রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
26 C
Dhaka

আরডুইনো সপ্তাহের বিজয়ীদের নাম ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: আন্তর্জাতিক আরডুইনো ডে পালন উপলক্ষে সারা বিশ্বের ৯৪টি দেশের সাথে বাংলাদেশে পালিত হলো আরডুইনো সপ্তাহ। করোনার কারণে এই বছর আরডুইনোর জন্মদিনে চারদিন ধরে বেসিক টিংকারক্যাডে আরডুইনো কর্মশালা,কুইজ,আরডুইনো দিয়ে তৈরি বিভিন্ন মজার রোবট পরিচিতি,আরডুইনোর প্রজেক্ট সাবমিশন,আরডুইনো অনলাইন প্রোজেক্ট প্রদর্শনী,আরডুইনো বাংলায় রিসোর্স তৈরির প্রতিযোগিতা এবং বিভিন্ন ওয়েবিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শেষ দিন ২৮ মার্চ সন্ধ্যায় অনুষ্ঠিত হয় আরডুইনো সপ্তাহের সমাপনী অনুষ্ঠান। এ অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী ঘোষণার আগে উল্লেখযোগ্য কিছু আরডুইনো অনলাইন প্রোজেক্ট উপস্থাপন করা হয় । সব শেষে একে একে বিভিন্ন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের সমন্বয়ক মিশাল ইসলাম।

এ প্রতিযোগিতায় অনলাইন প্রজেক্ট প্রদর্শনীতে বিজয়ী হয়েছেন সাবিত শাহরিয়ার,মৃদুল হাসান এবং আরিয়ান কামাল আভীভ। আরডুইনো অনলাইন কুইজে বিজয়ী হন ওমর করিম এবং জাবের মাহমুদ। এছাড়াও আরডুইনো রিসোর্স প্রতিযোগিতায় ফারায়েজ ফারুকি হাকিম এবং ইভা নেওয়াজ বিজয়ী হয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক,বাংলাদেশ রোবট অলিম্পিয়াড এবং মাকসুদুল আলম বিজ্ঞানাগার যৌথভাবে এই

আরডুইনো সপ্তাহের আয়োজন করে । এর আগে আন্তর্জাতিক আরডুইনো কমিটি এই আয়োজনকে অফিসিয়ালি গ্রহণ করে । দেশের শিক্ষার্থীদের মধ্যে আরডুইনো ও ইন্টারনেট অব থিংসকে জনপ্রিয় করার জন্য ও প্রবলেম সল্ভিংকে উৎসাহিত করার লক্ষ্যে অনলাইনেই এই সপ্তাহ উদযাপন করা হয়।

 

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি