শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
28 C
Dhaka

২০ বছরে পদার্পণ করলো মিনিস্টার

টেকভিশন২৪ ডেস্ক: ১৯ বছর পেরিয়ে ২০ বছরে পদার্পণ করলো দেশের অন্যতম জনপ্রিয় ও দেশীয় পণ্যের সমাহার নিয়ে গড়ে ওঠা মিনিস্টার গ্রুপ। এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার পহেলা জুন নানান আয়োজনে নিজেদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো প্রতিষ্ঠানটি।

করোনা কারণে বড় ধরনের আয়োজনের পরিবর্তে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব মেনে নিজস্ব কিছু কর্মী এবং সীমিত সংখ্যক গ্রাহক ও কিছু শুভাকাঙ্ক্ষীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আনুষ্ঠানিকতা পালন করা হয়েছে । এসময় মিনিস্টার গ্রুপের, সিএফও ফকরুল ইসলাম- এফসিএ; ডিইডি মো.শাহ আলম; ইডি গোলাম শাহরিয়ার কবির সহ বিভিন্ন বিভাগের প্রধানগণ ও দেশের কয়েকজন ব্যবসায়ী ব্যক্তিবর্গ এই আয়োজনে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ বলেন, “আজ আমরা খুবই আনন্দিত যে আমরা সফলতার সাথে ১৯ বছর পার করলাম এবং এই সফলতার পেঁছনের সব থেকে বড় অবদান ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সহযোগিতায় আজ আমরা দেশীয় ভাবেই সকল ধরনের পণ্য নিয়ে আসতে পেরেছি। আমি তাকে স্যালুট জানাই।আমি শ্রদ্ধা নিবেদন করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি।

তিনি আরো বলেন,  প্রতিষ্ঠার পর অল্পদিনেই দেশের সেরা ব্যান্ড হিসেবে জনপ্রিয়তা অর্জন করি এবং দেড় যুগ পেরিয়েও সেই জনপ্রিয়তা ধরে রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমাদের কর্মীরা।”মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান আরও বলেন, “আর এটা সফল করা সম্ভব হয়েছে সকল মিডিয়া, গ্রাহক এবং বিক্রেতাদের আন্তরিকতার জন্য। আর সফল গ্রাহক সেবা দিতে নিরলস কাজ করে যাচ্ছে আমাদের দক্ষ কর্মীরা। আমি সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

সর্বশেষ

আইটিইএস শিল্পের উন্নয়নে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাক্কো কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

অভিভাবকদের আরও তথ্য দেবে টিকটকের নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার

টেকভিশন২৪ ডেস্ক: কিশোর-কিশোরীরা টিকটকে কী ধরনের কনটেন্ট দেখছে, কত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি