রবিবার, আগস্ট ৯, ২০২৬
27.9 C
Dhaka

আইটেলের প্রথম অ্যান্ড্রয়েড টিভি  

টেকভিশন২৪ ডেস্ক: এই বছর “এ সিরিজ” মডেলের টেলিভিশন নিয়ে আসার মধ্য দিয়ে সফলভাবে টেলিভিশনের বাজারে প্রবেশ করে আইটেল। সে সময় দেশীয় ক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ায় টিভি পণ্যের পোর্টফোলিও সম্প্রসারণের ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় ১৭ নভেম্বর ২০২১ বুধবার রাজধানী ঢাকার এক হোটেলে আয়োজিত বর্ণীল অনুষ্ঠানে বাংলাদেশে প্রথম অ্যান্ড্রয়েড টিভি লঞ্চের ঘোষণা দিয়েছে প্রযুক্তি পণ্য প্রতিষ্ঠান আইটেল।

নতুন টিভি উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহুমূখী প্রতিভার অধিকারী জনপ্রিয় টিভি অভিনেতা মোশাররফ করিম। ট্রানশান বাংলাদেশ লিমিটেড-এর প্রধান পরিচালন কর্মকর্তা শ্যামল সাহা, ট্রানশান বাংলাদেশ লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক, আইটেল টিভির হেড অব সেলস জ্যাক পেই, ব্যবসায়িক অংশীদার, শীর্ষস্থানীয় মিডিয়া ব্যক্তিত্ব ও সাংবাদিক এবং প্রথমসারির টেক ইউটিউবাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আইটেল-এর টিভি পোর্টফোলিওতে সর্বশেষ যুক্ত হওয়া নতুন টিভির উদ্বোধন অনুষ্ঠানে ট্রানশান বাংলাদেশ লিমিটেড-এর প্রধান পরিচালন কর্মকর্তা জনাব শ্যামল সাহা বলেন, “গ্রাহকদের বিনোদনের সকল চাহিদা পূরণ করতে অ্যান্ড্রয়েড টেলিভিশনের নতুন ডিভাইস নিয়ে এসেছি। বিনোদন জগতে জনসাধারণের সকলের অংশ নেওয়ার সুযোগ তৈরি করে দিতে জি-সিরিজ অ্যান্ড্রয়েড টিভিতে ৫০০০+অ্যাপ এবং ১০০০+ স্ট্রিমিং অ্যাপ ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। ফলে দর্শকরা সহজেই তাদের পছন্দের কনটেন্ট দেখতে ও উপভোগ করতে পারবেন। নতুন নতুন পণ্য তৈরি ও পণ্যের মানউন্নয়নে নিয়োজিত আইটেল টিম টেলিভিশনের প্রধান দুটি দিক যেমন- ডিসপ্লে এবং সাউন্ড এর উপর গুরুত্ব দিয়েছেন। যাতে ভিউয়ারদের টিভি দেখার এবং এর শব্দ শোনার ক্ষেত্রে অসাধারণ অভিজ্ঞতা পান।”

আইটেল টিভি উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি মোশাররফ করিম বলেন, “আইটেল এর প্রথম অ্যান্ড্রয়েড টিভি উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পেরে সত্যিই আমার অনেক ভালো লাগছে। বাংলাদেশে প্রথম জি-সিরিজ অ্যান্ড্রয়েড টিভি লঞ্চ এর মধ্য দিয়ে হোম এন্টারটেইনমেন্ট এক দারুণ পর্যায়ে নিয়ে যাবে। সেই সাথে টিভিটি সাশ্রয়ী মূল্যের হওয়ায় অনেকের অ্যান্ড্রয়েড টিভি কেনার স্বপ্ন পূরণ করবে। দর্শকের চাহিদাকে প্রধান্য দিয়ে বাজরে নিয়ে আসা নতুন আইটেল টিভি জন্য আমার শুভকামনা রইলো। আমি বিশ্বাস করি, আইটেল পণ্যের তালিকায় সর্বশেষ যুক্ত হওয়া অ্যান্ড্রয়েড টিভি বাংলাদেশের গ্রাহকদের মন জয় করতে পারবে।”

আইটেল জি-সিরিজ অ্যান্ড্রয়েড টিভির উল্লেখযোগ্য ফিচারগুলো হলো- ৪০০নিট ব্রাইটনেস, ফ্রেমলেস ডিজাইন এবং এ+ গ্রেড প্যানেল। এর আল্ট্রা-স্লিম বডি ব্যবহারকারীদের টিভি দেখার অন্যন্যসাধারণ সিনেমাটিক ভিউয়ের অভিজ্ঞতা দেবে। এছাড়া এতে রয়েছে ১জিবি র‌্যাম এবং ৮জিবি স্টোরেজ সুবিধা। সেই সাথে এর গুগল প্লে স্টোরের সুবিধা আপনাকে টিভিতে পছন্দের সব অ্যাপ এবং গেম ডাউনলোড করে নিয়ে ব্যবহার করার সুবিধা দেবে। বিদ্যুতের ভোল্টেজের ওঠানামার ফলে টিভির যাতে কোনো ক্ষতি না হয় এবং বিদ্যুতের খরচ কমানোর জন্য মেটালের চমৎকার ব্যবহারের সাথে ইন-বিল্ট স্টেবিলাইজার যুক্ত করা হয়েছে। জি-সিরিজ টিভিতে গুগল অ্যাসিস্ট্যান্টের মতো অন্যান্য প্রয়োজনীয় ফিচারগুলোও যুক্ত করা হয়েছে। যাতে ব্যবহারকারীরা তাদের ভয়েস ব্যবহার করে দ্রুত পছন্দের মুভি এবং প্রিয় শো গুলোর খোঁজ করতে পারেন। সেই সাথে এতে ইন-বিল্ট ক্রোমকাস্ট ব্যবহার করায় ব্যবহারকারীরা সহজেই তাদের প্রিয় চলচ্চিত্র, গান এবং পছন্দের অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।

সাশ্রয়ী মূল্যে উন্নত প্রযুক্তির টিভি দেখার অভিজ্ঞতা পেতে এখনই বাসার জন্য আইটেল অ্যান্ড্রয়েড টিভি কিনে আনতে পারেন। আইটেল অ্যান্ড্রয়েড টিভি লঞ্চ এর মাধ্যমে জনসাধারণের সাধ্যের মধ্যে বিনোদন পাওয়ার দ্বার সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের হোম এন্টারটেইনমেন্ট বাজারে নিজেদের অবস্থানকে আরো শক্তিশালী করাসহ আইটেল নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবে বলে আশা করা যাচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

দেশীয় ফলের স্বাদে ইসিএস ফল উৎসব, প্রযুক্তি খাতে মিলনমেলা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলার ছয় ঋতুর বৈচিত্র্য যেমন প্রকৃতিকে রঙিন...

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড়...

ব্যবসায়ে অবদান রাখা ওয়ালটন কর্মকর্তারা পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক...

সর্বশেষ

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

গ্রামীণফোন ও ডেকো ফুডসের কৌশগত পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

ব্যবসায়ে অবদান রাখা ওয়ালটন কর্মকর্তারা পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক...

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড়...

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের ড্র চূড়ান্ত

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ এশিয়ার শীর্ষ আন্তর্জাতিক ফুটবল আসর টেকনো...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি