বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
29 C
Dhaka

এনশিয়েন্ট সিক্রেট মোড উন্মোচন করেছে পাবজি মোবাইল

টেকভিশন ডেক্স: রহস্যময় এক পুরনো সভ্যতার থিমে সম্পূর্ণ নতুন গেম ইভেন্ট এবং আকর্ষণীয় পুরষ্কার সহ প্লেয়ারদের জন্য একটি নতুন এনশিয়েন্ট সিক্রেট মোড আপডেট উন্মোচন করেছে পাবজি মোবাইল। একইভাবে নতুন অ্যারিনা গেমপ্লে- টিম গান গেম এবং হিট অ্যারিনা প্লেলিস্টের লাইব্রেরি ম্যাপে একেবারে নতুন ফাস্ট-পেসড কন্টেন্ট নিয়ে আসা হয়েছে। প্লেয়াররা আজ থেকেই নতুন এই মোড এবং আপডেটের এক্সপেরিয়েন্স নিতে পারবেন।

এনশিয়েন্ট সিক্রেট স্পেশাল মোড : নতুন এই এনশিয়েন্ট সিক্রেট থিমের গেমপ্লেটি মোড সিলেকশন স্ক্রিনের মাধ্যমে মূল মেন্যু থেকে বাছাই করা যাবে। যারা নতুন এই মোডটি অ্যাক্টিভেট করবেন তারা একটি অতিপ্রাকৃত শব্দে মিরামার এবং ইরাঙ্গেল এর উপর “এনশিয়েন্ট সিক্রেট” ভবন তৈরি হওয়া দেখতে ও উপভোগ করতে পারবেন। দুইতলা বিশিষ্ট বিশাল ভবনের গ্রাউন্ড-লেভেলে শুরু হয় এই গেমটি, এরপর প্লে সার্কেল অনুযায়ী গেমটি চলতে থাকে।

ঐতিহাসিক এই কাঠামোতে প্লেয়াররা আরও বেশকিছু মজার ফিচার এক্সপেরিয়েন্স করতে পারবেন:
নিউ বস ব্যাটেল – দ্বিতীয় তলার একটি বদ্ধ রুমে একজন গোপন বস অপেক্ষা করে, যার কাছে আছে যুদ্ধে পরাজিত হয়ে আসা প্লেয়ারদের জন্য মূল্যবান সব পুরষ্কার।
স্মল রুইন্স এনভায়রনমেন্ট– প্লেয়াররা ছোট্ট ধ্বংসাবশেষে ঢুকবে, যা ম্যাপজুড়ে ছড়িয়ে থাকে এবং এতে লুকানো আছে বক্স ও ধাঁধা।
কঠিন ধাঁধা– প্লেয়াররা এখন থেকে এই নতুন ইন্টেরাক্টিভ এনশিয়েন্ট স্লেট (কঠিন) পাজল এর মাধ্যমে নিজেদের বুদ্ধিমত্তা যাচাই করতে পারবে।

নতুন এই পরিবেশে প্লেয়ারদের মুগ্ধ করার জন্য চমৎকার এবং স্টাইলিশ ফারাও এক্স-স্যুট সেট আনলক করার সুযোগ রাখা হয়েছে। সেইসাথে আরও থাকছে ওয়ারিয়র অব রা, ওয়ারিয়র অব নাট, আন্ডারওয়ার্ল্ড গাইড এবং মমি কস্টিউম। এই প্রথমবারের মতো প্লেয়াররা ছয় লেভেল পর্যন্ত আউটফিট আপগ্রেড করার সুযোগ পাচ্ছেন, সেইসাথে পাচ্ছেন আরও বেশকিছু সুবিধা যেমন:

আউটফিট পরিবর্তনের জন্য আপগ্রেড
এক্সক্লুসিভ এন্ট্রি ইমোটস, আউটফিট-এক্সক্লুসিভ লবি ইমোটস, টিমমেট ইন্টেরাকশন ইমোটস এবং আইটেম শেয়ারিং, স্প্যান আইল্যান্ড এবং কিল এনাউন্সমেন্ট স্পেশাল এফেক্ট।

প্রতিটা আউটফিটে একটি অনন্য এবং এক্সক্লুসিভ ট্রেজার ক্রিয়েট আছে যা প্লেয়ার চাইলে অতিরিক্ত পুরষ্কার হিসেবে আনলক করতে পারে। এখানে অন্যান্য আউটফিটের পরিবর্তে ফারাও কয়েন, গোল্ডেন ফারাও এক্স-স্যুট আপগ্রেড করার জন্য ম্যাটেরিয়েল সহ আরও অনেক কিছু আছে। প্লেয়াররা ইউসি অথবা সিলভার ফ্র্যাগমেন্ট ব্যবহার করে লাকি ড্র করতে পারে।

নিউ অ্যারিনা গেমপ্লে : অল-নিউ টিম গান গেমটি শুরু হয় অস্ত্রশস্ত্রসহ রণক্ষেত্র আকারে, যেখানে চারজন প্লেয়ারের বিরুদ্ধে চারজন প্লেয়ার যুদ্ধ করে। এই মোডে আপনারা অ্যারেনা শুরু হওয়ার সাথে সাথে কিছু স্টার্টিং ওয়েপন পেয়ে যাবেন। প্লেয়াররা প্রতিপক্ষকে পরাজিত করার সাথে সাথে তাদের অস্ত্রগুলো ধীরে ধীরে আপগ্রেড হতে থাকবে। শেষের ওয়েপন হবে পাবজি মোবাইলের বিখ্যাত প্যান এবং যে দল আগে প্যান জোগাড় করতে পারবে, সেই দল ম্যাচ জিতবে। টিম গান গেমটি খেলা যাবে প্রতি সপ্তাহান্তে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ।

প্লেয়াররা নতুন লাইব্রেরি ম্যাপে টিম গান গেমটি উপভোগ করতে পারবে। পাবজি মোবাইল প্রথমবারের মতো ইনডোর ম্যাপ নিয়ে এসেছে, যেখানে লাইব্রেরির তিনটি আক্রমণ রুটের সাথে একটি সামঞ্জস্যপূর্ণ বিন্যাস রেখেছে যেমন, বাম, ডান ও কেন্দ্র। প্ল্যাটফর্মগুলোতে দরজায় বা বুকশেলফের পিছনে কৌশলগত অব¯’ানের জন্য প্রতিদ্বন্দ্বীদের সুবিধা দেওয়ার পাশাপাশি খেলোয়াড়দের সাধারণ অস্ত্র সরবরাহের মাধ্যমে একটি লড়াইয়ের সুযোগ করে দেয়।

নতুন টিম গান গেম মোড ও লাইব্রেরী ম্যাপ ছাড়াও নতুন কন্টেন্ট আপডেটে আরও বেশকিছু ফিচার রাখা হয়েছে, যেমন:
নিউ অ্যারিনা অ্যাটাচমেন্ট- দ্য ব্যারেল এক্সটেন্ডার মাজেল সংযুক্তিতে এখন আরও যুক্ত হতে পারে বেশকিছু স্নাইপার রাইফেলস, রাইফেলস এবং সাব-মেশিন গান। এটি আগ্নেয়াস্ত্রের কার্যকারীতার পরিসর বাড়িয়ে তোলে।
অ্যারিনা ফায়ারআর্ম ড্যামেজ রিডাকশন অ্যাডজাস্টমেন্ট- আগ্নেয়াস্ত্রের ক্ষয়ক্ষতি নির্ভর করে অস্ত্রের ধরন এবং কার্যকর দূরত্বের উপর, যা মূলত শটগান, সাব-মেশিন গান, রাইফেল, স্নাইপার রাইফেল এই ক্রমে সাজানো হয়েছে। পাবজি মোবাইল অ্যাপ স্টোর ও গুগল প্লে থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।

পাবজি মোবাইল সম্পর্কে
পাবজি মোবাইল গেমটি প্লেয়ারআননোওন’স ব্যাটলগ্রাউন্ডের উপর ভিত্তি করে ২০১৭ সালে পুরো বিশ্বজুড়ে ইন্টারঅ্যাক্টিভ বিনোদনের জগতে ঝড় তোলে। প্যারাসুটে করে প্রায় ১০০ জন প্লেয়ার একটি দূরবর্তী দ্বীপে নেমে উইনার-টেকস-অল শোডাউনে যুদ্ধ শুরু করে। প্লেয়ারদের মধ্যে শেষ পর্যন্ত যুদ্ধ করে টিকে থাকাই হচ্ছে পাবজি গেম এর মূল বিষয়, এর জন্য প্রতিটি প্লেয়ারদের অবশ্যই তাদের নিজস্ব অস্ত্র, যানবাহন এবং প্রয়োজনীয় রসদ খুঁজে বের করতে হয় এবং সেই অস্ত্র দিয়ে যুদ্ধ করতে হয়। এতে প্রত্যেকটি প্লেয়ারকে একটি নির্দিষ্ট প্লে জোনে দৃশ্যমান ও কৌশলগতভাবে যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষকে পরাজিত করে।

পাবজি মোবাইল সম্পর্কে বিস্তারিত জানতে পাবজি মোবাইলের অফিসিয়াল ফেসবুক, টুইটার এবং ইউটিউব ভিজিট করুন।

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

সর্বশেষ

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি