শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
28.8 C
Dhaka

ইমোতে ‘চ্যানেল’ ফিচার চালু

টেকভিশন২৪ ডেস্ক: ইমো সম্প্রতি এর প্ল্যাটফর্মে ‘চ্যানেল’ নামক নতুন ফিচার চালু করেছে। সেবা ও তথ্য সংক্রান্ত সুবিধা প্রদানের লক্ষ্যে তৈরি এই ব্রডকাস্ট প্ল্যাটফর্মটি সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করা যাবে। “ব্যবসায় নতুন দিক, লাইফস্টাইলেও ভিন্ন মোড়” প্রতিপাদ্যের সাথে এই ব্যতিক্রমী ফিচার দেশের ব্যবসায়িক ইকোসিস্টেমকে একত্রিত করবে এবং মানুষের জীবনধারার মানোন্নয়নেও ভূমিকা পালন করবে।

ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসায়িক উদ্যোগ ও সর্বস্তরের মানুষের জন্য ডিজাইন করা ইমো’র এই চ্যানেল পাবলিশারদের সেবা প্রদান, গ্রাহকসংখ্যা বৃদ্ধি, অনলাইন ব্যবসা পরিচালনা ও সারা দেশ এমনকি সমগ্র বিশ্বের মানুষের সাথে তথ্য শেয়ার করতে সক্ষম করবে। 

আগ্রহী ব্যবহারকারীদের যে কেউই সহজে ইমো’তে চ্যানেল চালু করতে পারেন। এই প্ল্যাটফর্মে পাবলিশাররা মাল্টি-মিডিয়া কনটেন্ট পোস্ট করতে পারবেন এবং ইমো’র নির্দিষ্ট ব্যবহারকারীসহ চ্যানেলের সাবস্ক্রাইবারদের কাছে তাদের সেবা ব্রডকাস্ট করতে পারবেন। পাবলিশাররা ‘ম্যাসেজ’ বা ‘ফাইল’ এর মাধ্যমে কনটেন্ট পোস্ট করতে পারবেন। ম্যাসেজটি টেক্সট ও ছবি থেকে শুরু করে লিঙ্ক ও ভিডিও – নানান রকম হতে পারে। চ্যানেল একটি ‘অল-ইন-ওয়ান’ প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তাদের প্রয়োজনীয়তা পূরণ করতে পারবে।কনটেন্ট নির্মাতাদেরকে তাদের কনটেন্ট সমমনা দর্শকদের কাছে পৌঁছাতে সাহায্য করবে চ্যানেলটি।

অ্যাড-অন ফাংশন হিসেবে, চ্যানেল এবং পৃথক পোস্ট দুটোই সম্ভাব্য গ্রাহক ও আগ্রহী দর্শকদের কাছে পৌঁছে যাবে। চ্যানেলের আরেকটি শক্তিশালী ফিচার হচ্ছে এর ওয়ান-টু-ওয়ান এনগেজমেন্ট সক্ষমতা। 

আগ্রহীরা cooperation@imo.im এই ঠিকানায় যোগাযোগ করতে পারবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি