মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
25.9 C
Dhaka

বাজেটে সামাজিক নিরাপত্তা বরাদ্দ বৃদ্ধিতে নগদ- এর অভিনন্দন

এমএফএস-এর মাধ্যমে বিতরণস্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ায়

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ ১৭ দশমিক ৮৩ শতাংশ বৃদ্ধি করে ১ লাখ ৭ হাজার ৬২৪ কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব করেছেন অর্থ মন্ত্রী আহম মোস্তফা কামাল। এই বরাদ্দ দেশজ মোট উৎপাদনের ৩দশমিক১১শতাংশ। একই সঙ্গে ১৪ লাখ দরিদ্র মানুষকে নতুন করে সামাজিক নিরাপত্তা ভাতায় অন্তর্ভূক্ত করছে সরকার

সামাজিক নিরাপত্তা কর্মসূচির বরাদ্দ বৃদ্ধি এবং সুবিধাভোগীদের সংখ্যা বাড়ানোর প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। একই সঙ্গে সরকারি সকল অনুদান, ভাতা ও আর্থিক সহায়তা মোবাইলআর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি উপকারভোগীদের কাছে পৌঁছানোর আহ্বান জানিয়েছে ‘নগদ’।

২০২০-২১ অর্থ বছরের বাজেটে এই খাতে বরাদ্দ ছিল ৯৫ হাজার ৫৭৪ কোটি টাকা, কভিড মোকাবেলায় যা বড় ভূমিকা রেখেছে।

কোভিডের পুরো সময়টাতে সরকারি ভাতা ও আর্থিক সহায়তা বিতরণের ক্ষেত্রে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিশেষ করে ‘নগদ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাছাড়া দেশে ক্যাশলেস লেনদেনে উৎসাহ দিয়ে সংক্রমণ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ‘নগদ’।

২০২০-২১ অর্থবছরে সমাজসেবা অধিদপ্তরের আওতায় সরকার সামাজিকনিরাপত্তাকর্মসূচির যে ভাতা বিতরণ করেছে তার ৭৫শতাংশবিতরণের দায়িত্ব পেয়েছে ‘নগদ’।তাছাড়া দুই দফায় প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার বিতরণ, করোনায় ক্ষতিগ্রস্থ কৃষক, খামারী ও মৎস চাষীদের ভাতা দেওয়াসহ নানা ক্ষেত্রে ‘নগদ’ নেতৃত্ব দিয়েছে। সবমিলে সবচেয়ে নিরাপদে সরকারি ভাতা জনগণের মাঝে বিতরণের ক্ষেত্রে ‘নগদ’ একটি উদহারণ তৈরি করেছে।

সরকারি ভাতা ও আর্থিক অনুদান ক্যাশ আউট করতে উপকারভোগীকে অতিরিক্ত কোনো অর্থ খরচ করতে হয় না।

সামাজিক নিরাপত্তা খাতে সরকারের বরাদ্দ বৃদ্ধির বিষয়ে নগদ- এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক বলেন, “স্বচ্ছতা নিশ্চিত করে দ্রুততার সঙ্গে সরকারি বরাদ্দ বা অনুদান পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নগদ-ই এখন সরকারের প্রথম পছন্দ। গতবছর সরকারি সকল ভাতা নগদ- এর বিতরণের জন্য অনুশাসন প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান মন্ত্রীর এই অনুশাসন অনুসারে একে একে সকল সরকারি সংস্থা নগদ- এর মাধ্যমে তাদের ভাতা বা অনুদান বরাদ্দ করছে, তাতে পুরো বিষয়টিতে সরকারি নিয়ন্ত্রণ এবং নজর দারি থাকছে। তাছাড়া, সামাজিক নিরাপত্তা খাতের অনুদান যদি এমএফএস- এর মাধ্যমে বিতরণ করা হয় তাহলে সেটি একদিকে যেমন আর্থিক খাতের ডিজিটালাইজেশন নিশ্চিত করবে অন্য দিকে আবার দেশের আর্থ সামাজিক খাতেও বড় অবদান রাখবে।”

‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক আরও বলেন, “আমরা বিশ্বাস করি সেদিন খুব বেশি দূরে নয়, ‘নগদ’ সরকারের পুরো ভাতা বিতরণ ব্যবস্থাকে ডিজিটালাইজ করবে এবং জনগণও কোনো রকম ঝক্কি ছাড়াই তাদের প্রাপ্য বুঝে পাবে। গতবারের মতো এবারও সরকার ‘নগদ’-এর মাধ্যমে সামাজিক নিরাপত্তা ভাতা বিতরণ করবে বলে আশা করি।”

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি