বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
26.8 C
Dhaka

গ্যালাক্সি এ৩২ -এর নতুন সংস্করণ

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তি প্রেমীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ার পর, ক্রেতাদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করার লক্ষ্যে স্যামসাং বাংলাদেশ সম্প্রতি গ্যালাক্সি এ৩২ (৮/১২৮ জিবি) -এর একটি নতুন সংস্করণ উন্মোচন করেছে।

শক্তিশালী পারফরমেন্সের পাশাপাশি গ্রাহকরা যাতে প্রয়োজন অনুসারে ফাইল স্টোরেজ করার স্বাধীনতা উপভোগ করতে পারেন, সেজন্য ফোনটিতে রয়েছে ৮ জিবি র‍্যামও ১২৮ জিবি স্টোরেজ সুবিধা। হেলিও জি৮০ প্রসেসর দ্বারা চালিত এ৩২ এর শক্তিশালী সফটওয়্যার, স্টাইলিশ ডিজাইন এবং ব্যাটারি এ কে গেমারদের কাছে অতুলনীয় করে তুলেছে।

অসাধারণ ডিজাইনের সাথে ৬.৪ ইঞ্চির সুপার অ্যামোলেড স্ক্রিন ও ইনফিনিটি – ইউডিসপ্লে যুক্ত ফোনটি ১৭০-ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেল প্রদান করে। ডিভাইসটির স্ক্রিন উচ্চ কনট্রাস্ট যুক্ত ও দিনের আলোতে স্বাচ্ছন্দ্যে দেখার অভিজ্ঞতা দেয়। ৯০ হার্টজ রিফ্রেশ রেট থাকায় ব্যবহারকারীরা এতে মসৃণ স্ক্রলিং ও ট্রানজিশন সুবিধা উপভোগ করতে পারবেন। ব্যবহারকারীদের ঝামেলাহীন স্মার্টফোন অভিজ্ঞতা দিতে স্মার্টফোনতি দ্রুত গতির ওয়েব ব্রাউজিং, গেমিং এবং ভিডিও অভিজ্ঞতা প্রদান করে।

যারা জীবনের প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দি করতে পছন্দ করেন, তাদের জন্য স্যামসাং এর ক্যামেরা আপগ্রেড করেছে। গ্যালাক্সি এ৩২ -এর ৬৪ মেগাপিক্সেলের উচ্চ রেজ্যুলেশনের প্রাইমারি ক্যামেরার সাথে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ম্যাক্রোলেন্সের সাহায্যে ব্যবহারকারীরা অনায়াসে ঝকঝকে ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন। এছাড়া, এর ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা সেলফি তাৎক্ষণিকভাবে আপলোড দেয়া যাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর থাকায় গ্যালাক্সি এ৩২ গেমপ্রিয়দের জন্য চমৎকার একটি ডিভাইস হতে পারে। এআই ভিত্তিক গেম বুস্টারের সাথে শক্তিশালী প্রসেসর গেম প্রিয়দের উন্নত গেমিং পারফরমেন্স উপহার দেয়। এছাড়া, এতে ১৫ ওয়াট সুপারফাস্ট চার্জিংয়ের সাথে ৫,০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকায় কোনো ঝামেলা ছাড়া সারাদিন স্মার্ট ফোনটি ব্যবহার করা যায়।

স্মার্টফোনটির অন্যান্য আকর্ষণীয় ফিচারের মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সিকিউরফোল্ডার এবং বিশাল স্টোরেজ সুবিধা, যা নিশ্চিতভাবে ব্যবহারকারীদের জীবন যাত্রায় নতুন মাত্রা যোগ করবে।  চমকপ্রদ এই ডিভাইসটি মাত্র ২৭,৯৯৯ টাকায় আকর্ষণীয় মূল্যে বাজারে পাওয়া যাচ্ছে।

 

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি