শনিবার, জুন ১৩, ২০২৬
27.2 C
Dhaka

আইফোনকে ছাড়িয়ে যেতে চায় নোকিয়া

টেকভিশন২৪ ডেস্ক: আইফোনকে পেছনে ফেলতে উঠেপড়ে লেগেছে নোকিয়া। খুব শিগগিরই বাজারে আসবে নোকিয়ার এমন একটি হ্যান্ডসেট যা আইফোনের বিকল্প হয়ে উঠতে পারে। এমনটাই দাবি প্রতিষ্ঠানটির।

পুরনো জায়গা ফিরে পেতে নতুন একাধিক অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আসছে নোকিয়া। এরই একটি Nokia Maze 5G। দারুণ ক্যামেরা কোয়ালিটি, আকর্ষণীয় কিছু ফিচার নিয়ে ফোনটি শিগগিরই বাজারে আসবে। এই ফোনের দাম কত হতে পারে, কী-কী ফিচার ও স্পেসিফিকেশন থাকতে পারে তা নিয়ে চলছে আলোচনা।

এই নোকিয়া স্মার্টফোনে দেওয়া হচ্ছে ফোরকে রেজুলিউশন। একটি ৬.৭ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেনা. ২ প্রসেসরের ফোনটিতে থাকছে অ্যানড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম।
এছাড়াও থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে থাকছে একটি ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স। দুটি সেকেন্ডারি ক্যামেরা। যার একটি ৩২ মেগাপিক্সেল এবং অন্যটি ১৬ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি ৪৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হচ্ছে।

৭৮০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হচ্ছে ফোনটিতে। যা ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এখনো দাম জানা না গেলেও ধারণা করা হচ্ছে ভারতের বাজারে এই ফোনের দাম হতে পারে ৩০ হাজার টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি