শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
31.9 C
Dhaka

‘এশেলন এক্স’ প্রোগ্রামে শীর্ষ ১০ স্টার্টআপে প্রিয়শপ

টেকভিশন২৪ ডেস্ক : সারা বিশ্বের স্টার্টআপদের জন্য মর্যাদাপূর্ণ প্রোগ্রাম ‘ই-২৭’ দ্বারা সিঙ্গাপুরে আয়োজিত ‘এশেলন এক্স’-এ বাংলাদেশের শীর্ষস্থানীয় বি-টু-বি মার্কেটপ্লেস প্রিয়শপ শীর্ষ ১০ স্টার্টআপের মধ্যে নির্বাচিত হয়েছে। প্রথমবারের মতো বাংলাদেশ থেকে কোনো প্রতিষ্ঠান এ গৌরব অর্জন করল। এর ফলে ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ভারত ও বাংলাদেশের সবচেয়ে প্রতিশ্রুতিশীল স্টার্টআপগুলোর মধ্যে স্থান পেয়েছে প্রিয়শপ, যা প্রতিষ্ঠানটির উদ্ভাবন ও সম্ভাবনারই প্রমাণ দেয়।

প্রিয়শপের সেরা দশে আসার এই যাত্রা সহজ ছিল না। প্রতিযোগিতামূলক ল্যান্ডস্কেপের মধ্য দিয়ে লড়াই করে প্রাথমিকভাবে সাত শতাধিক স্টার্টআপের মধ্যে স্থান পেয়েছে। লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রিয়শপ শীর্ষ ১০০-এর সর্বোচ্চ স্তর থেকে শুরু করে, তারপর শীর্ষ ২৬ ও অবশেষে শীর্ষ ১০-এ পৌঁছায়।

প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খান বলেন, ‘এ স্বীকৃতি প্রিয়শপের প্রতিষ্ঠানগত সাফল্যকে ছাড়িয়ে গেছে এবং এর মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে স্থান পেয়েছে প্রিয়শপ। বাংলাদেশি উদ্ভাবন ও উদ্যোক্তাদের এগিয়ে যেতে সহযোগিতা করবে এই অর্জন, যা প্রিয়শপের একার নয়, সমগ্র বাংলাদেশি স্টার্টআপ ইকোসিস্টেমের।’

‘এশেলন এক্স’ হলো কিউরেটেড স্টার্টআপ গ্রোথ প্রোগ্রাম, যা দক্ষিণ-পূর্ব এশিয়ার স্টার্টআপদের আঞ্চলিক দৃশ্যমানতা, অর্থায়নের সুযোগ, মেন্টরশিপ ও ব্যবসায়িক ম্যাচিং প্রোগ্রামগুলোয় অ্যাকসেস দেয়। এসব স্টার্টআপের মাধ্যমে শিল্পকে নতুন আকার দিতে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় স্টার্টআপ ল্যান্ডস্কেপে স্থায়ী চিহ্ন রেখে যাওয়ার জন্য প্রস্তুত করে এই প্রোগ্রাম।

২০২১ সালের জুলাই মাসে আশিকুল আলম খান ও দীপ্তি মন্ডলের নেতৃত্বে বি-টু-বি মার্কেটপ্লেস ‘প্রিয়শপ’-এর যাত্রা শুরু হয়। এই প্রযুক্তিগত যোগাযোগের প্রবর্তনে তারা বাংলাদেশের ই-কমার্স ইকোসিস্টেমে দীর্ঘ সময় ধরে কাজ করে আসছে। তাদের লক্ষ্য হলো, দেশের ৪৫ লাখ খুচরা মুদি দোকান ও ৫ লাখ রেস্টুরেন্টের সাপ্লাই চেইনের সমস্যা সমাধান করা, সঙ্গে স্মার্ট ও সহজ সাপ্লাই চেইন ইকোসিস্টেম তৈরি করা।

প্রিয়শপ বর্তমানে ঢাকা ও চট্টগ্রামের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চলসহ দেশের ৭০টি এলাকায় ৬২ হাজার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সেবা প্রদান করছে। আগামীতে ১০ লাখের বেশি উদ্যোক্তাকে স্মার্ট ডিস্ট্রিবিউশনে এম্বেডেড ফাইন্যান্স সেবা দেবে, যা রিটেইলারদের সাপ্লাই চেইন প্রসেসকে আরও সহজ ও আধুনিক করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

সর্বশেষ

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি