মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
29 C
Dhaka

আইটেল’র নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর সুপারস্টার হৃতিক রোশন

টেকভিশন২৪ ডেস্ক: আইটেল মোবাইলকে বর্তমানে বাজারে প্রচলিত ১০০ ডলারের কম মূল্যের স্মার্টফোন ও ফিচার ফোন ব্র্যান্ডের ১ নম্বর গ্লোবাল ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ এবং ভোক্তা বাজারের তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন (আইডিসি)। প্রথমবারের মতো মোবাইল কেনা ক্রেতাদের মধ্য থেকে রেকর্ড সংখ্যক গ্রাহকের কাছে ১০০ ডলারের কম মূল্যের স্মার্টফোন ও ফিচার ফোন বিক্রির উপর গুরুত্বারোপ করছে প্রতিষ্ঠানটি। 
 
ভারতের ক্রেতাদের মধ্যে ইতোমধ্যে এক আস্থার সম্পর্ক তৈরি করেছে আইটেল। মোবাইল ফোন ব্র্যান্ডটি এই সম্পর্ককে ভবিষ্যতে আরো বেশি জোড়ালো ও সূদৃঢ় করতে কাজ করে যাচ্ছে। এলক্ষ্যে ব্র্যান্ডটির সাথে যুক্ত হয়েছেন বলিউড সুপারস্টার হৃতিক রোশন। সম্প্রতি তাকে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে আইটেল ইন্ডিয়া। সুপারস্টার হৃতিকের কাজের সুনাম দেশটির প্রত্যন্ত মানুষের কাছে ছড়িয়ে আছে। যুগের সাথে সাথে প্রযুক্তি সহায়তায় যা আরো বেশি গতি পেয়েছে। এবার এই প্রযুক্তিগুলোকে দেশটির সকলের জন্য সহজসাধ্য এবং সাশ্রয়ী করে তোলার লক্ষ্যে একত্রে কাজ করবে হৃতিক ও আইটেল।
 
হৃতিক যেমন মনোমুগ্ধকর কাজের মাধ্যমে দর্শকদের বিমোহিত করেন, তেমনই অত্যাধুনিক ডিভাইস এবং অতুলনীয় সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের বিমোহিত করবে আইটেল। বলিউড তারকাকে সাথে নিয়ে সামনের দিনগুলোতে মোবাইল গ্রাহকদের জন্য আধুনিক সব সুবিধা এবং নতুনত্ব নিয়ে আসতে যাচ্ছে আইটেল মোবাইল। 
 
এ বিষয়ে ট্রানশন (আইটেল) ইন্ডিয়া এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অরিজিৎ তালাপাত্র বলেন, “অভিনেতা হৃতিক রোশনকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে আইটেল ইন্ডিয়া অত্যন্ত আনন্দিত। বলিউড সুপারস্টার হৃতিকের কঠোর পরিশ্রম, দৃঢ় সংকল্প এবং বহুমুখী প্রতিভা আমাদের ব্র্যান্ডের প্রতিশ্রুতি পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ হওয়ায় ভবিষ্যতে দারুণ কিছু করা সম্ভব হবে।”

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

সর্বশেষ

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটক বাজার চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই)...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি