রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
30 C
Dhaka

ইনফিনিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তানজিন তিশা

টেকভিশন২৪ ডেস্ক : প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি বিশ্বে দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তিশার সঙ্গে চুক্তি সম্পাদনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। চুক্তি অনুসারে ইনফিনিক্স ব্র্যান্ডের মোবাইল ও বিভিন্ন ডিভাইসের প্রচারে তানজিন তিশাকে অংশ নিতে দেখা যাবে।

বাংলাদেশে নিজেদের তৈরি স্মার্টফোনের মান এবং পণ্য সম্পর্কে গ্রাহকদের জানাতে সম্প্রতি বিভিন্ন লক্ষণীয় পদক্ষেপ গ্রহণ করেছে ইনফিনিক্স। এরই অংশ হিসেবে ইনফিনিক্স মোবাইলের প্রচারণায় যুক্ত হলেন হালআমলের জনপ্রিয় টিভি অভিনেত্রী তানজিন তিশা।

নিজগুণে অভিনয় জগতে ইতোমধ্যেই তরুণদের প্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী তানজিন তিশা। বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারকারীদের সঙ্গে ইনফিনিক্সের সম্পর্ক আরও দৃঢ় করতে এই চুক্তি সহায়ক হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিজের অনুভূতি জানিয়ে অভিনেত্রী তানজিন তিশা বলেন, ‘তরুণদের পছন্দের প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্সের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যিই আনন্দিত ও ভীষণ আশাবাদী। উঠতি স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে দ্রুত বর্ধনশীল বাজারে ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী বাজেটবান্ধব আধুনিক প্রযুক্তিসম্পন্ন ও উদ্ভাবনী পণ্য নিয়ে নিয়মিতই নিজেদের জানান দিচ্ছে ইনফিনিক্স। ধারাবাহিকভাবে পণ্যের প্রযুক্তিগত মান, আধুনিক ডিজাইন এবং গুণগত মান ধরে রেখে তরুণ প্রজন্মের পছন্দের হয়ে উঠা এমন একটি ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য অনেক সম্মানের।’

ইনফিনিক্সের বাংলাদেশ অফিস থেকে জানানো হয়, স্মার্টফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তানজিন তিশার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়াতে ইনফিনিক্স পরিবার এবং সংশ্লিষ্ট সবাই খুবই আনন্দিত। আকর্ষণীয় ডিজাইন ও অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টফোন ব্যবহারকারী নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে উপযুক্ত একজন প্রতিনিধি তানজিন তিশা। তাই আশা করা যাচ্ছে, দেশজুড়ে সকল পর্যায়ের বিশেষ করে তরুণদের কাছে ইনফিনিক্স ব্র্যান্ডটির সুনাম বাড়িয়ে তুলতে পারবেন তিশা।

 

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি