শুক্রবার, জুন ১২, ২০২৬
26.9 C
Dhaka

গ্রামীণ ও মফস্বল এলাকায় আকাশ ডিটিএইচ এর ব্যবহার বাড়ছে

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রত্যন্ত গ্রামীণ এলাকায় টেলিভিশন দেখার হার বাড়ছে। যেসব এলাকায় ক্যাবল নেটওয়ার্ক পৌঁছেনি সেসব এলাকাকে সংযুক্ত করছে দেশের একমাত্র বৈধ ডিটিএইচ সেবা আকাশ। এছাড়া যে এলাকাগুলোতে মানসম্পন্ন ক্যাবল সংযোগ পাওয়া যেত না সেখানেও বাড়ছে আকাশ সংযোগ।

বেক্সিমকো কমিউনিকেশন্স জানায়, বর্তমানে আকাশের মোট বিক্রির অর্ধেকই হচ্ছে গ্রামীণ-মফস্বল এলাকায়। এমনকি পার্বত্য এলাকাতেও বিক্রি বাড়ছে। এ শ্রেণীর গ্রাহকরা দীর্ঘদিন ধরে ক্যাবল কিংবা মানসম্পন্ন সংযোগ বঞ্চিত ছিল। প্রত্যন্ত এলাকায় গ্রাহক সংখ্যা দ্রুত বৃদ্ধির এ হার প্রমাণ করে জনগণ দীর্ঘ দিন ধরে মানসম্পন্ন সেবা বঞ্চিত ছিল। এখন আকাশ তাদের কাছে মানসম্পন্ন টিভি সংযোগের নতুন দুনিয়া নিয়ে এসেছে।

বেক্সিমকো কমিউনিকেশন্স’র হেড অব মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন, মানুষের সহজ বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম টেলিভিশন। কিন্তু ভালো মানের সংযোগ না থাকলে সে সুযোগ থাকে না। এখন আকাশ সেই সুযোগ তৈরি করছে। দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে এটি। তবে গ্রামের অনেক মানুষের জন্য একবারে আকাশ কেনা কঠিন হতে পারে, এই চিন্তা করেই আকাশ আইএফআইসির সঙ্গে তাদের ‘সহজ ঋণ’ কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করেছে। যাতে গ্রামের মানুষ কিস্তিতে আকাশের সংযোগ নিতে পারে। বর্তমান এই কিস্তি সুবিধা আইএফআইসির ৩০টি শাখায় পাওয়া যাচ্ছে। যা শীঘ্রই আইএফআইসির সকল শাখায় পাওয়া যাবে বলে আশাবাদী।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে ফিড নিয়ে গত বছরের মে মাসে সেবা প্রদান শুরু করে আকাশ ডিটিএইচ। আকাশ বেসিক ও রেগুলার সংযোগের এককালীন মূল্য যথাক্রমে ৩ হাজার ৯৯৯ টাকা ও ৪ হাজার ৪৯৯ টাকা। উভয় সংযোগেই মাসিক ৩৯৯ টাকার প্যাকেজ সাবস্ক্রিপশনে ১২০টির বেশি চ্যানেল এবং ২৪৯ টাকার প্যাকেজে ৭০টির বেশি চ্যানেল দেখা যাবে। দেশের ৬৪টি জেলায় ৮ হাজারের বেশি অনুমোদিত খুচরা বিক্রয়কেন্দ্রে আকাশ সংযোগ পাওয়া যাচ্ছে।

আইএফআইসি ব্যাংকের ‘সহজ ঋণ’ অ্যাকাউন্ট খুলে কিংবা বর্তমান সহজ ঋণ গ্রাহকরা আকাশ বেসিক অথবা রেগুলার সংযোগ কিনতে পারবেন। সঙ্গে থাকবে ৬ মাসের সাবস্ক্রিপশন ফি। এই পরীক্ষামূলক ক্যাম্পেইন চলাকালে আরও ২ মাসের সাবস্ক্রিপশন ফি বিনামূল্যে পাওয়া যাবে। ১২ মাসের কিস্তিতে এ ঋণ পরিশোধ করা যাবে। সেক্ষেত্রে আকাশ বেসিক গ্রাহকরা প্রতি মাসে ৫৭৮ টাকা এবং আকাশ রেগুলার গ্রাহকরা প্রতিমাসে ৬২২ টাকা কিস্তি পরিশোধ করবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি