মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
31 C
Dhaka

আসল ব্র্যান্ডের পণ্যের সমাহারে দারাজমল ফেস্টিভ্যাল শুরু

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: দেশের এক নম্বর অনলাইন শপিং প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ তৃতীয়বারের মতো আয়োজন করছে তাদের সিগনেচার ক্যাম্পেইন ‘দারাজমল ফেস্টিভ্যাল’। দারাজের মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইটে ১৭ থেকে শুুরু হয়ে ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে ভিন্নধর্মী এই শপিং-ফেস্ট।

এই ক্যাম্পেইনের কো-স্পনসর হিসেবে থাকছে ডাবর, এস্কয়ার ইলেকট্রনিক্স, ফোকালিউর, নেসলে, পুমা, ও রিবানা এবং ব্র্যান্ড পার্টনার হিসেবে থাকছে মটোরোলা, ওয়াইল্ড স্টোন, জার্মনিল এবং ডেটল বডি ওয়াশ। পেমেন্ট পার্টনার হিসেবে রয়েছে সিটি ব্যাংক এবং সাউথ ইস্ট ব্যাংক।

এবারের দারাজমল ফেস্টের মূল আকর্ষণ হিসেবে থাকছে বিভিন্ন রকেমের ভাউচার; ফ্ল্যাশ সেল; ৪৯৯, ৯৯৯ ও ১,৯৯৯ টাকার আকর্ষণীয় ডিল; রিভিউ অ্যান্ড উইন; সেলেব্রিটি লাইভ গিভ আওয়ে; এবং ব্র্যান্ড ফ্রি শিপিং। দেশের সব ব্র্যান্ডপ্রেমীরা বিভিন্ন অফারে তাদের পছন্দসই ব্র্যান্ডের পণ্য কিনতে দারাজমল ফেস্টের সুযোগ কাজে লাগাতে পারেন। কম্পিউটার, মোবাইল ফোন, ফ্যাশন, হেলথ অ্যান্ড বিউটি এবং হোম অ্যাপ্লায়েন্সের মতো আকর্ষণীয় এবং প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের পাশাপাশি দৈনন্দিন আনুষাঙ্গিক পণ্যও এই ফেস্টে পাওয়া যাবে।

উল্লেখ্য, দারাজমল হচ্ছে দারাজের একটি প্রিমিয়াম চ্যানেল যেখান থেকে কাস্টমাররা বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের আসল পণ্য নির্দ্বিধায় কিনতে পারেন। সকল পণ্য শতভাগ অরিজিনাল এবং কাস্টমারদের সুবিধার জন্য দারাজ মলের রয়েছে ১৪ দিনের রিটার্ন পলিসি।

ক্রেতাদের কেনাকাটার সুবিধার কথা মাথায় রেখে দারাজ (daraz.com.bd) অফার করছে পেমেন্ট পার্টনারদের মাধ্যমে ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক অফার। দারাজমল ফেস্টে সিটি ব্যাংকের গ্রাহকরা মাত্র একবার লেনদেনের মাধ্যমে পাবেন ১০% ছাড় (সর্বোচ্চ ৫০০ টাকা) সাউথ ইস্ট ব্যাংকের প্রিপেইড এবং ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা একবার লেনদেনের মাধ্যমে উপভোগ করতে পারবেন সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা।

এই সপ্তাহের জনপ্রিয়

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

বিকাশের তিন সেবা পেল বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি