বুধবার, জুলাই ২২, ২০২৬
28.8 C
Dhaka

মাইক্রোসফটের এক্সচেঞ্জ সার্ভারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকসহ ২০০ প্রতিষ্ঠানে সাইবার হামলা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকসহ ২০০ প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়েছে সিঙ্গাপুরভিত্তিক হ্যাকার গ্রুপ হাফনিয়াম। বৃহস্পতিবার সরকারি প্রতিষ্ঠান বিডি সার্ট এ তথ্য জানিয়েছে। নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম থেকে মনিটরিং করার সময় এই হামলার বিষয়টি শনাক্ত হয় বলে জানিয়েছে বিডি সার্ট।

সাইবার হামলার মধ্যে বাংলাদেশ ব্যাংক ছাড়াও টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি, অন্যান্য ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান রয়েছে। এক মাস আগেই বাংলাদেশ ব্যাংকসহ দেশের বেশ কয়েকটি আর্থিক ও সরকারি প্রতিষ্ঠানে সাইবার হামলার শঙ্কায় প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিল সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম-সিআইআরটি।

প্রতিষ্ঠানটি জানায়, সিঙ্গাপুরভিত্তিক হ্যাকার গ্রুপ হাফনিয়াম এ সাইবার হামলা চালিয়েছে। প্রতিষ্ঠানগুলো থেকে তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকার গ্রুপটি। মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভারের মাধ্যমে স্পর্শকাতর এসব প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হামলা করেছে হাফনিয়াম।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক ও বাংলাদেশ সরকারের ই-গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমের প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ জানান, ২০০টির বেশি প্রতিষ্ঠানের সার্ভারের মধ্যে হাফনিয়ামের অস্তিত্ব পাওয়া গেছে। ই-মেইলের মাধ্যমে এই হামলা পরিচালনা করা হয়।

তিনি বলেন, হামলার শিকার প্রতিষ্ঠানগুলোতে এটা কীভাবে রিকভার করতে হয়, সে বিষয়ে বিস্তারিত রিপোর্ট আমরা দিয়েছি। যাতে সবাই ওই রিপোর্ট দেখে সার্ভারগুলোকে রিস্টোর করতে পারে এবং হ্যাকারের হামলা থেকে মুক্ত হতে পারে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি