বুধবার, জুলাই ২২, ২০২৬
25.7 C
Dhaka

এশিয়া প্যাসিফিক অঞ্চলে ৫জি ফোনের বাজারে শীর্ষে ভিভো

টেকভিশন২৪ ডেস্ক : চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে ৫জি প্রযুক্তির স্মার্টফোন বাজারজাতে শীর্ষ অবস্থানে উঠে এসেছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। বিশ্বের সেরা স্মার্টফোন কোম্পানিগুলোর এপ্রিল থেকে জুন প্রান্তিকের ডাটা বিশ্লেষণ করে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিক্স।

স্ট্র্যাটেজি অ্যানালিটিক্সের হিসাব বলছে, বিগত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ভিভো’র স্মার্টফোন বাজারজাতকরণে প্রবৃদ্ধির হার ২১৫ শতাংশ, যা অন্য যেকোনো স্মার্টফোন প্রতিষ্ঠানের চেয়ে বেশি। এবারই প্রথম কোনো প্রান্তিকের হিসাবে, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ৫জি স্মার্টফোনের বাজারে শীর্ষ অবস্থানে উঠে আসে ভিভো।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে এই অঞ্চলে ৫জি স্মার্টফোনের বাজারে ২০ শতাংশ প্রবৃদ্ধি ছিল ভিভো’র, অর্থাৎ বাজারে আসা প্রতি পাঁচটি স্মার্টফোনের একটি ভিভো।

গত বছরের দ্বিতীয় প্রান্তিকেও স্মার্টফোন বাজারের ১৩ শতাংশ ছিল ভিভো’র দখলে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ভিভো’র পরের অবস্থানে আছে চীনের আরেকটি প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমির মি ব্র্যান্ড। স্মার্টফোনের বাজারের ১৯ শতাংশ মি ব্র্যান্ডের দখলে। পর্যায়ক্রমে এরপরের অবস্থানে আছে অপ্পো, যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান অ্যাপল এবং দক্ষিণ কোরিয়ার স্যামস্যাং।

বছরের প্রথমদিকে এক প্রতিবেদনেও স্ট্র্যাটেজি অ্যানালিটিক্স জানিয়েছিল, বিশ্বে ৫জি স্মার্টফোনের ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠানের গ্রাহক দ্রুত বাড়ছে তার মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে ভিভো। চলতি বছরের প্রথম প্রান্তিকেও বাজারে সুসংহত অবস্থানে ছিল প্রতিষ্ঠানটি।

বাজার গবেষণার আরেক বৈশ্বিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা কর্পোরেশনের (আইডিসি) পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনের স্মার্টফোনের বাজারেও শীর্ষস্থান দখল করেছে ভিভো। কেবল চীন নয়, বৈশ্বিক স্মার্টফোন বাজারেও অবস্থান সুসংহত করছে এই প্রযুক্তি প্রতিষ্ঠান।

বর্তমানে বিশ্বের ৫০টিরও বেশি দেশ এবং অঞ্চলে নিজেদের প্রযুক্তি সেবা পৌঁছে দিচ্ছে ভিভো। ৪০ কোটির বেশি গ্রাহক ব্যবহার করছেন ভিভো’র স্মার্টফোন।

বাজার বিশ্লেষকদের মতে ৫জি প্রযুক্তিতে সাড়া জাগানো উন্নতি, বিভিন্ন দেশের ক্রেতাদের মনন, রুচি ও সংস্কৃতির কথা মাথায় রেখে স্মার্টফোন তৈরি এবং বাজারজাত; সবকিছুই চমৎকারভাবে করে চলেছে ভিভো। ফলে ক্রেতারা এই প্রযুক্তি প্রতিষ্ঠানের স্মার্টফোনের প্রতি আগ্রহী হন এবং ব্যবহার করে সন্তুষ্ট থাকেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি