রবিবার, আগস্ট ৩০, ২০২৬
31 C
Dhaka

অনলাইন কেনাকাটায় গ্রাহকের স্বার্থ রক্ষায় কাজ করবে বিইসিএস

টেকভিশন২৪ ডেস্কঃ  ডিজিটালাইজেশনের যুগে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি, বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টিতে ই-কমার্স ইতিবাচক ভুমিকা রাখছে। যার পরিধি প্রতিনিয়ত বাড়ছে। স্বল্প সময়ের মধ্যে পণ্য ক্রয়-বিক্রয় করার সুবিধা থাকায় বিক্রেতারা যেমন লাভবান হচ্ছেন, ক্রেতাদেরও সরাসরি বাজারে গিয়ে পণ্য ক্রয় করতে হচ্ছে না। এর ফলে জ্যামিতিক হারে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে ই-কমার্সের কর্মকান্ড।

গ্রাহক ই-কমার্সের প্রতি আকৃষ্ট হওয়ার একটা বড় মাধ্যম বিশ্বাসযোগ্যতা অর্জন করা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গত বছর দেশের ই-কমার্স খাতে নেমে এসেছিল বিপর্যয়। গ্রাহকরা তাদের সর্বস্ব হারিয়ে যখন দিশেহারা, সেই দুঃসময়ে গ্রাহকদের একটা অংশ নিজ উদ্যোগে সামনে এগিয়ে এসে ই-কমার্স বান্ধব আন্দোলন শুরু করে। বাংলাদেশের ইতিহাসে কোন প্রতিষ্ঠানের জন্য করা সবচেয়ে বড় আন্দোলন ছিল এটি। বিভিন্ন ই-কমার্সেও গ্রাহক, গ্রাহক প্রতিনিধিদের দিন-রাত অক্লান্ত পরিশ্রম একং আন্দোলনের ফলে ই-কমার্সের বিষয়ে সরকার ও বানিজ্য মন্ত্রণালয় কর্তৃক গ্রাহকদের স্বার্থে বেশ কিছু ইতিবাচক দিক নির্দেশনা আসে। এর প্রেক্ষিতে ই-কমার্স বান্ধব নীতিমালার প্রনয়নসহ গ্রাহকের স্বার্থ রক্ষার বিষয়টিকে আমলে নেওয়া হয়। গ্রাহকদের সেই দূঃসময়ে একটি গ্রাহকবান্ধব সংগঠনের প্রয়োজনীয়তা বিশেষভাবে অনুভুত হয়। যার প্রেক্ষিতে গঠিত হয় বাংলাদেশ ই-কমার্স কাস্টমারস সোসাইটি (বিইসিএস)।

বিভিন্ন ভুক্তভোগী ই-কমার্সের গ্রাহক, গ্রাহক প্রতিনিধিদের সমন্বয়ে গড়ে উঠেছে বিইসিএস। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মাহফুজুর রহমান জানিয়েছেন, বাংলাদেশ ই-কমার্স কাস্টমারস সোসাইটি একটি অলাভজনক, অরাজনৈতিক ই-কমার্স গ্রাহকবান্ধব সংগঠন। প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য মূল ধারার ই-কমার্সের প্রতি গ্রাহকদের বিশ্বাস ফিরিয়ে আনার পাশপাশি নিরাপদ ই-কমার্স সেবা নিশ্চিত করা। “নিরাপদ ই-কমার্স, গ্রাহকের অধিকার” এই শ্লোগানকে সামনে রেখে আমরা গ্রাহকের জন্য কাজ করে যাবো। ইতিমধ্যে গ্রাহক বান্ধব নীতিমালা প্রনোয়নের জন্য ই-কমার্স প্রতিষ্ঠান, ইক্যাব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ সকলের সাথে গ্রাহক সেবা নিশ্চিত করতে কাজ করছে বিইসিএস। সকল ই-কমার্স গ্রাহক সংঘঠনের ফ্রন্ট লাইনের যোদ্ধাদের নিয়ে গঠিত হয়েছে বিইসিএসের পরিচালনা কমিটি। কমিটির সকল সদস্যই ই-কমার্সের দুঃসময়ে গ্রাহকদের স্বার্থে নিঃস্বার্থ ভাবে কাজ করেছেন এবং বর্তমানেও করে যাচ্ছেন।

বিইসিএস এর সাধারন সম্পাদক জেসি আলম হৃদয় জানিয়েছেন, গ্রাহকদের অভিযোগ, সমস্যা এবং পরিপূর্ণ গ্রাহকসেবা নিশ্চিতের লক্ষ্যে আলাদা সেল গঠন করে সেই সেলের মাধ্যমে গ্রাহকের মতামত গ্রহন এবং সমস্যার দ্রুত সমাধান করার জন্য কাজ করবে বিইসিএস। আমাদের (www.becs.info) ওয়েবসাইটে ভুক্তভোগী গ্রাহকদের ডাটা সহ সংগ্রহ করা সহ সমস্যা সমাধানের জন্য কাজ শুরু হবে আগামী মাসেই। পাশাপাশি বিইসিএস এর একটি অ্যাপস তৈরীর কাজ চলছে। অ্যাপসের মাধ্যমেও গ্রাহকরা আমাদের সার্ভিস গুলো নিতে পারবেন। বর্তমানে দ্রুততম সময়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বিইসিএস এর অফিসিয়াল ফেসবুক (www.facebook.com/becs.info) পেজ এর মাধ্যমে। বিইসিএস এর আইন উপদেষ্টা হিসাবে আছেন এ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি