বুধবার, জুন ৩, ২০২৬
28.3 C
Dhaka

এএন্ডএইচ গ্যালারীর ডিজিটালাইজেশন পার্টনার ক্লাউডি ক্যাম্প লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের স্বনামধন্য ভবন নির্মাণ সামগ্রী ও সিরামিক সামগ্রী আমদানিকারক ও পরিবেশক কোম্পানী এএন্ডএইচ গ্যালারী ১৭ই অক্টোবর জাকজমক ভাবে উদ্ববোধন করল তাদের বিজনেস ডিজিটালাইজেশন সলিউশন। তাদের এই অর্জনের সঙ্গী হয়েছেন দেশীয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ক্লাউডি ক্যাম্প লিমিটেড। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এএন্ডএইচ গ্যালারীর সম্মানীত চেয়ারম্যান মোঃ রুবায়েত হোসেইন ও ম্যানেজিং ডিরেক্টর শামীম আহমেদ । অপরদিকে উপস্থিত ছিলেন ক্লাউডি ক্যাম্প লিমিটেড এর সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর মোঃ মাঈনুল ইসলাম ও চীফ মার্কেটিং অফিসার নোমান হায়দার। এছাড়াও উপস্থিত ছিলেন উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ।

দ্রুত সময়ে এএন্ডএইচ গ্যালারীকে ইআরপি সফটওয়্যার এর মাধ্যমে ডিজিটাল প্রতিষ্ঠানে রুপান্তরিত করার কৃতিত্ব স্বরুপ এএন্ডএইচ গ্যালারীর কর্মকর্তা “সামসুর রহমান সজল”কে ও ক্লাউডি ক্যাম্প লিমিটেড এর প্রজেক্ট কো-অর্ডিনেটর “আবু সাফায়েত আরেফিন”কে বিশেষ সম্মাননা সনদ প্রদান করা হয়।

এএন্ডএইচ গ্যালারীর – সিএফও শাহেদুল আলম বলেন, “বাংলাদেশের প্রতিযোগীতা মূলক ব্যবসায়ীক পরিবেশে টিকে থাকতে অবশ্যই দ্রুত ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহন করা জরুরী। আর এর জন্য প্রয়োজন ব্যবসায়ের সকল ধরনের তথ্য সহজে বিশ্লেষণ ও পর্যালোচনা করার মাধ্যম। আমরা সত্যিই অভিভূত যে ক্লাউডি ক্যাম্প লিমিটেড অত্যান্ত দ্রুত সময়ে ও বিচক্ষনতার সাথে আমাদের সকল চাহিদা পূরণ করেছেন। আমি ব্যক্তিগতভাবে অবশ্যই তাদের কাস্টোমাইজড ইআরপি সলিউশন LegoERP এর উত্তরোত্তর সফলতা কামনা করি।”

ক্লাউডি ক্যাম্প লিমিটেড এর সিএমও নোমান হায়দার বলেন, “ক্লাউডি ক্যাম্প লিমিটেড ২০১৪ সাল থেকে এই পর্যন্ত বাংলাদেশ ও বাংলাদেশের বাহিরে সুনামের সহিত সফটওয়্যার সেবা প্রদান করে আসছে। আমাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হল আমাদের সেবাগ্রহীতারা যেন ইআরপি সফটওয়্যারকে শুধুমাত্র ডাটাএন্ট্রি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার না করে যেন বিজনেস অটোমেশন সলিউশন হিসেবে ব্যবহার করেন। আর বিজনেস অটোমেশন সলিউশনই পারে যথাযথ ও দ্রুত সিদ্ধান্ত গ্রহনে সহায়তা করে ব্যবসায়ের প্রবৃদ্ধি আনতে।“

তিনি আরও বলেন, “আমরা শুধু টেকনোলজি এক্সপার্ট নই, আমরা মাঠ পর্যায়ে গ্রাহকের ব্যবসা পর্যালোচনা করে তাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তৈরি করি ও ইআরপি সলিউশন দ্বারা তা বাস্তবায়ন, পর্যবেক্ষন ও ফলাফল নিশ্চিত করি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, “আমাদের সেবাগ্রহীতারাই আমাদের প্রচার ও প্রসারে অগ্রনায়ক”।

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

সার্চ বক্সের ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বদল আনল গুগল

টেকভিশন২৪ ডেস্ক: গত ২৫ বছরের ইতিহাসে নিজেদের আইকনিক ‘সার্চ...

সর্বশেষ

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

এআই চ্যাটবটকে বোকা বানিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর অতিরিক্ত...

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি