বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
30 C
Dhaka

মার্কেটারদের জন্য ফিলিপ কটলারের বইয়ের কেস স্টাডি

টেকভিশন২৪ ডেস্ক: মার্কেটিং গুরু ফিলিপ কটলার ও তার সহযোগীদের লেখা ‘এসেনশিয়ালস অব মডার্ন মার্কেটিং’ (ইওএমএম) শীর্ষক বই নিয়ে সম্প্রতি গ্রামীণফোন, কটলার ইমপ্যাক্টের কান্ট্রি পার্টনার নর্দান এডুকেশন গ্রুপ (এনইজি) ও গ্রামীণফোনের মিডিয়া পার্টনার এশিয়াটিক মাইন্ডশেয়ার বাংলাদেশের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ বছরই বইটি প্রকাশ করা হবে। কানেক্টিভিটির মাধ্যমে সমাজের ক্ষমতায়ন এবং ডিজিটাল বৈষম্য কমিয়ে আনার প্রতিশ্রুতি নিয়ে ২৫ বছর আগে সামাজিক উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করে গ্রামীণফোন। নিজেদের যাত্রায় সকল স্তরের মানুষের আস্থা অর্জন করেছে প্রতিষ্ঠানটি এবং কানেক্টিভিটি ছাড়াও উদ্ভাবনী নানা সেবা প্রদান করে যাচ্ছে। ফিলিপ কটলারের বইটির স্থানীয় সংস্করণে বাংলাদেশে গ্রামীণফোনের সাফল্যের গল্প তুলে ধরা হবে, যা নতুন যুগের মার্কেটারদের মাঝে উদ্যোক্তার মানসিকতা তৈরির পাশাপাশি প্রতিষ্ঠানটির সামাজিক নানা উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে দেশের জন্য বড় কিছু করতে উৎসাহিত করবে।

এ উপলক্ষে জিপি হাউসে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গ্রামীণফোনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইয়াসির আজমান, সিএমও মোহাম্মদ সাজ্জাদ হাসিব, সিডিএসও সোলায়মান আলম, হেড অব মার্কেটিং নাফিস আনোয়ার চৌধুরী এবং হেড অব ডিজিটাল চ্যানেল অ্যান্ড ডিস্ট্রিবিউশন জাহিদুজ জামান। নর্দান এডুকেশন গ্রুপের পক্ষ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আনোয়ার হোসেন, প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. নজরুল ইসলাম, আইটি বিভাগের পরিচালক সাদ আল জাবির আবদুল্লাহ এবং ইওএমএম প্রকল্পের কো-অর্ডিনেটর জায়েদ ইকবাল আবির। অনুষ্ঠানে গ্রামীণফোনের মিডিয়া এজেন্সি হিসেবে এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেডের প্রতিনিধিত্ব করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোরশেদ আলম এবং নির্বাহী পরিচালক তাসনুভা আহমেদ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী বলেন, “দেশের প্রযুক্তিগত অগ্রগতির সাথে মানুষের ডিজিটাল জীবনধারার পরিবর্তন ঘটছে। মাইজিপি মানুষের এই পরিবর্তিত ডিজিটাল চাহিদা অনুযায়ী সেবা প্রদান করে যাচ্ছে এবং দেশের ডিজিটাল অন্তর্ভুক্তি ও ডিজিটাল অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের ফ্ল্যাগশিপ অ্যাপের সফলতার গল্প ফিলিপ কটলারের বইতে প্রকাশিত হবে বলে আমি অত্যন্ত আনন্দিত। মাইজিপি’র যাত্রা নতুন যুগের মার্কেটারদের অনুপ্রাণিত করবে বলে আমি আশা করছি।”

কটলার ইমপ্যাক্টের কান্ট্রি পার্টনার ও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, “ইওএমএম’র জন্য গ্রামীণফোনের সাথে এনইউবি’র চুক্তি স্বাক্ষরের এই ঐতিহাসিক মুহূর্ত কর্পোরেট বিশ্বের সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে একটি যুগান্তকারী ঘটনা।”

চলতি বছরেই বইটির মুদ্রিত কপি পাওয়া যাবে। বইটি Amazon.com-এও পাওয়া যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি