রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
27.6 C
Dhaka

দেশের প্রথম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর নিয়ে রিয়েলমি ৯ আই

মাত্র ১৭,৪৯০ টাকায় পাচ্ছেন দেশের প্রথম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর রিয়েলমি ৯ আই

টেকভিশন২৪ ডেস্ক: ক্যানালিসের প্রতিবেদন অনুসারে, ২০২১ সালের ৪র্থ প্রান্তিকে বাংলাদেশের নাম্বার ১ স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাজারে নিয়ে এসেছে নাইন সিরিজের প্রথম স্মার্টফোন রিয়েলমি ৯ আই। এই স্মার্টফোনে থাকছে বাংলাদেশের প্রথম স্ন্যাপড্রাগন ৬৮০, ৬ ন্যানোমিটার প্রসেসর। ভ্যালেন্টাইনস ডে-তে এক ভার্চুয়াল উন্মোচন অনুষ্ঠানে ব্র্যান্ডটির অত্যাধুনিক স্মার্টফোন রিয়েলমি ৯ আই উন্মোচন করেছে।

রিয়েলমি ৯ আই স্মার্টফোনের দু’টি সংস্করণ রয়েছে। একটি ডিভাইসে রয়েছে ৬ জিবি র‌্যাম (যা ১১ জিবি পর্যন্ত বাড়ানো যাবে) ও ১২৮ জিবি রম। এর বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯,৪৯০ টাকা। ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রমের অন্য ডিভাইসটি ১৭,৪৯০ টাকায় পাওয়া যাচ্ছে। প্রিজম ব্লু ও প্রিজম ব্ল্যাক – এ দু’টি দুর্দান্ত রঙে পাওয়া যাচ্ছে রিয়েলমি ৯ আই। বিস্তারিত জানতে ক্লিকঃ https://www.realme.com/bd/realme-9i

রিয়েলমি ৯ আই হলো প্রথম ফোরজি স্মার্টফোন, যেখানে বাংলাদেশের প্রথম সর্বাধুনিক স্ন্যাপড্রাগন ৬৮০, ৬ ন্যানোমিটার প্রসেসর ব্যবহার করা হয়েছে। বর্তমানে এ দামের মধ্যে অত্যাধুনিক প্রসেসরের কোন ফোন বাজারে পাওয়া যাচ্ছে না। দ্রুতগতি সম্পন্ন প্রসেসরের কারণে, ব্যবহারকারীরা এই ফোনের মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে স্মার্টফোনের পারফরমেন্স উপভোগ করতে পারবেন, কারণ এই নতুন চিপসেটটি ৬২ শতাংশ কম শক্তি খরচ করে এবং ১২ ন্যানোমিটার প্রসেসরের তুলনায় ৪৬ শতাংশ বেশি কর্মক্ষমতা প্রদান করে৷

ব্যবহারকারীদের সুবিধার জন্য রিয়েলমি ৯ আই ডিভাইসটি এ সেগমেন্টে প্রথম ৩৩ ওয়াট ডার্ট চার্জিং সল্যুশন নিয়ে এসেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ডিভাইসটি আগের জেনারেশনের চার্জিং সল্যুশন থেকে ৩৬% দ্রুততর চার্জ করতে পারবেন এবং ০-১০০% চার্জ হবে মাত্র ৭০ মিনিটে। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারি সুবিধা থাকায় এ ফোনটি দিয়ে ৪৮.৪ ঘণ্টা ফোনে কথা বলা যাবে।  

৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ফুল এইচডি প্লাস ডিসপ্লে সুবিধার রিয়েলমি ৯ আই ডিভাইসটিতে স্মার্টফোন ব্যবহারের নির্বিঘ্ন অভিজ্ঞতা ও শক্তি সাশ্রয়ের জন্য পাঁচ স্তরের রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। এছাড়াও, ডিভাইসটিতে রয়েছে এই প্রাইজ সেগমেন্টে হাই রেস ডুয়াল স্টেরিও স্পিকার, যা সঙ্গীতপ্রেমীদের গান শোনার অভিজ্ঞতাকে আরো উপভোগ্য করবে। এ সব ফিচার ও অত্যাধুনিক চিপসেট থাকায় এ সেগমেন্টে এটিই সেরা ফোন। 

রিয়েলমি ৯ আই ডিভাইসটি দেখতে বেশ চমৎকার। কারণ, ডিভাইসটি স্টেরিও প্রিজম ডিজাইন দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে, যেখানে রয়েছে আট স্তরের অপটিক্যাল কোটিং। টেক্সচার ছাঁচে তিন হাজারেরও বেশি প্রিজমের মতো লাইন সমন্বয় রয়েছে। আলোতে প্রিজম্যাটিক টেক্সচার ‘লাইট ইন দ্য মুভমেন্ট’ এর ভিজ্যুয়াল অনুভূতি তৈরি করে। ৮.৪ মিমি পুরুত্ব এবং ১৯০ গ্রাম ওজনের এ ফোনটি পাতলা এবং হালকা৷

ফটোগ্রাফি প্রেমীদের জন্য এ ডিভাইসটিতে বিভিন্ন ফিচার ব্যবহার করা হয়েছে। অতি-স্বচ্ছ ছবি তোলার জন্য ডিভাইসটিতে ৫০ মেগাপিক্সেল নাইটস্কেপ ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ছবি তোলার অন্যান্য ফাংশন যেমন: নাইট মোড, প্যানোরামিক ভিউ, টাইম-ল্যাপস, পোর্ট্রেট মোড এবং এআই বিউটি ব্যবহারকারীর প্রতিটি ক্যাপচারকে করবে দুর্দান্ত। সাথে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও রয়েছে দারুণ সব সেলফির জন্য। এক কথায় ২০২২ সালের শুরুতে তরুণদের জন্য দারুণ স্মার্টফোন রিয়েলমি ৯ আই নিয়ে এসেছে দেশের তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি