শনিবার, আগস্ট ২২, ২০২৬
30 C
Dhaka

২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ৩ টি স্বর্ণপদক পেল বাংলাদেশ দল

টেকভিশন২৪ ডেস্ক: ২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ৩টি স্বর্ণপদকসহ মোট ১৫ টি পদক অর্জন করেছে বাংলাদেশ দল। এর মধ্যে ৩টি স্বর্ণপদক, ৫টি রৌপ্যপদক, ৪টি ব্রোঞ্জপদক ও ২টি টেকনিক্যাল পদক। রোবটিক্সের আন্তর্জাতিক এই উৎসবে বাংলাদেশের ১৬ সদস্যের দল অংশ নেয়। ২৬ দেশের প্রায় ১৪০০ জন প্রতিযোগী এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়।

গত ১৬ থেকে ১৯ জানুয়ারি গ্রিসের এথেন্সে ২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। ২০ জানুয়ারি অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে গ্রিসের রাজধানী এথেন্সে অবস্থিত ফ্যালিরো কোস্টাল জোন অলিম্পিক কমপ্লেক্সে বিজয়ীদের হাতে পদক তুলে দেয়া হয়।

বাংলাদেশ দলের পক্ষে ২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে স্বর্ণপদক অর্জন করেছে রোবট ইন মুভি জুনিয়র গ্রুপে রোবোস্পারকার্স দলের জাইমা যাহিন ওয়ারা, রোবট ইন মুভি সিনিয়র গ্রুপে রোবো ইডিয়টস দলের নাশীতাত যাইনাহ্ রহমান, প্রপা হালদার ও মার্জিয়া আফিফা পৃথিবী, ক্রিয়েটিভ আইডিয়া সিনিয়র গ্রুপে জিরোথ দলের সদস্য মিসবাহ উদ্দিন ইনান।

পাশাপাশি এই প্রতিযোগিতায় রৌপ্যপদক অর্জন করেছে ক্রিয়েটিভ ক্যাটাগরি জুনিয়র গ্রুপে টিম পাই দলের মাহরুজ মোহাম্মদ আয়মান,ফিজিক্যাল কম্পিউটিং জুনিয়র গ্রুপে রোবোস্পারকার্স দলের জাইমা যাহিন ওয়ারা, টিম পাই দলের সদস্য মাহরুজ মোহাম্মদ, রোবট ইন মুভি সিনিয়র গ্রুপে জিরোথ দলের মিসবাহ উদ্দিন ইনান ও সাদিয়া আক্তার স্বর্ণা, অ্যাফিসিয়েনাদোস দলের মাইশা সোবহান, সামিয়া মেহনাজ ও মাশকুর মালিক মোস্তফা, এআই অটোনমাস ড্রাইভিং সিনিয়র গ্রুপে এক্সফ্যানাটিক দলের মাহির তাজওয়ার চৌধুরী।

বাংলাদেশ দলের পক্ষে ব্রোঞ্জপদক অর্জন করেছে ক্রিয়েটিভ আইডিয়া জুনিয়র গ্রুপে রোবোস্পারকার্স দলের সদস্য জাইমা যাহিন ওয়ারা, ফিজিক্যাল কম্পিউটিং সিনিয়র গ্রুপে জিরোথ দলের সদস্য মিসবাহ উদ্দিন ইনান, এক্সফ্যানাটিক দলের সদস্য মাহির তাজওয়ার চৌধুরী ও ফাতিন আল হাবীব নাফিস,রোবট ইন মুভি সিনিয়র গ্রুপে টেক অটোক্র্যাটস দলের আন নাফিউ, নামিয়া রউজাত নুবালা ও রুবাইয়্যাত এইচ রহমান। এছাড়াও বাংলাদেশ দলের পক্ষে টেকনিক্যাল পদক অর্জন করেছে ক্রিয়েটিভ ক্যাটাগরি সিনিয়র গ্রুপে অটোমেশন৭১ দলের সদস্য সাদিয়া আক্তার স্বর্ণা, রোবো সোলো দলের সদস্য ফাতিন আল হাবীব নাফিস।

এথেন্স থেকে বাংলাদেশ দলের দলনেতা ও আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ড. লাফিফা জামাল জানান, “বাংলাদেশের ছেলেমেয়েরা ধারাবাহিকভাবে আন্তর্জাতিক অঙ্গনে রোবটিক্সে তাদের প্রতিভার স্বাক্ষর রাখছে। এ শিক্ষার্থীদের উপযোগী একটি আধুনিক রোবটিক্স ল্যাব দেশে স্থাপন সম্ভব হলে আমাদের বাচ্চারা রোবটিক্স প্রযুক্তিতে আরো বেশি দক্ষ হবে।” এথেন্সে ১৬ সদস্যের বাংলাদেশ দলের সাথে আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ দলের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও প্রধান রোবোটিকস কোচ মিশাল ইসলাম।

বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের পৃষ্ঠপোষক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক, এমপি সকল বিজয়ীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে বাংলাদেশে রোবট অলিম্পিয়াড আয়োজিত হচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পৃষ্ঠপোষকতায় ও অনুপ্রেরণায় বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। এর আগে ১৩-১৭ সেপ্টেম্বর, ২০২৩ ষষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের অনলাইন বাছাই পর্ব ও ২৯-৩০ সেপ্টেম্বর, ২০২৩ ষষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়। জাতীয় পর্বের বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত তিন দিনের আবাসিক আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্পে শিক্ষার্থীদের যোগ্যতা ও পারফরম্যান্সের বিভিন্ন মানদণ্ডে বিশ্লেষণ করে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্ধারণ করা হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

দেশে সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

আইসিটি একাডেমি করতে ঢাবি ও হুয়াওয়ের চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট (সিআইডিইউ) একটি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি