শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
30 C
Dhaka

ত্রয়োদশ প্রজন্মের ১০টি নতুন মাদারবোর্ড বাজারে আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্কঃ গিগাবাইট এর শক্তিশালি জেড ৭৯০ সিরিজের নতুন আরো ১০টি মডেলের মাদারবোর্ড বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি:। ১৯ নভেম্বর ২০২২ তারিখে রাজধানীর একটি হোটেলে মাদারবোর্ডগুলো আনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়ার ঘোষনা দেয়া হয়।

মডেলগুলো হচ্ছে জেড ৭৯০ অরোজ এলিট এএক্স, জেড ৭৯০ অরোজ এলিট এএক্স ডিডিআর৪, জেড ৭৯০ অরোজ এলিট ডিডিআর৪, জেড ৭৯০ এরো জি, জেড ৭৯০ গেমিং এক্স, জেড ৭৯০ গেমিং এক্স এএক্স, জেড ৭৯০ ইউডি এ সি, জেড ৭৯০ ইউডি এ এক্স, জেড ৭৯০ ইউডি এবং জেড ৭৯০ ইউডি ডিডিআর৪।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিগাবাইট এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডেপুটি ম্যানেজার এলান সু, কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান, স্মার্ট টেকনোলজিস এর ডিস্ট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ, চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন এবং গিগাবাইট প্রোডাক্ট ম্যানেজার তানজিম চৌধুরী।

এলান সু বলেন, “গিগাবাইট সবসময়ই গুনগত মানের মাদারবোর্ড তৈরিতে বিশ্বাস করে। এরই ধারাবাহিকতায় আমরা স্মার্ট টেকনোলজিস এর হাত ধরে জেড ৭৯০ সিরিজের নতুন ১০টি মাদারবোর্ড বাংলাদেশে ছাড়ার ঘোষনা দিচ্ছি। এই মাদারবোর্ডগুলো একই সাথে দ্বাদশ এবং ত্রয়োদশ প্রজন্মের ইন্টেল প্রসেসর সমর্থন করবে। আমি বাংলাদেশের প্রযুক্তি পন্যের ক্রেতা সাধারনকে অননুমোদিত পন্য কেনা থেকে বিরত থাকতে অনুরোধ করছি।”

অনুষ্ঠানে খাজা মো. আনাস খান বলেন, “গিগাবাইট সবসময়ই যুগের সাথে তাল মিলিয়ে সবার আগে সর্বশেষ প্রযুক্তি ইউজারদের হাতে তুলে দিতে বদ্ধ পরিকর। এক্ষেত্রে সারা বিশ্বের ন্যায় গিগাবাইট বাংলাদেশ মার্কেটকে বেশ গুরুত্ব দিয়ে থাকে। তাই, বিশ্ববাজারে যেকোন পন্য ছাড়ার খুব অল্প সময়ের মধ্যেই তা স্মার্ট টেকনোলজিস এর মাধ্যমে বাংলাদেশের বাজারে নিয়ে আসার চেষ্ঠা করে।”

অনুষ্ঠানে জাফর আহমেদ বলেন, “এখন থেকে ইউজারগন সারাদেশের আইটি শপগুলো থেকে স্মার্ট ওয়্যারেন্টিযুক্ত গিগাবাইট জেড৭৯০ সিরিজের  মাদারবোর্ডগুলো কিনতে পারবেন। মডেলভেদে এই মাদারবোর্ডগুলোর খুচরা মূল্য ২৫,০০০ টাকা থেকে শুরু করে ৬৫,০০০ টাকা পর্যন্ত। আর সাথে থাকছে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা। আমি আশা করব, ক্রেতাগন স্মার্ট ওয়্যারেন্টিযুক্ত গিগাবাইট পন্য ক্রয় করবেন এবং বিক্রয়োত্তর সেবার বিষয়ে নিশ্চিন্ত থাকবেন।”

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি