শনিবার, আগস্ট ২২, ২০২৬
34 C
Dhaka

৪১ নারীকে স্মার্ট নারী উদ্যোক্তা অনুদান দিয়েছে আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্প

টেকভিশন২৪ ডেস্ক:  দেশের সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদের জন্য “স্মার্ট নারী উদ্যোক্তা অনুদানের চেক প্রদান” বিষয়ক একটি অনুষ্ঠান সোমবার ১০ এপ্রিল ২০২৩ ঢাকায় বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের এলডি হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প (iDEA) কর্তৃক আয়োজিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, এমপি

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ এমপি এবং শামসুন নাহার এমপি। আরো ছিলেন আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো: আলতাফ হোসেন, উক্ত আয়োজনের মুখ্য সমন্বয়ক ও আইডিয়া প্রকল্পের মানব সম্পদ বিষয়ক পরামর্শক মো: নাজিম উদ্দিন-সহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে নারীদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করায় আইসিটি প্রতিমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানিয়ে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জনশুমারি অনুযায়ী, দেশে নারীদের সংখ্যা বেশি। এই সংখ্যা নিয়ে মানবিক ভাবে এগিয়ে যাবে বাংলাদেশ। তিনি বলেন, নারীরা সহজাত ভাবেই উদ্যোক্তা। তথ্যপ্রযুক্তি সর্বাত্মক ব্যবহার করে নিজেদের উদ্যোগ বাস্তবায়ন করে ব্যবসায় প্রসার বাড়াতে হবে বলে তিনি মন্তব্য করেন।

স্পিকার বলেন, আইসিটি ক্ষেত্রেও আমরা পিছিয়ে থাকবো না। তিনি সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদের অনুপ্রাণিত করে বলেন যে আমরা যে পারি সেটার প্রমাণ আমরা দিয়েছি এবং আমাদের সক্ষমতা রয়েছে। নারীরা বৈদেশিক মুদ্রা অর্জন করছে এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে। নারীর ক্ষমতায়নের জোয়ার সৃষ্টি হয়েছে। তথ্য প্রযুক্তির বিকল্প নেই উল্লেখ করে তিনি আরো বলেন যে তথ্য প্রযুক্তিতে নারীদের পিছিয়ে থাকার সুযোগ নেই। তিনি বলেন যে গত ১০ বছরে বাংলাদেশের অনেক উন্নয়ন হয়েছে এবং ধাপ থেকে ধাপে উন্নয়ন হচ্ছে।

নিজের জীবনে মা ও স্ত্রীর ভূমিকা তুলে ধরে সভাপতির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন যে কোনো কাজই ক্ষুদ্র নয়। তিনি নারীদের অনুপ্রাণিত করে বলেন যে আপনাদের মাঝে লুকিয়ে আছে ভবিষ্যৎ বড় উদ্যোক্তা। তিনি আরো বলেন সরকার নিজে ব্যবসা করবে না, সরকার পরিবেশ তৈরি করবে। তিনি উদ্যোক্তাদের ঝুঁকি নেওয়ার ক্ষমতা ও পুঁজি এর গুরুত্ব উল্লেখ করে ব্যবসার জন্যে উপযুক্ত পরিবেশ দরকার বলে মন্তব্য করেন। তিনি আরো বলেন যে প্রযুক্তি ব্যবহারে ব্যবসা দ্রুত বৃদ্ধি করা সম্ভব ও প্রসার করা সম্ভব।

একজন উদ্যোক্তার কী কী গুণ থাকা দরকার তা তুলে ধরে পলক বলেন যে এই অনুদান এখন ইউনিয়ন পর্যায়ে পৌঁছে যাবে। তিনি আরো বলেন, প্রথম দফায় ২ হাজার নারী উদ্যোক্তাদের অনুদান প্রক্রিয়া চলমান থাকার পর আরো ৫ হাজার নারী উদ্যোক্তা অনুদান অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে।

উক্ত অনুষ্ঠানে ৪১ নারী উদ্যোক্তার প্রত্যেককে ৫০,০০০ টাকা করে এককালীন অনুদান প্রদান করা হয়। উদ্যোক্তাদের কল্যানে এবং তাদের ব্যবসায় উন্নয়নের লক্ষ্যে উক্ত অনুষ্ঠানের মাধ্যমে ইউএনডিপি এর আনন্দমেলা, সর্বজয়া নারী উদ্যোক্তা উৎপাদন মুখী সমবায় সমিতি লিঃ, সমাজ, গ্রাম ও শহর উন্নয়ন মহিলা সংস্থা, বাংলাদেশ উদ্যোক্তা সংস্থা (বাউস), ওমেনস্ অ্যালায়েন্স, নিজের বলার মত গল্প এবং নারী উদ্যোক্তা ফোরামসহ ৭টি সংসদীয় আসন এলাকার সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদের অনুদান প্রদান করে আইডিয়া প্রকল্প।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সহধর্মিণী “বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব”- এঁর ৯২তম জন্মবার্ষিকীতে ২০২২ সালের ৮ আগস্ট ২৫০ জন এবং একই বছরে ২৯ সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে ১০০০ জন নারী উদ্যোক্তার প্রত্যেককে ৫০,০০০ টাকা করে স্মার্ট নারী উদ্যোক্তা অনুদান প্রদান করে আইডিয়া প্রকল্প।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

আইসিটি একাডেমি করতে ঢাবি ও হুয়াওয়ের চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট (সিআইডিইউ) একটি...

টিএমজিবি ও রশিয়ান হাউসের পরিচালকের মধ্যে সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে প্রযুক্তি সাংবাদিকতা ও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি