শুক্রবার, জুন ৫, ২০২৬
26 C
Dhaka

অপো হ্যান্ডসেটের মূল্যহ্রাস

টেকভিশন২৪ ডেস্ক: হ্রাসকৃত মূল্যে ক্রেতাদের স্মার্টফোন কেনার সুযোগ করে দিতে সম্প্রতি অপো এর মিড-রেঞ্জ স্মার্টডিভাইস  এ১৬ এর মূল্যহ্রাস করেছে। এআই ট্রিপল ক্যামেরা, এইচডি+আই কেয়ার ডিসপ্লে ও ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারির অপো এ১৬ (৩+৩২জিবি) ফোনটি ক্রেতারা ১৩,৯৯০ টাকায় ( আসল মূল্য ১৪,৯৯০ টাকা) ক্রয় করতে পারবেন।  

ডিভাইসটিতে এআই ট্রিপল ক্যামেরা সেট-আপ রয়েছে। এর মধ্যে রয়েছে ১৩ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও ২ মেগাপিক্সেল পোর্ট্রেট মোড। যারা ফটোগ্রাফি এবং এআই বিউটিফিকেশন পছন্দ করেন তাদের জন্য ফোনটিতে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, যা ছবি তোলার সময় ব্যবহারকারীর ন্যাচারাল বিউটিকে তুলে ধরে। অপো এ১৬ ফোনটি বেশ স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায়; কারণ, ফোনটিতে রয়েছে এইচডি+আই-কেয়ার ডিসপ্লে, যা উজ্জ্বল পরিবেশের সাথে খাপ খায় এবং সে অনুযায়ী সামঞ্জস্য করে ব্যবহারকারীদের একটি স্বাচ্ছন্দ্যদায়ক অভিজ্ঞতা প্রদান করে। এছাড়াও, ব্যবহারকারীদের চার্জের দুঃশ্চিন্তা দূর করতে  ডিভাইসটিতে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। সুপার পাওয়ার সেভিং মোড ব্যবহার করে ব্যবহারকারী নির্বিঘ্নে ১.৮৪ ঘণ্টা কল টাইম উপভোগ করতে পারবেন।   

ফোনটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি৩৫ অক্টা-কোর প্রসেসর। স্মার্টফোনকে যারা ফ্যাশন উপকরণ হিসেবে বিবেচনা করেন তাদের জন্য ডিভাইটিতে স্লিক ডিজাইন ব্যবহার করা হয়েছে। এ ডিভাইসটি দু’টি রঙে পাওয়া যাচ্ছে। এগুলো হলো: ক্রিস্টাল ব্ল্যাক ও পার্ল ব্লু। ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে কালারওএস ১১, যার মাধ্যমে ব্যবহারকারীরা কাস্টমাইজড এক্সপেরিয়েন্স পাবেন। সহজে ফোনটির লক খুলতে ফোনটিতে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আনলকিং সিস্টেম। 

 এ নিয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর এর ব্র্যান্ড ম্যানেজার লিউ ফেং বলেন, “অপো সবসময় ক্রেতাদের প্রাধান্য দিয়ে থাকে। বিশ্বজুড়ে মানুষ যখন অর্থনৈতিক সঙ্কটের মুখোমুখি হয়ে দিন পরিচালনা করছে তখনই মানুষকে সাশ্রয়ী দামে ফোন কেনার সুযোগ করে দিতে ও  তাদের চাহিদা পূরণে অপো এর জনপ্রিয় এ১৬ মডেলের স্মার্টফোনের মূল্য হ্রাস করেছে।”

এ অফারটি অপো বাংলাদেশের সকল আউটলেটে পাওয়া যাচ্ছে। এ ছাড় সুবিধা পেতে এখনই নিকটস্থ অপো আউটলেটে যোগাযোগ করুন।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

সর্বশেষ

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি