বুধবার, অক্টোবর ৭, ২০২৬
25.7 C
Dhaka

ওয়ালটন কারখানায় নতুন ল্যাপটপ উদ্বোধন করলেন আইসিটি সচিব

টেকভিশন ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম বলেছেন, ‘মেইড ইন বাংলাদেশ’-এর অ্যাম্বাসেডর ওয়ালটন। আইটি খাতে ওয়ালটন অন্যতম পাইওনিয়ার কোম্পানি। তারা হার্ডওয়্যার ও সফটওয়্যার তৈরি করছে। ওয়ালটন কারখানায় পণ্যের বৈচিত্র্য অনেক বেশি। সবচেয়ে বড় কথা ব্যাংকওয়ার্ড লিংকেজ যেসব পণ্য প্রয়োজন, সেগুলো ওয়ালটন উৎপাদন করছে। এখানে নতুন নতুন ডিভাইস তৈরি হচ্ছে। দেশে তৈরি এসব পণ্য বিদেশেও যাচ্ছে।

শনিবার (২৪ অক্টোবর ২০২০) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম। কারখানা পরিদর্শনকালে আইসিটি সচিব ওয়ালটনের তৈরি প্রিলুড এন৪১ সিরিজের নতুন মডেলের ল্যাপটপের উদ্বোধন করেন।

আইসিটি সচিব বলেন, আজকে যে ল্যাপটপটির উদ্বোধন করলাম, সেটা খুবই চমৎকার। এটা শিক্ষার্থীদের জন্য উপযোগী এবং দামে সাশ্রয়ী। বাংলাদেশের আইটি শিল্প রপ্তানির যথেষ্ঠ সুযোগ আছে। দেশে আইটি স্কিল ডেভেলপ হচ্ছে। তাদের জন্য কাজের ক্ষেত্র তৈরি করেছে ওয়ালটন।

সবাইকে দেশে তৈরি পণ্য ব্যবহার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশীয় শিল্প বিকাশে সরকার খুবই আন্তরিক। দেশীয় শিল্পের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সরকার।

এর আগে সকালে কারখানা কমপ্লেক্সে পৌঁছলে আইসিটি সিনিয়র সচিবকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলমগীর আলম সরকার, এক্সিকিউটিভ ডিরেক্টর লিয়াকত আলী, এস এম শাহাদাত আলম, ইউসুফ আলী, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর শাহীনুর সুলতানা, অ্যাকটিং হেড অব অ্যাডমিনিস্ট্রেশন ইয়াসির আল ইমরান, সিনিয়র অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর মোহসিন আলী মোল্লা প্রমুখ।

কারখানা প্রাঙ্গনে পৌঁছে আইসিটি সচিব প্রথমে ওয়ালটনের বিশাল কর্মযজ্ঞের উপর নির্মিত ভিডিও ডক্যুমেন্টারি উপভোগ করেন। পরে তিনি ওয়ালটনের সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার ঘুরে দেখেন। এরপর পর্যায়ক্রমে তিনি রেফ্রিজারেটর, মোল্ড অ্যান্ড ডাই, মেটাল কাস্টিং, কম্প্রেসর, এসএমটি প্রোডাকশন, এয়ার কন্ডিশনার, পিসিবি প্রোজেক্ট, ল্যাপটপ ও মোবাইল ফোন, টেলিভিশন এবং এলিভেটর উৎপাদন কারখানা সরেজমিনে পরিদর্শন করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি