শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
31 C
Dhaka

অপো এ১৬ নতুন সংস্করণ সাথে ১৬ টাকায় স্মার্টফোন অফার

টেকভিশন২৪ ডেস্ক : সম্প্রতি গ্লোবাল স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো বাজারে নিয়ে এসেছে এ সিরিজের সর্বশেষ অলরাউন্ডার স্মার্টফোন এ১৬। ফোনটি বাজারে আসার পর থেকে অপো ভক্তদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। এরই ধারাবাহিকতায় আরো বড় স্টোরেজ ৪জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম সমৃদ্ধ এ১৬ এর নতুন ভ্যারিয়েন্ট নিয়ে এসেছে শীর্ষস্থানীয় ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠানটি।

আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) থেকে সারাদেশে অপোর সব আউটলেট ও অনলাইন মার্কেটপ্লেসে নতুন সংস্করণের ফোনটি পাওয়া যাচ্ছে। দেশে স্মার্ট ডিজাইনের ফোনটির দাম ধরা হয়েছে ১৪,৯৯০ টাকা।
এ১৬ এর সবচেয়ে শক্তিশালী দিকগুলো হচ্ছে এর স্লিক ডিজাইন, বড় ব্যাটারি এবং ট্রিপল ক্যামেরার সেট আপ। প্রিমিয়াম সুবিধা দিতে স্বল্প বাজেটের ফোনটিতে রাখা হয়েছে সাইড মাউনটেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ম্যাক্রা লেন্সসহ নানা সুবিধা।

এ১৬ ফোনে ব্যবহার করা হয়েছে শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি৩৫ অক্টা-কোর প্রসেসর। এর ৬০ মেগাহার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট, ১২০ মেগাহার্টজ টাচ স্যাম্পলিং রেট প্রতিটি স্ক্রলিং এর সময় দিবে ভিন্ন এক অনুভূতি। ভালো পারফরমেন্স নিশ্চিতের জন্য ফোনটিতে রয়েছে পাঁচটি তাপমাত্রা সেন্সর। পারফরমেন্সের সাথে ৬.৫ ইঞ্চির ওয়াটার ড্রপ ডিসপ্লের ডিজাইনও নান্দনিক। ফোনটির ৮.৪ মিলিমিটার পুরুত্ব ব্যবহারকারীকে দিবে স্লিম ও আরামদায়ক এক অনুভূতি।

ফোনটির ফোনের সবচেয়ে বড় আকর্ষণের জায়গা হচ্ছে এর ৫০০০ এমএএইচ বড় ব্যাটারি। একবার চার্জেই সারাদিন ইন্টারনেট ব্রাউজ, গেম খেলা, ছবি তোলা, ভিডিও দেখা, কথা বলা সবই করা যাবে। বারবার ফোনের চার্জ নিয়ে বাড়তি চিন্তা করতে হবে না। বলা হচ্ছে, একবার চার্জ দিয়ে ২১ ঘণ্টা ইউটিউব দেখা সম্ভব। এমনকি সুপার পাওয়ার মোড থাকার কারণে ৫% চার্জ থাকলেও ১.৮৪ ঘণ্টা কথা বলা যাবে। আছে নাইট চার্জ মোড যার মাধ্যমে রাতে নিশ্চিন্তে ফোন চার্জ দিয়ে রাখা যাবে। ওভারচার্জিং বা ফোন গরম হওয়ার কোন ভয় নেই।

ফোনটির আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হলো ট্রিপল ক্যামেরা। এমনিতেই ক্যামেরার জন্য অপো ফোনের আলাদা সুনাম রয়েছে। এ১৬ ফোনটিও তার ব্যতিক্রম নয়। ফটোগ্রাফি করার জন্য ফোনটির রিয়্যার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। বাকি দুটি ক্যামেরা ২ মেগাপিক্সেল করে। সেলফি প্রিয়দের জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সামনে ও পেছনের উভয় ক্যামেরাই স্মার্ট বিউটিফিকেশন ফিচার সমর্থন করে। আছে ম্যাক্রো লেন্সের মতো দারুণ ফিচার যা দিয়ে আরো সূক্ষ্মভাবে ছবি তোলার ক্ষেত্রে নিজের সৃজনশীলতা প্রকাশের সুযোগ রয়েছে। ছবিও হবে আরো নিখুঁত ও সংবেদনশীল। কালারওএস ১১ সাপোর্ট করা ফোনটিতে আরো আছে ফ্লেক্সড্রপ ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ পাওয়ার সেভিংস এর মতো দারুণ সব ফিচার।

ক্রিস্টাল ব্লাক ও স্পেস সিলভার এই দুই কালারের ফোনটি পেতে আজই আপনার নিকটস্থ অপো আউটলেটে যোগাযোগ করুন। আর স্বল্প বাজেটে স্মার্টফোনে প্রিমিয়াম সুবিধা উপভোগ করুন।

উল্লেখ্য, গত ০১ সেপ্টেম্বর গ্রাহকদের মাত্র ১৬ টাকায় ফোন জেতার সুযোগ করে দিতে এ সিরিজের নতুন অলরাউন্ডার ফোন অপো এ১৬ উন্মোচন করে অপো। আজই এ অফারটির শেষ দিন। তাই দেরি না করে, মাত্র ১৬ টাকায় লুফে নিন আপনার পছন্দের এ১৬ ডিভাইসটি।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

সর্বশেষ

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি