বুধবার, জুলাই ২৯, ২০২৬
27.7 C
Dhaka

আইএসপিএবি’র আয়োজনে চট্টগ্রামে ‘আইপিভি৬ ডেপলয়মেন্ট’ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ২৮ ফেব্রুয়ারী ২০২১, হোটেল বেস্ট ওয়ের্ষ্টান এ্যালায়েন্স, চট্টগ্রাম- এ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর উদ্যোগে এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল এর সহযোগিতায় ‘আইপভি৬ি ডপেলয়মন্টে’ -এর উপর চট্টগ্রাম আইএসপিএবি’র মেম্বার, নন মেম্বার, বিটিআরসির লাইসেন্স প্রাপ্ত সকল ন্যাশনওয়াইড, সেন্ট্রাল, জোনাল ও ক্যাটাগরি এবিসি আইএসপিদের নিয়ে তিন দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার সকল প্রশিক্ষণার্থীর মাঝে সার্টিফিকেট বিতরন ও সমাপনির অনুষ্ঠান সম্পন্ন হয়।

এতে বাংলাদেশের বিভিন্ন আইএসপি প্রতিষ্ঠানের প্রায় ৬০ জন সিস্টেম এ্যানালিষ্ট ও অপারেটিং ইঞ্জিনিয়ার প্রশিক্ষণ নিয়ে সাটিফিকেট গ্রহণ করেন।

সমাপনি অনুষ্ঠানে সার্টিফিকেট বিতরন করেন আইএসপিএবি এর সেক্রেটারী জেনারেল মো: ইমদাদুল হক। তিনি তার বক্তব্যে চট্টগ্রামের বিভিন্ন আইএসপি প্রতিষ্ঠান হইতে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি মনে করেন এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে জ্ঞান অর্জন করে আইএসপি প্রতিষ্ঠানগুলো উপকৃত হবে এবং আমাদের ইন্ড্রাস্ট্রি ও ব্যক্তিগত দক্ষতায় নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে স্বল্প মূল্যে নিরাপদ ইন্টারনেট সেবা মানুষের দোড় গোড়ায় পৌছে দিতে সক্ষম হবে। আমরা প্রত্যেকটি বিভাগীয় শহরে এই ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করব। তিনি আইএসপিএবি এর ট্রেনিং পোগ্রামটি আয়োজনে সহযোগিতা করার জন্য চট্টগ্রাম আইএসপিএবির সাব কমিটির সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএসপিএবি’র পরিচালক ও চট্টগ্রাম সাব কমিটির আহ্বায়ক আনুয়ারুল আজিম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব কামাল হোসেন, পরিচালক, আইএসপিএবি, নাজমুল করিম ভূইয়া, পরিচালক, আইএসপিএবি, নাছির উদ্দীন, পরিচালক, আইএসপিএবি, রাইসুল ইসলাম তুহিন, পরিচালক, আইএসপিএবি, ও অহিদুউল্লাহ স্বপন, পরিচালক, আইএসপিএবি, মাহমুদ শাহেদ, ইডি, আইএসপিএবি ও ফয়সাল খান, আইবিপিসি।

তিন দিন ব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষণ দিয়েছেন আর্ন্তজাতিক ট্রেনিং বিশেষজ্ঞ মো: আব্দুল আউয়াল, ও মাহবুবুল আলম। তারা নেটওর্য়াক এ আইপিভি৬ এড্রেস নিখুঁতভাবে কনফিগার, আইপিভি৬ রাউটিং, অপারেশন, ট্রাবলশুটিং সহ বিভিন্ন বিষয়ে জ্ঞান দান করেন।

এছাড়া ও প্রতিষ্ঠানের নেটওর্য়াক নিরাপদ রাখা ও টেকনিক্যাল সমস্যা হলে কিভাবে তা সমাধান করা যায় তা প্রশিক্ষণার্থীবৃন্দ এই কর্মশালার মাধ্যমে জানতে পেরেছেন।

 

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

সর্বশেষ

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি