শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
30 C
Dhaka

আসছে এভার-চেঞ্জিং কালারে’র ইফেক্ট সমৃদ্ধ রেনো৫

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অপো তাদের জনপ্রিয় রেনো সিরিজের ফোনগুলোতে বিস্ময়কর ক্যামেরা সেটাপের কারণে স্মার্টফোন ফটোগ্রাফি উৎসাহীদের ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

এ ধারা অব্যাহত রাখতে সম্প্রতি অপো রেনো সিরিজের নতুন স্মার্টফোন – রেনো৫ বাংলাদেশের স্মার্টফোন বাজারে নিয়ে আসছে, যা শুধুমাত্র স্মার্টফোন ফটোগ্রাফিই নয়, বরং নজরকাড়া ডিজাইনে সকল পারফরম্যান্সে ফ্যানদের মন জয় করবে।

স্মার্টফোন বর্তমানের তরুণদের জীবনযাত্রার একটি বিশাল অংশে পরিণত হয়ে উঠেছে। একটি ইউজার-লেড প্রযুক্তি কোম্পানি হিসেবে অপো চোখ ধাঁধানো ডিজাইনে শক্তিশালী স্মার্টফোন নিয়ে আসছে। সর্বশেষ রেনো৫-এর নান্দনিক ডিজাইনও তরুণদের ফ্যাশন স্টেটমেন্টে পরিণত হবে। এর ফ্যান্টাসি সিলভার ফিনিশ মিল্কিওয়ের তারার মত উজ্জ্বল, যাকে আলোর বিপরীতে দেখলে মনে হবে সম্পূর্ণ ছায়াপথটাই হাতের মুঠোয়। ফ্যান্টাসি সিলভার ভ্যারিয়েন্ট হাজার হাজার বিভিন্ন রঙের বিচ্ছুরণ করতে পারে যা বিভিন্ন কোণ থেকে দেখা হয়। প্রতিটি রঙই সবার চোখ জুড়াবে।

রেনো৫-এ ‘এভার-চেঞ্জিং কালারে’র ইফেক্ট আনার জন্যে স্মার্টফোন শিল্পে প্রথমবারের মতো অপো ডায়মন্ড স্পেকট্রাম প্রক্রিয়া বাস্তবায়ন করেছে, যা তিনটি ভিন্নভিন্ন স্তরে গঠিত। পিকাসাস ফিল্ম – একাধিক ন্যানো-স্তর অপটিক্যাল রিফ্লেকটিভ ফিল্মের সমন্বয়ে একটি প্রতিফলক; একাধিক কোণ থেকে আলো প্রতিরোধ করতে ফ্রেসনেল লেন্স টেক্সচার; এবং রিফ্লেকটিভ ইন্ডিয়াম কোটিং, যা ফোনে একটি প্রিমিয়াম ফিল প্রদান করে এবং অনন্য ম্যাট ফিনিশের ফলে চমৎকারভাবে ফিঙ্গারপ্রিন্ট রেসিস্ট্যান্ট।

ব্যবহারকারীদের সুবিধার জন্যে অপো রেনো৫-এর পুরুত্ব মাত্র ৭.৭ মিলিমিটার এবং ওজনে মাত্র ১৭১ গ্রাম। এতো কম্প্যাক্ট এবং লাইটওয়েট অর্জনে অপো ক্রমাগতভাবে নেতৃস্থানীয় প্রযুক্তি অপ্টিমাইজেশন ব্যবহার করেছে।

খুব শীঘ্রই রেনো৫ স্মার্টফোন বাজারে উন্মোচন করা হবে। অসাধারণ ক্যামেরা ও পারফরম্যান্সে পূর্ববর্তী রেনো সিরিজের ফোনগুলো স্মার্টফোন উৎসাহীদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। আসন্ন ফোনটিও চমৎকার ডিজাইনে ও উন্নত কর্মদক্ষতায় তরুণ প্রজন্মকে বিস্মিত করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি