মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
25 C
Dhaka

ওয়্যারেবল ডিভাইসের ওএস ফাইভ আনছে গুগল

টেকভিশন২৪ ডেস্ক: ওয়্যারেবল ডিভাইসের জন্য নতুন অপারেটিং সিস্টেমের ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট গুগল। সম্প্রতি ডেভেলপার সম্মেলনে ওয়্যার ওএস ফাইভ চালুর ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। তবে এটি এখনো সবার ব্যবহারের জন্য তৈরি হয়নি বলে জানা গেছে।

নতুন অপারেটিং সিস্টেমটি কবে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে সে বিষয়ে কিছু জানায়নি গুগল। তবে ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষ দিকে স্যামসাং গ্যালাক্সি অথবা পিক্সেল ওয়াচের সঙ্গে অপারেটিং সিস্টেমটি চালু করা হতে পারে। ২০২৩ সালের আগস্টে ওএস ফোর স্যামসাং গ্যালাক্সি ওয়াচের মধ্যেমে উন্মুক্ত করেছিল গুগল।

প্রাপ্ত তথ্যানুযায়ী, নতুন এ ওএসে ব্যাটারির সক্ষমতা আরো বাড়িয়েছে গুগল। ওএস ফোর পরে একজন ব্যক্তি ম্যারাথনে দৌড়ালে ব্যাটারির যে পরিমাণ শক্তি ব্যয় হয়, সে তুলনায় ওএস ফাইভে ২০ শতাংশ কম শক্তি ব্যয় হবে বলে দাবি মার্কিন প্রযুক্তি কোম্পানিটির।

ব্যাটারির সক্ষমতা কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে ডেভেলপারদের একটি নির্দেশনাও দিয়েছে গুগল, যাতে তারা নিজেদের আরো দক্ষ করে গড়ে তুলতে পারে। এছাড়া ওয়াচ ফেসে নতুন কিছু ফিচার যুক্ত করা হয়েছে। নতুন এসব ফিচারের মাধ্যমে ব্যবহারকারী তাপমাত্রা ও বৃষ্টিসহ আবহাওয়া পূর্বাভাস দেখতে পারবেন।

নতুন ও পুরনো দুই ধরনের অ্যাপেই একই সেবা দেবে ওয়্যার ওএস ফাইভ। এ ওএসের মাধ্যমে অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ড চালু থাকলেও গুগল হেলথ কানেক্টের অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস ব্যবহার করে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করতে পারবে। এছাড়া এটি শেষ ৩০ দিনে ব্যবহারকারীর স্বাস্থ্যবিষয়ক তথ্য সংগ্রহ করতে পারবে। যদিও এসব তথ্য সংগ্রহের জন্য আগে থেকে ব্যবহারকারীর অনুমিত নেয়ার প্রয়োজন রয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

বিকাশে সাত হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান...

নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের তাগিদ আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

সর্বশেষ

আইইবির ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচনে দুই পদে জয় পেলেন শারমিন খান ঊর্মি

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত...

৩৬০ ডিগ্রি ডিজাইন ও এআই পারফরম্যান্সে নতুন আইডিয়াপ্যাড বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে ইন্টেল প্যান্থারলেক কোর আলট্রা ৫ সিরিজ-৩...

আবারও আসছে পাঠাও ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: এক্সাইটিং অফারস, রিওয়ার্ডস, গেইমস আর দারুণ সব...

দেশের ৯ শহরে শেষ হলো নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ পর্বের...

বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ওয়াহিদ-উজ-জামান

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি