বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
32 C
Dhaka

নতুন ম্যাকে উইন্ডোজ ১১ চালানোর সুযোগ দেবে মাইক্রোসফট

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: ‘এআরএম’ ভিত্তিক ম্যাক ডিভাইসে উইন্ডোজ ১১ চালানোর নতুন এক উপায় ব্যবহারের অনুমোদন দিয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।

মাইক্রোসফটের সাপোর্ট পেইজের নতুন প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটি ‘প্যারালালস’-এর তৈরি ‘ডেস্কটপ ১৮’ সফটওয়্যার ব্যবহার করে ‘এম১’ ও ‘এম২’ চিপ ভিত্তিক বিভিন্ন ম্যাক ডিভাইসে ‘উইন্ডোজ ১১ প্রো’ ও ‘এন্টারপ্রাইস’ নামের অপারেটিং সিস্টেমের এআরএম সংস্করণ ব্যবহারের ‘অনুমোদন’ দিয়েছে।

ইনটেল চিপ নির্ভর ম্যাক অপারেটিং সিস্টেমে উইন্ডোজ পিসি উপযোগী সফটওয়্যার ইনস্টল পদ্ধতি প্রবর্তণের জন্য পরিচিত সফটওয়্যার কোম্পানি ‘প্যারালালস’।

“আপনার কাজের জন্য যদি উইন্ডোজ দরকার পরে, তবে এখন অফিসের আইটি ম্যানেজারকে না রাগিয়েই সেটা তাত্ত্বিকভাবে করে ফেলা সম্ভব।” – প্রতিবেদনে বলেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।

তবে, এতে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। ব্যবহারকারী এতে ৩২ বিটের এআরএম ভিত্তিক অ্যাপ ব্যবহার করতে পারবেন না, কারণ, মাইক্রোসফট এআরএমভিত্তিক উইন্ডোজ বিল্ডে ৩২ বিটের সফটওয়্যারের সমর্থন তুলে নিয়েছে। উইন্ডোজ ১১’র বিভিন্ন এআরএম ড্রাইভার ইনস্টল ছাড়া কোনো ডিভাইস কাজও করে না।

আর ‘ডাইরেক্টএক্স ১২’ বা ‘ওপেনজিএল ৩.৩’ এর মতো সফটওয়্যার দরকার, নতুন এই ব্যবস্থায় ব্যবহারকারীকে বিভিন্ন এমন গেইম চালানোর আশা বাদ দিতে বলেছে এনগ্যাজেট।

২০২১ সাল থেকে এআরএম ভিত্তিক ম্যাক ডিভাইসের প্যারালালস সফটওয়্যারে উইন্ডোজ ১১ চালানো সম্ভব। আর এগুলো তুলনামূলক ভালোই চলে। আর ব্যবহারকারীকে তখন অপারেটিং সিস্টেমের ‘ইনসাইডার প্রিভিউ’ সংস্করণ ব্যবহার করতে হতো।

মাইক্রোসফট অবশ্য বলেছে, সে সময় তারা নতুন ম্যাক ডিভাইসে নিজস্ব অপারেটিং সিস্টেম সমর্থনের বিষয়টি পরিকল্পনা করেনি।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

সর্বশেষ

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

মোহাম্মদপুরে ‘টিফিনবক্সের নতুন আউটলেট

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর গুলশানে সাফল্যের পর এবার মোহাম্মদপুরে যাত্রা...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি