শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
27 C
Dhaka

গ্রামীণ নারী উদ্যোক্তাদের পরিচালিত লালসবুজের পণ্য সারাদেশে পৌঁছে দেবে পেপারফ্লাই

টেকভিশন২৪ ডেস্ক:  লালসবুজ ডট কম মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি গ্রামীণ নারী উদ্যোক্তাদের মার্কেটপ্লেস । সম্প্রতি দেশের প্রযুক্তিনির্ভর লজিস্টিক সেবা প্রতিষ্ঠান পেপারফ্লাই ডেলিভারি পার্টনার হিসাবে চুক্তিবদ্ধ হয়েছে লালসবুজ ডটকমের সাথে।

লালসবুজ ডট কমের চেয়ারম্যান সদরুদ্দিন ইমরান এবং পেপারফ্লাইয়ের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান বিপণন কর্মকর্তা রাহাত আহমেদ সম্প্রতি এই সেবা প্রদানের বিষয়ে একটি চুক্তি সাক্ষর করেছেন।

চুক্তি অনুসারে পেপারফ্লাই তাদের শক্তিশালী ও বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে সারা দেশে গ্রাহকের দোড়গোড়ায় পৌঁছে দেবে  লালসবুজ ডট কমের পণ্য। এই চুক্তি সাক্ষর অনুষ্ঠানে লালসবুজ ডট কমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক – রুবায়েত বিন আরিফ, চিফ অপারেটিং অফিসার (সি ও ও) মুহাম্মদ নাজমুল আহসান, সিনয়র সফটওয়্যার এক্সিকিউটিভ মোহাম্মদ মাহমুদুল হাসান খান।

পেপারফ্লাই এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার সেলস এ্যান্ড কি এ্যাকাউন্টস সাজ্জাদুল ইসলাম ফাহমি, এক্সিকিউটিভ সেলস এ্যাণ্ড কি এ্যাকাউন্টস আফসানা ইয়াসমিন।

এই অংশীদারীত্বের ব্যাপারে পেপারফ্লাই এর প্রধান বিপনন কর্মকর্তা রাহাত আহমেদ বলেন, গ্রামীণ নারীদের মাধ্যমে পরিচালিত লালসবুজ নারীদের সামাজিক ক্ষমতায়নে বড় ভূমিকা রাখবে, পেপারফ্লাই এর অংশ হতে পেরে গর্বিত।

চেয়ারম্যান সদরুদ্দিন ইমরান বলেন, লালসবুজ ডট কম নারীদের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে একটা বড় ভূমিকা রাখতে চায়। তাই অগনিত নারী উদ্যোক্তাদের পণ্য ডিজিটাল ক্রেতাদের কাছে ইকমার্সের মাধ্যমে পৌঁছে দিয়ে নারীদের সাবলম্বী করাই লালসবুজ ডট কমের উদ্দেশ্য।

লালসবুজ ডট কম গ্রামীণ নারী উদ্যোক্তাদের জন্য একটি মার্কেটপ্লেস, যা তথ্য আপা প্রকল্পের অন্তর্গত। এই প্রকল্প মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে বাস্তবায়ন করছে ‘জাতীয় মহিলা সংস্থা’। অর্থ মন্ত্রনালয়ের আওতাধীন বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য ইনস্টিটিউট এই ইকমার্স প্ল্যাটফর্মের জন্য সকল কারিগরি সহায়তা প্রদান করছে । ১৪৭০ জন তথ্য আপার (তথ্য সেবা প্রদান কারী নারী কর্মী) মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের নারী উদ্যোক্তারাও এই মার্কেটপ্লেসে তাদের পণ্যকে তুলে ধরেছেন।

২০১৬ সাল থেকে ডোরস্টেপ ডেলিভারি এবং প্রযুক্তিনির্ভর বিশ্বমানের গ্রাহক সেবার মাধ্যমে পথ চলা শুরু করে পেপারফ্লাই। এ ছাড়াও তারা নিয়ে এসেছে এক ঘন্টায় মার্চেন্ট পেমেন্ট, স্মার্ট রিটার্ন, স্মার্ট চেক এবং আরো নানা সুবিধা। পেপারফ্লাই তাদের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে যে কোন পণ্য পৌঁছে দিতে পারে বাংলাদেশের যে কোন প্রান্তে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

ফেরারির ডিজাইনে ইনফিনিক্স নোট ৬০ আলট্রা

টেকভিশন২৪ ডেস্ক: ফেরারির মতো বিলাসবহুল গাড়ির ডিজাইনের জন্য পরিচিত...

সর্বশেষ

মার্সেল পণ‌্য কিনলে ঘরভর্তি পণ্য ফ্রি, বিদেশ ভ্রমণসহ নানা অফার

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের পণ্য ক্রয়ে...

ইতিহাস গড়ে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: একসময় ল্যাপটপে স্পর্শসংবেদনশীল বা টাচস্ক্রিন প্রযুক্তির ধারণাকে...

ট্রাস্ট ব্যাংকের সেভিংস, লোনসহ বিভিন্ন সেবা এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক: এবার বিকাশ অ্যাপে যুক্ত হলো ট্রাস্ট ব্যাংকের...

রাজধানীতে দ্বিতীয়বারের মতো শুরু হলো রিনিউয়েবল এনার্জি ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: নিজস্ব সম্পদের ওপর ভিত্তি করে টেকসই, স্থিতিশীল...

টফিতে যুক্ত হলো হাজারের বেশি নতুন কনটেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফিতে যুক্ত...

আইফোন ডুওর পর্দায় ফাটল: বাজারে আসার পরই বড় বিপাকে অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলের বহুল প্রতীক্ষিত প্রথম ভাঁজযোগ্য (ফোল্ডেবল) স্মার্টফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি