বুধবার, জুলাই ২৯, ২০২৬
27.7 C
Dhaka

অনলাইন নিরাপত্তা বিষয়ে সচেতনতায় টিকটক ও জাগো

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক এবং জাগো ফাউন্ডেশন দেশের তরুণদের মধ্যে অনলাইন নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোণা, জামালপুর, বাগেরহাট এবং নড়াইল জেলায় সফলভাবে অনলাইন সেফটি আড্ডা নামে কর্মশালা আয়োজন করেছে। এসব কর্মশালায় অংশগ্রহণকারীরা অনলাইন ডোমেনে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসমুহ ব্যবহারের বিভিন্ন নিরাপত্তাজনিত দক্ষতা এবং আচরণগত শিষ্টাচার সম্পর্কে জ্ঞান আহরণ করে। কর্মশালার একটি উল্লেখযোগ্য অংশ ছিল টিকটক-এর সেফটি টুলস গুলোর সাথে অংশগ্রহণকারীদের পরিচয় করিয়ে দেওয়া, যা প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়ানোর জন্য তৈরি করা হয়েছে। এছাড়াও অনলাইন কন্টেন্ট তৈরির জন্য বিভিন্ন টিপস এবং কৌশল সম্পর্কেও অংশগ্রহণকারীরা জ্ঞান অর্জন করেছে।কর্মশালায় অংশগ্রহণকারীরা জানান, “অনলাইন সেফটি আড্ডা ওয়ার্কশপটি আমাদের অনেক সাহায্য করেছে। আমরা অনলাইনে নিজেকে এবং আমাদের আপনজনদের নিরাপদ রাখার জন্য ব্যবহারিক অনেক টিপস শিখেছি। সেশনটি অত্যন্ত উৎসাহজনক ছিল। জাগো ফাউন্ডেশন এবং টিকটক-এর এই উদ্যোগটি আজকের ডিজিটাল যুগে, নিরাপত্তা, গোপনীয়তা এবং দায়িত্বশীল অনলাইন আচরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” অনলাইন সেফটি সামিট-সিলেট নামে সিলেটে একটি বিভাগীয় মিটআপ পরিচালনা করা হয়, যার মূল আকর্ষণ ছিল সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্যানেল আলোচনা।

অনুষ্ঠানটিতে উপস্থিত সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি রাবেয়া আক্তার রিয়া, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা। উক্ত অনুষ্ঠানে তাঁরা ইন্টারনেট ব্যবহারের গুরুত্ব নিয়ে আলোচনার পাশাপাশি ইন্টারনেট ব্যবহারে সতর্কতার গুরুত্বের উপরেও আলোকপাত করেন। প্যানেল বক্তারা পরবর্তীতে একটি প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও ব্যবহারিক পরামর্শ প্রদান করেন। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সাকিব বিন রশিদের উপস্থিতি উক্ত আলোচনা সভাকে আরো সমৃদ্ধ করে। ক্যাম্পেইনটির অংশ হিসাবে, জাগো ফাউন্ডেশনের সোশ্যাল মিডিয়া পেইজগুলো থেকে একটি এসবিসিসি (সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন) ভিডিও কন্টেন্ট প্রকাশিত হয়েছিল। এই কন্টেন্টটি অনলাইন পরিবেশে নিরাপদ এবং দায়িত্বশীল আচরণ চর্চার তাৎপর্য এবং চলমান এই ক্যাম্পেইন সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জোর দিয়েছে।জন সচেতনতা তৈরির অংশ হিসেবে ক্যাম্পেইনটিতে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে প্রচারণা চালানো হয়। ইনফ্লুয়েন্সাররা, তাদের টিকটক অ্যাকাউন্টের মাধ্যমে, নিরাপদে এবং দায়িত্বের সাথে সোশ্যাল মিডিয়া ব্যবহারের তাৎপর্য তুলে ধরার জন্য কন্টেন্ট তৈরি এবং শেয়ার করছে।ক্যাম্পেইনটির অগ্রগতির মাধ্যমে, টিকটক এবং জাগো ফাউন্ডেশন একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলা এবং দায়িত্বশীল অনলাইন অনুশীলনের জন্য যুবকদের ক্ষমতায়নের জন্য নিজেদের প্রত্যয় ব্যক্ত করছে।

এই প্রচারাভিযানটি ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত চলবে, যার অংশ হিসেবে খুলনার সমস্ত জেলায় অনলাইন সেফটি আড্ডা’ কর্মশালা সম্প্রসারিত হবে এবং ময়মনসিংহ ও খুলনা বিভাগে আরো দুটি বিভাগীয় মিট-আপ আয়োজিত হবে। সারা দেশে চলমান “সাবধানে অনলাইন-এ” ক্যাম্পেইনটি অনলাইন নিরাপত্তায় উল্লেখযোগ্য সাফল্য এবং অগ্রগতি অর্জন করেছে। এর মাধ্যমে আমাদের তরুণরা অনলাইন দুনিয়ায় নিজেদের নিরাপদ রাখতে পারছে।

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

সর্বশেষ

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি