বুধবার, জুলাই ২৯, ২০২৬
32 C
Dhaka

বাঙালি জাতীয়তাবাদের বিকাশে অধ‌্যাপক রফিকুল ইসলামের অবদান চির জাগরূক হয়ে থাকবে : মোস্তাফা জব্বার

টেকভিশন২৪ ডেস্ক: বিশিষ্ট নজরুল গবেষক, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ‌্যাপক রফিকুল ইসলাম- এর মৃত‌্যুতে গভীর শ্রদ্ধা, শোক ও দু:খ প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার।

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নজরুল গবেষক জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাসপাতালের ডিউটি অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, বাংলা সাহিত‌্য, জাতীয় কবি নজরুল চর্চা এবং বাঙালি জাতীয়তাবাদের বিকাশে অধ‌্যাপক রফিকুল ইসলাম-এর অবদান চির জাগরূক হয়ে থাকবে। তিনি বলেন, তার মৃত‌্যুতে একটি নক্ষত্রের পতন হয়েছে।

অধ্যাপক রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম নজরুল অধ্যাপক এবং নজরুল গবেষণা কেন্দ্রের প্রথম পরিচালক হিসেবে তার অবদান ভাস্কর হয়ে থাকবে উল্লেখ করে তিনি বলেন বাঙালির মুক্তির সংগ্রামের প্রত্যক্ষ সাক্ষী ইতিহাস গ্রন্থিত করেছেন তার লেখায়।বাংলা ভাষা আন্দোলন নিয়ে গ্রন্থ রচনা, শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে প্রথম গ্রন্থ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের ইতিহাসের প্রথম গ্রন্থটিসহ প্রায় ৩০টি বই লেখা এবং সম্পাদনা করেছিলেন।

বীর মুক্তিযোদ্ধা মোস্তাফা জব্বার ৬৮ সাল থেকে ঢাকা বিশ্ববিদ‌্যালয়ে বাংলা বিভাগে ছাত্র হিসেবে তার প্রিয় শিক্ষক অধ‌্যাপক রফিকুল ইসলামের অবদান তুলে ধরে বলেন, ৬৮ সাল থেকে আজীবন রফিক স‌্যার আমার উপদেষ্টা, অভিভাবক –দিক নির্দেশক।

কম্পিউটারে বাংলা ভাষা প্রবর্তনে জনাব রফিকুল ইসলামের অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে মন্ত্রী তার প্রিয় এই শিক্ষকের স্মৃতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। মোস্তাফা জব্বার বলেন, অধ‌্যাপক রফিকুল ইসলাম-এর দেখানো এবং শেখানো পথ অনুসরণ করে আমাদের সামনে এগুতে হবে।

তিনি বলেন, তার মৃত‌্যুতে জাতির অপুরণীয় ক্ষতি হয়েছে। তার শুন‌্যতা পুরণ হবার নয়। অধ‌্যাপক রফিকুল ইসলামের বিকল্প হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, তার মৃত‌্যু জাতির জন‌্য একটি বড় বিপর্যয়। মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাফফেরাতা কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানন।

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

সর্বশেষ

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি