রবিবার, আগস্ট ৯, ২০২৬
29.3 C
Dhaka

২০২৩ এশিয়া মোবাইল অ্যাওয়ার্ডসে সর্বসেরা স্মার্টফোন অপো ফাইন্ড এন২

টেকভিশন২৪ ডেস্ক: সাংঘাইয়ের এমডব্লিউসিতে আয়োজিত ‘২০২৩ এশিয়া মোবাইল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে অপো ফাইন্ড এন২-কে এশিয়ার সর্বসেরা স্মার্টফোন ঘোষণা করা হয়। এর অসাধারণ পারফর্ম্যান্স এবং উদ্ভাবনী ইউজার এক্সপিরিয়েন্সের কারণে সুপরিচিত ফাইন্ড এন২ একটি প্রতিযোগিতামূলক বাছাই তালিকা থেকে নির্ধারিত হয়েছে এবং এই সম্মানজনক পুরস্কার লাভ করেছে। 

সংযোগ খাতের সবচেয়ে সম্মানজনক স্বীকৃতি হিসেবে সুপরিচিত জিএসএমএ’র এশিয়া মোবাইল অ্যাওয়ার্ডস। ‘এশিয়ার সর্বসেরা স্মার্টফোন’ পুরস্কারটি জিএসএমএ থেকে এই ইন্ডাস্ট্রির উল্লেখযোগ্য বিশেষজ্ঞদের মাধ্যমে পারফর্ম্যান্স, উদ্ভাবন, এবং ইন্ডাস্ট্রি লিডারশিপ এর মতো মাপকাঠির মধ্য দিয়ে নির্ধারিত হয়। এ বছরের পুরস্কার শুধু অপো ফাইন্ড এন২ এর একক সামর্থ্যকেই স্বীকৃতি দেয় না, বরং বিস্তৃত পরিসরে অপোর স্বীকৃতি ও এ ইন্ডাস্ট্রিতে এর নেতৃস্থানীয় অবস্থানকেও তুলে ধরে।

২০২৩ এশিয়া মোবাইল অ্যাওয়ার্ডসে সর্বসেরা স্মার্টফোন পুরস্কার জিতেছে অপো ফাইন্ড এন২
২০২৩ এশিয়া মোবাইল অ্যাওয়ার্ডসে সর্বসেরা স্মার্টফোন পুরস্কার জিতেছে অপো ফাইন্ড এন২

ফাইন্ড এন২ হচ্ছে অপোর দ্বিতীয় প্রজন্মের ফ্ল্যাগশিপ ফোল্ডেবল ফোন। আলট্রা-লাইট এবং দীর্ঘস্থায়ী ফ্লেক্সিওন হিঞ্জ, ইন্ডাস্ট্রির প্রথম অ্যারোস্পেস-গ্রেড কার্বন ফাইবার স্ক্রিন সাপোর্ট ফ্রেমসহ ফাইন্ড এন২-তে দীর্ঘস্থায়িতা বা নির্ভরযোগ্যতার সাথে কোনোরকম আপোস না করেই এক অবিশ্বাস্য লাইট ফোল্ডেবল অভিজ্ঞতা পাওয়া সম্ভব। এই ডিভাইসে অরিজিনাল ‘ফাইন্ড এন’ এর একই রকম ‘গোল্ডেন ফোল্ডিং রেশিও’ রয়েছে এবং এতে বাইরের ও ভেতরের উভয় পর্দাতেই ই৬ ১২০ হার্জ ডিসপ্লে রয়েছে। দারুণ চার্জিং ও ব্যাটারি লাইফ, মোবাইলের জন্য হ্যাসেলবাল্ড ক্যামেরা ও ফ্লেক্সফর্ম মোডের সমন্বয়ে অপো ফাইন্ড এন২ একটি সহজে বহনযোগ্য, স্বতস্ফূর্ত ফোল্ডেবল, যা কিনা প্রতিদিন ব্যবহারের জন্য উপযোগী। 

২০২২ সালের শেষের দিকে এটি বাজারে আসার পর থেকে, ফোল্ডেবল ফোনের জগতে এক নতুন যুগের সূচনার মাধ্যমে অপো ফাইন্ড এন২ এর উদ্ভাবনী অভিজ্ঞতা উপহার দিয়ে বিশ্বব্যাপী বহু ব্যবহারকারীর কল্পনাকে ক্যামেরাবন্দী করেছে। আইডিসি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৩ সালের প্রথম প্রান্তিকে অপো ফাইন্ড এন২ সিরিজ  ৩৫.০ শতাংশ মার্কেট শেয়ারসহ চীনের ফোল্ডেবল ফোনের বাজারে প্রথম স্থান অধিকার করে, যা একই সময়ে সামগ্রিক ফোন শিপমেন্টের ক্ষেত্রেও অপোর জন্য সহায়ক ভূমিকা রাখে।

অপো ফাইন্ড এন২
অপো ফাইন্ড এন২

বিস্তৃত পরিসরে প্রোডাক্ট ইকোসিস্টেমের মধ্য দিয়ে ‘স্মার্ট লাইফ এক্সপিরিয়েন্স’ উপভোগের সাথে সাথে অপো বিশ্ব জুড়ে উদ্ভাবনী খাতের উন্নয়ন এবং ব্যবহারকারীদের ক্ষমতায়নের অনুকূলে প্রচার চালাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে এই প্রচেষ্টাগুলো আন্তর্জাতিক পর্যায়ে দিন দিন আরো বেশি স্বীকৃতি পাচ্ছে। ২০২৩ সালে, অপোকে ‘ফাস্ট কোম্পানি’ দ্বারা ঘোষিত ১০টি সবচেয়ে উদ্ভাবনী এশিয়া প্যাসিফিক কোম্পানির একটি বিবেচনা করা হয় এবং অপো, আইএফ তথা ইন্টারন্যাশনাল ফোরাম ডিজাইন কর্তৃক ১৫টি পুরস্কার লাভ করে– যার মধ্যে রয়েছে অপো এয়ার গ্লাস এবং অপো ব্যাটারি হেলথ ইঞ্জিনের জন্য যথাক্রমে প্রাপ্ত ‘২০২৩ এডিসন বেস্ট নিউ প্রোডাক্ট অ্যাওয়ার্ডস’ এবং ‘২০২৩ এসইএএল সাস্টেইনেবল প্রোডাক্ট অ্যাওয়ার্ড’। এই পুরস্কারগুলো অপো’র যুগান্তকারী প্রযুক্তি ও টেকসই চর্চার প্রতি এর অবদানের প্রতি স্বীকৃতির প্রতিফলন ঘটায়।

‘মানবসভ্যতার জন্য প্রযুক্তি, বিশ্বের জন্য উদারতা’ – এই লক্ষ্যে উজ্জীবিত হয়ে অপো বিশ্বব্যাপী এর ব্যবহারকারীদের জন্য যুগান্তকারী সব উদ্ভাবনের অভিজ্ঞতা নির্মাণ করতে থাকবে। 

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড়...

ব্যবসায়ে অবদান রাখা ওয়ালটন কর্মকর্তারা পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সর্বশেষ

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট

টেকভিশন২৪ ডেস্ক: এআইচালিত গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো তাদের নতুন...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

গ্রামীণফোন ও ডেকো ফুডসের কৌশগত পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি