সোমবার, অক্টোবর ৫, ২০২৬
32.5 C
Dhaka

২৯ সেপ্টেম্বর দ্বিতীয় স্পেস রোবটিক্স ক্যাম্প এআইইউবিতে

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশ গবেষণায় রোবটের ভুমিকা অপরিহার্য। মহাকাশ নিয়ে প্রতিটি গবেষণায় জড়িয়ে আছে রোবটিক্সের কার্যক্রম।

ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে শুরু করে চন্দ্র অভিযান এবং মার্স মিশন প্রতিটি জায়গায় রোবটকে কাজে লাগাতে হচ্ছে। সাম্প্রতিক উদ্ভাবিত রোবট পার্সিভারেন্স, যা এই মুহূর্তে মঙ্গলগ্রহে অবস্থান করছে।

এই পার্সিভারেন্স রোবটসহ বিভিন্ন রোবট প্রতিনিয়ত আমাদেরকে প্লানেটের বিভিন্ন ধরনের তথ্য নিয়মিত পাঠিয়ে মহাকাশ গবেষণায় সহায়তা করে যাচ্ছে।

ভবিষ্যতে এই রোবোটিক্সের ব্যবহার আরও বাড়বে। রোবোটিক্সের বিভিন্ন অ্যাক্টিভিটির সঙ্গে জড়িয়ে আছে সায়েন্স, টেকনলোজি, ম্যাথমেটিক্স, ইঞ্জিনিয়ারিং এবং প্রোগ্রামিং এর বিভিন্ন অংশ।

এরই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ইনোভেশন ফোরাম এবং স্পেস ইনোভেশন ক্যাম্প এর যৌথ আয়োজনে আগামী ২৯-৩০ সেপ্টেম্বর ২০২৩ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে ৪-১৬ বছর বয়সি ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিন এশিয়ার সর্ববৃহৎ “স্পেস রোবোটিক্স ক্যাম্প”

আয়োজনটিতে মহাকাশ গবেষনায় স্পেস রোবট যে কার্যক্রম গুলো করে যেমন ড্রাগিং, ডাটা কালেকশন, স্যাম্পল কালেকশন, ইমেজ প্রসেসিং ইত্যাদি বিষয় গুলো নিয়ে প্রায় ১০ ধরনের রোবট বাচ্চারা হাতে কলমে শিখবে এবং তারা নিজেদের রোবট নিজেরাই বানাবে এছাড়াও থাকছে স্পেস রোবট প্রোগ্রামিং, এস্ট্রোনট ট্রেইনিং, গ্রাভিটি এক্সপেরিয়েন্স ইত্যাদি।

আয়োজন সম্পর্কে বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু বলেন, আমাদের এই ক্যাম্পে বাচ্চাদের মূলত স্পেস রোবটিক্সের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি এবং সাম্প্রতিক উদ্ভাবিত রোবটগুলো কী ধরনের কার্যক্রম প্লানেটে গিয়ে করছে, বিশেষ করে মঙ্গলগ্রহে কী কী করছে তা দেখানো হবে। এভাবে তারা শিখবে টিমওয়ার্ক এবং কীভাবে একটা প্রবলেম সলভ করা যায়। আমরা মনে করি আজকের প্রজন্ম আগামী দিনের বাংলাদেশের মহাকাশ গবেষণার কান্ডারি।

আয়োজনটিতে ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ এবং নলেজ পার্টনার হিসেবে রয়েছে ক্রিয়েটিভ জুনিয়র।

রেজিস্ট্রেশন এই ঠিকানায় https://spacecampbd.com/spaceroboticscamp/

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

সর্বশেষ

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

ভিভো ওয়াই৩২: এবার ব্যাটারিতে বড় চমক

টেকভিশন২৪ ডেস্ক: ব্যস্ততার ধরন বদলেছে, বেড়েছে সবসময় সংযুক্ত থাকার...

মিটিং থেকে ফোনকল—সবকিছু রেকর্ড করে এআই-তে নোট বানাবে BOYA Notra

টেকভিশন২৪ ডেস্ক: আপনার দৈনন্দিন মিটিং, ফোনকল, ইন্টারভিউ কিংবা লেকচারের...

ওপেনএআইয়ের ‘সিলেক্ট পার্টনার’ হলো রাইজআপ ল্যাবস

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিষ্ঠান ওপেনএআইয়ের (OpenAI)...

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি