শনিবার, নভেম্বর ২১, ২০২৬
25 C
Dhaka

ভারতে অনুষ্ঠিত এসএপি পার্টনার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেল ‌ইজেনারেশন

টেকভিশন২৪ ডেস্ক: এসএপি (SAP) বাংলাদেশ পার্টনার অফ দ্য ইয়ার  ২০২১ অ্যাওয়ার্ড- অর্জন করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় সিস্টেম ইন্টিগ্রেশন ও সফটওয়্যার সলিউশন কোম্পানি এবং দেশে এসএপি-এর  একমাত্র গোল্ড পার্টনার ইজেনারেশন। 

মঙ্গলবার (৫জুলাই) ভারতের গোয়া-তে অনুষ্ঠিত ‘ ‌‌এসএিপ (SAP) পার্টনার সাকসেস সামিট ২০২২’ অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।

গ্রাহকদের উদ্ভাবনে সহায়তা করার ক্ষেত্রে ইজেনারেশনের অসাধারণ প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়। গ্রাহকের চাহিদা এবং তাদের প্রত্যাশা অনুযায়ি  এসএপি সলিউশন ব্যবহার করে  ব্যবহারকারিদের চাহিদা পূরণে সর্বাধিক চেষ্টা করেছে ইজেনারেশন।

অনুষ্ঠানে এসএপি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এর ভাইস প্রেসিডেন্ট ও ব্যবসায়িক প্রধান রাজীব সিং, এসএপি পার্টনার বিজনেস ডিরেক্টর- ভারত ও শ্রীলঙ্কা এর কিরণ পাটিল-এই অ্যাওয়ার্ডটি গ্রহন করেন ইজেনারেশন লিমিটেড এর ডেলিভারি অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট পরিচালক স্বপন কুমার।

বিভিন্ন বিভাগে বিজয়ীদের মধ্যে অ্যাকেসন্সার ইন্ডিয়া-জিএসএসপি পার্টনার অ্যাওয়ার্ড ২০২১; টেক প্যাসিফিক লঙ্কা-বাইড পার্টনারের জন্য মিড-মার্কেট অ্যাওয়ার্ডস শ্রীলঙ্কা ২০২১, এবং ইয়াশ টেকনোলজিস- পার্টনার অফ দ্যা ইয়ার ২০২১ অর্জন করেন

এসএপি -এর পরিচালক দীপক শ্রীবাস্তব বলেন, এখন বাংলাদেশের প্রবৃদ্ধি ও উন্নয়নের অনেক অনুপ্রেরণামূলক গল্প রয়েছে। এসএপির জন্য বাংলাদেশের বাজারে ইজেনারেশনের মতো অংশীদারদের সাথে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ যারা ইকোসিস্টেম তৈরিতে সাহায্য করে।

ইজেনারেশনকে ধন্যবাদ জানিয়ে দীপক বলেন, ইজেনারেশন আমাদের অসাধরণ পার্টনার এবং এসএপি রাইজ ক্লাউড যাত্রায় বাংলাদেশের সাথে আরও কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি।

স্বপন কুমার বলেন, “ইজেনারেশন আমাদের স্থানীয় বাজারে একটি জ্ঞান-ভিত্তিক ব্যবসায়িক রূপান্তর সমাধান প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের টিম বাংলাদেশের জন্য RISE With SAP যাত্রা শুরু করার উপর সম্পূর্ণ মনোযোগী। আমাদের উপর বিশ্বাসস্থাপন ও সহযোগিতা করার জন্য এসএপি’র প্রতি আমরা কৃতজ্ঞ।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ওয়াহিদ-উজ-জামান

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে...

সর্বশেষ

বিটিআরসির নতুন চেয়ারম্যান-এর দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর নতুন চেয়ারম্যান হিসেবে...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

টেকসই জ্বালানি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি স্টোরেজসহ টেকসই জ্বালানি...

এআইইউবিতে ২০২৬ নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্বের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নয়টি শহরে আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ...

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

টেকভিশন২৪ ডেস্ক: আইটি খাতে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে রাজধানীর...

ওয়াই-ফাই ৮ এবং ওমাডা এক্সপার্ট প্রোগ্রাম উন্মোচন করল টিপি-লিংক ও এক্সেল টেকনোলজিস

টেকভিশন২৪ প্রতিবেদক: নেটওয়ার্কিং ও কানেক্টিভিটি সল্যুশনের বৈশ্বিক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি