রবিবার, জুন ১৪, ২০২৬
32.2 C
Dhaka

এআই’র কাছে চাকরি হারানোর শঙ্কা নিয়ে যা বললেন বিল গেটস

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কারণে শিগগিরই মানুষ চাকরি হারাবে না বলে মনে করেন মাইক্রোসফট করপোরেশনের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।

এআইয়ের উত্থান নিয়ে অনেকে ভয় পাচ্ছেন। এআই প্রযুক্তি বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের চাকরি খেয়ে ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে যে এআই সারা বিশ্বের প্রায় ৪০ শতাংশ চাকরিতে প্রভাব ফেলবে।

বিল গেটস অবশ্য এই ধারণার সঙ্গে একমত পোষণ করেন না। কৃত্রিম বুদ্ধিমত্তা কারণে চাকরি হারানোর আশঙ্কা সম্পর্কে এক প্রশ্নের জবাবে বিল গেটস বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা শিগগিরই মানুষের চাকরি খাবে না।

তিনি আরও বলেন, ১০০ বছর আগের তুলনায় বিশ্বে এখন চাকরির বাজার বড় হয়েছে। যদিও তখন অনেক পরিশ্রম করতে হয়েছে। তখন ৮০ শতাংশ মানুষ ছিল ছিল কৃষক। এই অগ্রগতি আমাদের জীবনকে অনেক সমৃদ্ধ করেছে। আমরা কাজের সপ্তাহ কমিয়ে দিয়েছি, কিন্তু এটি প্রাথমিক জিনিস নয়। প্রাথমিকভাবে, আমাদের যে খাবার দেয়া হয়, বিনোদন… আপনি জানেন, এটি আমাদের আগের প্রজন্মের স্বপ্নের চেয়ে অনেক বেশি সমৃদ্ধ।

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস আরও বলেন, বিশ্ব এমন একটি পর্যায়ে পৌঁছেছে যখন এআই সিস্টেম মূলত মানুষ হিসেবে কাজ করছে। এই সেক্টরে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, বিশেষ করে গত দুই বছরে। কিন্তু মেশিনের দৃষ্টিভঙ্গি মানুষের থেকে আলাদা।

গত জানুয়ারিতে মার্কিন গণমাধ্যম সিএনএনে এক সাক্ষাৎকারে বিল গেটস বলেছেন, ১৯০০ সালে আমাদের উৎপাদন ছিল কৃষিনির্ভর। আমরা দেখতে পাই যে প্রযুক্তির আবির্ভাবে অনেক নতুন ক্ষেত্র আর নতুন চাকরির সুযোগ তৈরি হয়। সবাই খামারের কাজের পাশাপাশি নতুন চাকরির সুযোগ পান। এআইয়ের কারণেও এমনটাই হবে।

বিল গেটস আরও বলেন, এআই প্রত্যেকের জীবনকে আরও সহজ করে তুলবে, বিশেষ করে চিকিৎসকদের তাদের ব্যবস্থাপত্র তৈরির কাজে এটি বেশ সাহায্য করবে। যা তাদের কাজের একটি অংশ হলেও তারা সেটি করতে পছন্দ করেন না। এ ক্ষেত্রে আমরা কাজটিকে কমিয়ে আনতে পারব।

এই সপ্তাহের জনপ্রিয়

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি