শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
29 C
Dhaka

২০ হাজার নতুন কর্মসংস্থান হবে রাইডার মেলায়

টেকভিশন২৪ ডেস্ক: বিশ হাজার ডেলিভারি রাইডার নিয়োগের লক্ষ্যে বিডিজবস ডট কম রাজধানীর চারটি স্থানে আয়োজন করছে “রাইডার মেলা’’। দেশের ই-কমার্স এবং লজিস্টিক খাতের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শীর্ষ চাকরির ওয়েব সাইট বিডিজবস ডট কম এই উদ্যোগ নিয়েছে। দেশের ই-কমার্স ও লজিস্টিক খাতের শীর্ষ কোম্পানীগুলো এই মেলায় আগ্রহী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করবে।

আগামী ২৩ মে মিরপুরের সেতারা কনভেনশন হলে অনুষ্ঠিত হবে প্রথম মেলা। এরপর ক্রমান্বয়ে ২৬ মে ধানমন্ডির সেলিব্রেটি কনভেনশন হল, ৬ জুন উত্তর বাড্ডার কামরুল কনভেনশন হল এবং ৮ জুন উত্তরার পলওয়েল কনভেনশন হলে রাইডার মেলাগুলি অনুষ্ঠিত হবে। মেলায় অংশ নিতে আগ্রহী প্রার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে (রেজিস্ট্রেশন লিংক www.bdjobs.com/jobfair )। মেলায় গিয়েও রেজিস্ট্রেশন করা যাবে।

বৃহস্পতিবার এক প্রেস কনফারেন্সে বিডিজবস ডট কমের মার্কেটিং ডিরেক্টর জনাব প্রকাশ রায় চৌধুরী বলেন, করোনাকালীন সময়ে প্রায় সব খাতেই কর্মী নিয়োগ বন্ধ ছিল। কিন্তু ই-কমার্স এবং লজিস্টিক কোম্পানীগুলো এই সময়ে প্রচুর ডেলিভারি রাইডার নিয়োগ করেছে। অনেক গ্রাজুয়েট চাকরিপ্রার্থী এই সময়ে রাইডার হিসাবে কাজ করে ভালো আয় করেছে। এটা এখন সম্মানজনক পেশায় পরিণত হয়েছে। বর্তমানে দেশে আড়াই লাখের অধিক ডেলিভারি রাইডার বিভিন্ন কোম্পানীর হয়ে কাজ করছে। আগ্রহীরা চাইলে ফ্রিল্যান্স রাইডার হিসাবেও কাজ করতে পারে। প্রকাশ রায় চৌধুরী আরো বলেন, বর্তমানে উপজেলা পর্যায়েও ডেলিভারি রাইডাররা কাজ করছে। নিজের একটা বাইক কিংবা বাই সাইকেল থাকলেই এ কাজ করে সহজেই মাসে ২৫-৩০ হাজার টাকা আয় করা সম্ভব।

মেলায় ফুডপান্ডা, চালডাল ডট কম, কেএফসি, পিজ্জা হাট, পিকাবো, উবার বাংলাদেশ, যাচাই ডট কম, ডেলিভারি টাইগার সহ ৩০টি কোম্পানী অংশগ্রহণ করবে। প্রেস কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন বিডিজবস ডট কমের বিক্রয় বিভাগের ইমরুল কায়েস, এনামুল হাসান, শোয়েব হাসান সবুজ এবং মেলার সমন্বয়ক  মোহাম্মদ আলী ফিরোজ।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি