বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
28.9 C
Dhaka

২৪ জিবি র‍্যামে আগামী সপ্তাহে আসছে ওয়ানপ্লাস ১২

চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন ওয়ানপ্লাস ১২ উন্মোচন করতে চলেছে। আগামী ৫ ডিসেম্বর চীনে এই ফোনটি জনসম্মুখে আসবে। ওয়ানপ্লাসের ১০ বর্ষপূর্তি উপলক্ষে ঐদিনটি ফোনটি উন্মোচন করবে কোম্পানিটি। খবর এনগ্যাজেট।

ফ্ল্যাগশিপ ফোনটির সঙ্গে মিডিয়াম রেঞ্জের আরও একটি ফোন উন্মোচন করবে ওয়ানপ্লাস, যার নাম হবে ওয়ানপ্লাস এইস ৩। ওয়ানপ্লাস তাদের আসন্ন ফ্ল্যাগশিপ ফোন সম্পর্কে বিশদে কিছু না জানালেও সম্ভাব্য কিছু ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।

শোনা যাচ্ছে, ওয়ানপ্লাস ১২ ফোনে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট থাকতে পারে। অ্যাপলের এ১৭ প্রো চিপের মতো কাজ করবে এই প্রসেসর। এর পাশাপাশি আবার শোনা গিয়েছে, গেম খেলা হোক কিংবা জটিল ও ভারী কাজ- সব কিছুতেই দুর্দান্ত পারফরম্যান্স দেবে ওয়ানপ্লাসের আসন্ন মডেল।

২৪ জিবি র‍্যাম এবং ১ টিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে ওয়ানপ্লাস ১২ ফোনে। একাধিক র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট নিয়ে এই ফোন উন্মোচনের সম্ভাবনা রয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামে ‘বিপিও সামিট ২০২৬‘ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার এন্ড আউটসোর্সিং...

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

নতুন স্মার্টফোন হেলিও ৪৬ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড হেলিও আজকে উদ্বোধন করলো নতুন...

বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা ব্যাটারির...

সর্বশেষ

চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের চারটি মোবাইল কোম্পানির কাছে সরকারের প্রায়...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

ডিজিটাল রূপান্তরের ব্যর্থতা কমাতে ১২ দেশের পক্ষে বাংলাদেশের আহ্বান

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী ডিজিটাল রূপান্তরের প্রায় ৭০ থেকে ৮০...

ফুডপ্যান্ডায় আগোরা থেকে কেনাকাটায় কাপল প্যাকেজ জেতার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড...

ক্যাসপারস্কির সতর্কতা: বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকাপ ফুটবলকে ঘিরে অনলাইনে সক্রিয় হয়ে উঠেছে...

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি