বুধবার, এপ্রিল ৮, ২০২৬
26 C
Dhaka

তাসকিনের সাথে নৈশভোজ করলেন ইনফিনিক্স বিয়ন্ড লিমিটস ক্যাম্পেইন-এর বিজয়ীরা

টেকভিশন২৪ ডেস্কঃ টি টুয়েন্টি বিশ্বকাপের উন্মাদনা উদযাপন করতে তরুণদের প্রিয় চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স মোবাইল অক্টোবর মাসে আয়োজন করেছিল “বিয়ন্ড লিমিটস (Beyond Limits)” ও “রোর ফর বিডি (Roar for BD)” ক্যাম্পেইন। ক্রিকেটপ্রেমী, ইনফিনিক্সের ক্রেতা ও ফ্যানরা এই ক্যাম্পেইনে অংশ নিয়েছিলেন। অংশগ্রহণকারীরা নিজেদের লক্ষ্য ও সীমা ছাড়িয়ে যাওয়ার গল্প শেয়ার করেছিলেন। ক্যাম্পেইনটির উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের নিজেদের সম্ভাবনার সীমা অতিক্রম করে গিয়ে দারুণ কিছু অর্জনের জন্য অনুপ্রাণিত করা। “রোর ফর বিডি” ক্যাম্পেইনের মাধ্যমে ফ্যানরা বিশ্বকাপে অংশ নেওয়া বাংলাদেশ দলের প্রতি তাদের সমর্থন ও শুভকামনা জানিয়েছিলেন।  

দু’টি ক্যাম্পেইনেই তুমুল সাড়া পাওয়া গিয়েছিল। অনেকেই তাদের সীমা ছাড়িয়ে যাওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন। বাংলাদেশ ক্রিকেট টিমকে শুভকামনা জানিয়ে বিশাল নোটও লিখেছিলেন অনেকে। সবার অংশগ্রহণে এই ক্যাম্পেইনটি হয়ে উঠেছিল ইনফিনিক্সের অন্যতম সফল ক্যাম্পেইন।

অংশগ্রহণকারীদের শেয়ার করা গল্পের ভিত্তিতে বিয়ন্ড লিমিটস ক্যাম্পেইনের বিজয়ীদের নির্বাচিত করা হয়। ভাগ্যবান বিজয়ীরা জিতে নিয়েছেন স্পিড মাস্টার নোট ১২ জি ৯৬ হ্যান্ডসেট। এর পাশাপাশি সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার হিসেবে ছিল বাংলাদেশ ক্রিকেটের স্পিডমাস্টার তাসকিন আহমেদের সাথে নৈশভোজের সুযোগ। নৈশভোজ চলাকালীন তাসকিনের সাথে চমৎকার সময় কাটিয়েছিলেন তারা। তাসকিনকে কাছ থেকে জানতে পেরে বিজয়ীরা সবাই ছিলেন খুবই খুশি । “রোর ফর বিডি” ক্যাম্পেইনের বিজয়ীরা জিতেছেন তাসকিনের সাক্ষর করা ক্রিকেট বলসহ একটি বিশেষ গিফট বক্স।

নিজের আনন্দ প্রকাশ করে তাসকিন বলেন, “এই ক্যাম্পেইনটি আমি শুরু থেকেই ফলো করে আসছিলাম। সবার শুভকামনা পেয়ে আমি খুবই আনন্দিত। আর আজ ফ্যানদের সাথে দেখা হওয়ার পর আমি বুঝতে পারছি আমরা আসলে কতটা ভাগ্যবান। এসবই আমাকেও নিজের সীমা ছাড়িয়ে যাওয়ার প্রেরণা দেয়। ধন্যবাদ ইনফিনিক্সকে। আশা করছি ভবিষ্যতে এমন আরও ক্যাম্পেইন আয়োজিত হবে।”

গ্রাহকদের আনন্দতেই ইনফিনিক্সের আনন্দ। ইনফিনিক্সের নতুন নতুন ক্যাম্পেইন ও অফার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন।

এই সপ্তাহের জনপ্রিয়

ওপেনএআইয়ে বিনিয়োগ বাড়াতে ৪০ বিলিয়ন ডলার ঋণ নিল সফটব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের অবস্থান শক্ত...

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

টেকভিশন২৪ ডেস্ক:  মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট...

গ্লোবাল সাইবার টেস্টে শীর্ষে ক্যাসপারস্কি

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ২০১৩ থেকে...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

চাকরির সীমাহীন সম্ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছে “সম্ভব” অ্যাপ

টেকভিশন২৪ ডেস্কঃ বাংলাদেশের মত জনবহুল ও উন্নয়নশীল দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের...

সর্বশেষ

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া

টেকভিশন২৪ ডেস্ক: দেশের স্মার্টফোন বাজারে স্যামসাং-এর সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন...

দেশে অনারের এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নিজেদের নতুন স্মার্টফোন এক্স৬ডি ফাইভ-জি...

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

খুচরা বাজার ব্যবস্থাপনায় ইউনিলিভারের এআই প্ল্যাটফর্ম আইকিউ নেক্সাসের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে...

নতুন প্রজন্মের এআই ও প্রিমিয়াম ডিজাইনের ল্যাপটপ এনেছে লেনোভো

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বে এআই-নির্ভর কম্পিউটিং ও প্রিমিয়াম...

রাজধানীতে চলছে ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি