বুধবার, জুলাই ২৯, ২০২৬
27.7 C
Dhaka

হোম ফাইন্যান্সের সুবিধা দিবে বিপ্রপার্টি এবং আইসিবি ইসলামিক ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: বিপ্রপার্টির গ্রাহকদের জন্য সহজ এবং দ্রুত হোম ফাইন্যান্সের সুবিধা দিতে সম্প্রতি বাংলাদেশের সর্ববৃহৎ রিয়েল এস্টেট সেবাদানকারী প্রতিষ্ঠান এবং আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড (আইসিবিআইবিএল) একটি চুক্তি স্বাক্ষর করেছে।

এই অংশীদারিত্বের মাধ্যমে, আইসিবিআইবিএল বিপ্রপার্টির বিশেষ মর্টগেজ সল্যুশনের অংশীদার হিসেবে যুক্ত হলো, যারা বিপ্রপার্টির গ্রাহকদের দ্রুততম সময়ের মধ্যে হোম ফাইন্যান্সিং সুবিধা প্রদান করবে। এর ফলে বিপ্রপার্টির গ্রাহকরা পূর্বের চেয়ে আরও সহজ এবং সাশ্রয়ী উপায়ে প্রপার্টি কেনার অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।

চুক্তি অনুযায়ী, আইসিবিআইবিএল বা আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড বিপ্রপার্টির গ্রাহকদের আকর্ষণীয় মুনাফা হার অফার করবে। একই সাথে, সর্বনিম্ন প্রসেসিং ফি দিয়ে দ্রুত হোম ফাইন্যান্স প্রসেসিং করার বিশেষ সুবিধাও তারা প্রদান করবে।

চুক্তি স্বাক্ষরের এই অনুষ্ঠানে আইসিবি ইসলামিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী অফিসার মোঃ শফিক-বিন-আব্দুল্লাহ এবং বিপ্রপার্টির ডিরেক্টর, কমার্শিয়াল ও এরিয়া অপারেশনস অনীক সীমান্ত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন।

এছাড়া উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিবি ইসলামিক ব্যাংকের চিফ অপারেটিং অফিসার অর্পিত বিনোধভাই পারিখ, হেড অফ ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট জনাব মোঃ তারেক-উস–সালাম, এক্সিকিউটিভ অফিসার ইঞ্জিনিয়ার সাকি আহমেদ এবং বিপ্রপার্টির পক্ষে প্রোডাক্ট এবং গ্রোথ এর জেনারেল ম্যানেজার খান তানজিল আহমেদ এবং মর্টগেজ সল্যুশনের ম্যানেজার মোঃ ইমরান মুন্না।

বাংলাদেশের সর্ববৃহৎ রিয়েল এস্টেট সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে বিপ্রপার্টি প্রপার্টি বিষয়ক যেকোনো সমস্যা সমাধানের পথপ্রদর্শক। এ পর্যন্ত, বিপ্রপার্টির ওয়েবসাইটে ৫৫০,০০০ এর অধিক সংখ্যক প্রপার্টি যুক্ত হয়েছে এবং প্রতিনিয়ত এ সংখ্যা বেড়েই চলছে। ফলে প্রপার্টির মালিক এবং প্রপার্টি বিষয়ক তথ্য অনুসন্ধানকারীদের কাছে বিপ্রপার্টি স্বচ্ছ এবং নিরাপদ একটি মাধ্যম হিসেবে আস্থা অর্জন করেছে। আর তাই প্রপার্টিতে বিনিয়োগে আগ্রহীদের সহায়তায় রিয়েল এস্টেট সেবাদানের পথকে আরও প্রসারিত করতে বিপ্রপার্টি নতুন ও প্রযুক্তিনির্ভর পরিষেবা নিয়ে কাজ করে যাচ্ছে। এশিয়া জুড়ে ডিসিজি এর সিস্টার কন্সার্ন্স হিসেবে, বৈশ্বিক অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জনের মাধ্যমে বিপ্রপার্টির কাজের এই গতি আরও ত্বরান্বিত হচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

সর্বশেষ

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি