সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
27 C
Dhaka

ইইউ টিকটককে ৩৭ কোটি ডলার জরিমানা করল

টিভি২৪ আইডেস্ক: শিশুদের তথ্য ঠিকঠাকমতো গোপন রাখতে না পারার অভিযোগে এবার টিকটককে ৩৭ কোটি ডলার জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) এই জরিমানা করার সময় বলা হয়, এই চীনা প্রতিষ্ঠানটি ইইউর গোপনীয়তা আইন লঙ্ঘন করেছে।

আয়ারল্যান্ডস ডেটা প্রটেকশন কমিশনারের (ডিপিসি) এক বিবৃতিতে বলা হয়, চীনা শর্ট ভিডিও অ্যাপটি তরুণ-তরুণীদের কাছে এখন বেশ জনপ্রিয়। কিন্তু ২০২০ সালের ৩১ জুলাই থেকে ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এটি ইইউর গোপনীয়তা আইন লঙ্ঘন করেছে। এ কারণে জরিমানা।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, এর মধ্য দিয়ে এই প্রথম বাইটড্যান্সের অ্যাপ টিকটককে জরিমানা করল ডিপিসি। তবে এই জরিমানা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন টিকটকের এক মুখপাত্র। ওই মুখপাত্র বলেন, এই সিদ্ধান্তে তারা একমত নয়। বিশেষ করে জরিমানার পরিমাণ নিয়ে।

তবে ডিপিসি বলছে, ২০২০ সালে ১৬ বছরের কমবয়সীদের অ্যাকাউন্টের তথ্যের ব্যাপারে আইন মেনে চলেনি টিকটক। এসব তথ্য শিশুদের কিনা, সেটি নিশ্চিত করেনি। এমনকি এদের তথ্য সবার দেখার সুযোগ করে রেখেছিল, যা নিশ্চিতভাবেই আইনের লঙ্ঘন। এমনকি অভিভাবকদের কাছে তথ্য শেয়ারের বিষয়টি আমলে নেয়নি টিকটক।

২০২০ সালে প্যারেন্টাল কন্ট্রোল ফিচার নতুন করে সাজানোর পরিকল্পনা করে টিকটক। এর পর ২০২১ সালের জানুয়ারি মাসে ১৬ বছরের কমবয়সীদের অ্যাকাউন্ট প্রাইভেট করে দেওয়া হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি