রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬
21 C
Dhaka

নতুন দুই মডেলের আইপিএস গেমিং মনিটর আনলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্কঃ  নতুন মডেলের দুটি আইপিএস প্যানেলের গেমিং মনিটর এনেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কম্পিউটার বিভাগ। ওয়ালটনের ডিসপ্লে ব্র্যান্ড ‘সিনেডি’-এর ব্র্যান্ডিং-এ বাজারে আসা এই মনিটর গেমিং, গ্রাফিক্স ডিজাইনসহ মাল্টিপারপাস কাজে ব্যবহার করা যাবে। ব্যবহারকারীরা এই মনিটরে গেম খেলা, হাই কোয়ালিটির গ্রাফিক্স ডিজাইন বা মুভি দেখায় অসাধারণ পারফরমেন্স পাবেন।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ জানান, নতুন আসা গেমিং মনিটর দুটির মডেল ডব্লিউডি২৭জিআই০৬ (WD27GI06) এবং ডব্লিউউডি২৭জিআই০৭ (WD27GI07)। তিনদিকে ফ্রেমলেস ডিজাইন থাকায় মনিটরদুটি ব্যবহারকারীদের দারুণ ইউজার এক্সপেরিয়েন্স দেবে। উভয় মনিটরে ব্যবহৃত হয়েছে ২৭ ইঞ্চির কিউএইচডি আইপিএস এলইডি ব্যাকলিট ডিসপ্লে। যার রেজ্যুলেশন ২৫৬০ বাই ১৪৪০ পিক্সেল।

ওয়ালটনের এই মনিটরের রিফ্রেশ রেট ১৬৫ হার্জ। এর সঙ্গে ১৭৮ ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল এবং ১৬:৯ এসপেক্ট রেশিও এবং ১০০০:১ কনট্রাস্ট রেশিও থাকায় এতে স্পষ্ট ও প্রাণবন্ত ছবি দেখার অভিজ্ঞতা মিলবে। বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার যেমন, গেম খেলা, গ্রাফিক্স ডিজাইনিং করা, মুভি দেখা, অফিস ওয়ার্ক বা ইন্টারনেট ব্রাউজিং হবে আরো প্রাণবন্ত। যেকোনো এঙ্গেল থেকেও ব্যবহারকারী হাই-কোয়ালিটি পিকচার পাবেন।

ওয়ালটনের এই মনিটরে লো ব্লু লাইট এবং ফ্লিকার ফ্রি টেকনোলজি থাকায় ব্যবহারকারীকে চোখের ব্যথা ও ক্ষতি থেকে রক্ষা করবে। দীর্ঘক্ষণ গেম খেলা বা কাজ করা যাবে আরামদায়কভাবে। এর কালার গ্যামুট এনটিএসসিতে ৯৩% আর অ্যাডোব আরজিবিতে ৯৫% যার ফলে ইউজারগণ মনিটরটিতে ভালো মানের কালার কম্বিনেশন উপভোগ করতে পারবেন।

মনিটর দুটির রেসপন্স টাইম ডিসপ্লে পোর্ট ব্যবহারে এক মিলি সেকেন্ড পাওয়া যাবে। ফলে গেম খেলার সময় স্মুথ ইমেজ পাওয়ায় তা গেমারদের জন্য বিশেষ সহায়ক হবে। এইচডিআর প্রযুক্তি থাকায় ট্রেডিশনাল মনিটরের তুলনায় এর কালারে উপভোগ করা যাবে বৈচিত্র্যময় অভিজ্ঞতা। এনভিডিয়া জি-সিঙ্ক কম্পিটিবল এবং এএমডি ফ্রিসিঙ্ক সাপোর্টেড হওয়ায় এই মনিটরে অন্যান্য মনিটরের চেয়ে ফ্রেম রেট পাওয়া যাবে অনেক বেশি।

২টি বিল্ট-ইন সাউন্ড স্পিকার ব্যবহার করায় গ্রাহকরা এতে কাজ করার পাশাপাশি অডিও শুনতে পারবেন।  মাল্টিপল কানেকটিভিটি হিসেবে এই মনিটরে রয়েছে ডিসপ্লে ও এইচডিএমআই পোর্ট। হাইট, সুইভেল ও টিল্ট অ্যাডজাস্টেবল সুবিধা থাকায় ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী এই মনিটরের পজিশন বিভিন্ন এঙ্গেলে এডজাস্ট করা যাবে। যারা নিয়মিত গেম খেলেন তাদের জন্য এই অপশনটি বাড়তি সুবিধা হিসেবে কাজ করবে।

ওয়ালটনের নতুন গেমিং আইপিএস মনিটরদুটির দাম যথাক্রমে ৩৮ হাজার ৭৫০ এবং ৩৯ হাজার ৫৫০ টাকা। এই মনিটরে গ্রাহকরা ১ বছরের ওয়ারেন্টি সুবিধা পাবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

নির্বাচনে এআইয়ের অপব্যবহার

আরিফ মঈনুদ্দীন:  আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা যেমন আমাদের...

সর্বশেষ

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এর পর্দা নামল

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

হয়ে গেল মেগা ই-স্পোর্টস প্রতিযোগিতা, বিজয়ীরা পেলেন ৪ লাখ টাকা পুরস্কার

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

তৈরি পোশাকের পাশাপাশি রপ্তানি পণ্যে ভিন্নতা আনতে হবে, মূল খাত হতে পারে প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ এখনও রপ্তানির ক্ষেত্রে একটি খাত তৈরি...

ডিজিটাল ডিভাইস এক্সপোর তৃতীয় দিনে উপচে পড়া ভিড় 

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি