বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
30.6 C
Dhaka

ওয়ালটন ‘স্মার্ট ফ্রিজ, স্মার্ট মেকার’ ভিডিও তৈরি প্রতিযোগিতার সিজন-টু’ শুরু

‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ, স্মার্ট মেকার’ কনটেস্টের সিজন টু শুরু :
ভিডিও তৈরি করে লাখ লাখ টাকা পুরস্কার

টেকভিশন২৪ ডেস্ক: আবার শুরু হলো ওয়ালটন রেফ্রিজারেটরের স্মার্ট ভিডিও কনটেস্ট। ‘স্মার্ট ফ্রিজ, স্মার্ট মেকার’ শীর্ষক ওই প্রতিযোগিতার সিজন টু শুরুর ঘোষণা দিয়েছে বাংলাদেশি সুপারব্র্যান্ড ওয়ালটন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিয়ে ক্রিয়েটিভ ভিডিও তৈরির এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন যে কেউ। দুই রাউন্ডের ওই প্রতিযোগিতার প্রথম পর্বের সেরা দশ নির্মাতা পাবেন ৫০ হাজার টাকা করে অনুদান। তাদের নিয়ে হবে দ্বিতীয় রাউন্ড। দ্বিতীয় পর্বে বিজয়ী তিনজনের জন্য থাকছে যথাক্রমে ৩, ২ এবং ১ লাখ টাকা পুরস্কার।

বুধবার (৬ অক্টোবর, ২০২১) রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে এক ডিক্লারেশন প্রোগ্রামে এ ঘোষণা দেয়া হয়। এতে জানানো হয়, ভিডিও নির্মাতা, দর্শকসহ সব মহলে প্রতিযোগিতার প্রথম সিজন ব্যাপক সাড়া ফেলে। এরই প্রেক্ষিতে দ্বিতীয় সিজন শুরু করলো ওয়ালটন। সিজন-২ এ বিচারক প্যানেলে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কুসুম শিকদার, ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও প্রধান বিপণন কর্মকর্তা ফিরোজ আলম এবং সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও হেড অব ব্র্যান্ড ম্যানেজমেন্ট আমিন খান।

ডিক্লারেশন প্রোগ্রামে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু, এমদাদুল হক সরকার, হুমায়ূন কবীর ও আলমগীর আলম সরকার, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল আলম ভুঁইয়া প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, ৬ অক্টোবর শুরু হওয়া প্রথম রাউন্ড চলবে ৫ নভেম্বর, ২০২১ পর্যন্ত। ওই রাউন্ডে যে কেউ অংশ নিতে পারবেন।

আগ্রহী ভিডিও নির্মাতাকে https://docs.google.com/forms/d/e/1FAIpQLScFWPLNyi8I7W3F7G6i-ufx1VSjUO5OEl7207dfPe2JEivvxw/viewform?edit : এই লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

এরপর নিজস্ব স্ক্রিপ্টে ওয়ালটন ফ্রিজ নিয়ে সর্বোচ্চ ৯০ সেকেন্ডের একটি ভিডিও তৈরি করতে হবে। কোনো কপি বা স্টক ভিডিও ব্যবহার করা যাবে না। ভিডিওটি ওয়ালটন স্মার্ট ফ্রিজের ইমেইলে (smartfridgesmartmaker@gmail.com) পাঠাতে হবে। কর্তৃপক্ষের অনুমোদনের পর Smart Fridge Smart Maker Season-2 ইভেন্ট পেইজে আপলোড করতে হবে। আপলোডকৃত ভিডিওর লিংকটি #SmartFridgeSmartMakerSeason2 #Round_1 হ্যাশট্যাগ দিয়ে পাবলিক করে নিজের ফেসবুকে শেয়ার করতে হবে। প্রতিযোগিতার বিস্তারিত ওয়ালটন রেফ্রিজারেটরের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে জানা যাবে।

প্রথম রাউন্ডে প্রকাশিত ভিডিওগুলোর মধ্যে গল্পে ২৫, নির্মাণশৈলীতে ৫০ এবং সোশ্যাল মিডিয়া একটিভিটিতে ২৫ নম্বরের মধ্যে যারা বেশি পাবেন, এমন ১০ জনের ভিডিও নির্বাচন করা হবে। এই ১০ জন ভিডিও মেকারকে নিয়ে হবে দ্বিতীয় রাউন্ড। তাদেরকে আরেকটি ভিডিও তৈরির জন্য স্ক্রিপ্ট এবং ৫০ হাজার টাকা করে দেয়া হবে। ওই ভিডিওগুলোর নির্মাণশৈলীতে ৫০ এবং সোশ্যাল মিডিয়া একটিভিটিতে ৫০ নম্বর দেয়া হবে। প্রথম রাউন্ডের মতো একই পদ্ধতিতে দ্বিতীয় রাউন্ডের ভিডিও নিজের ফেসবুক প্রোফাইলে #SmartFridgeSmartMakerSeason2 #Round_2 হ্যাশট্যাগ দিয়ে শেয়ার করতে হবে। দ্বিতীয় রাউন্ড চলবে ২ ডিসেম্বর ২০২১ পর্যন্ত।

দ্বিতীয় পর্বের প্রতিযোগিদের মধ্যে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হবেন, তাদেরকে যথাক্রমে ৩ লাখ, ২ লাখ এবং ১ লাখ টাকা পুরস্কার দেয়া হবে। বাকি প্রতিযোগিদের জন্য থাকছে ওয়ালটন রেফ্রিজারেটরের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামে ‘বিপিও সামিট ২০২৬‘ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার এন্ড আউটসোর্সিং...

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

নতুন স্মার্টফোন হেলিও ৪৬ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড হেলিও আজকে উদ্বোধন করলো নতুন...

বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা ব্যাটারির...

সর্বশেষ

চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের চারটি মোবাইল কোম্পানির কাছে সরকারের প্রায়...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

ডিজিটাল রূপান্তরের ব্যর্থতা কমাতে ১২ দেশের পক্ষে বাংলাদেশের আহ্বান

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী ডিজিটাল রূপান্তরের প্রায় ৭০ থেকে ৮০...

ফুডপ্যান্ডায় আগোরা থেকে কেনাকাটায় কাপল প্যাকেজ জেতার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড...

ক্যাসপারস্কির সতর্কতা: বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকাপ ফুটবলকে ঘিরে অনলাইনে সক্রিয় হয়ে উঠেছে...

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি