সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
34 C
Dhaka

হুয়াওয়ে মেটবুক ডি১৪ এবং ডি১৫ এর দাম ৭১ হাজার ৯৯৯ টাকা 

টেকভিশন২৪ ডেস্ক: চীনা বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে সম্প্রতি ব্যবহারকারীর অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে হুয়াওয়ে মেটবুক ডি সিরিজের অধীনে দুটি প্রিমিয়াম নোটবুক বাজারে এনেছে। যা এরই মধ্যে গ্রাহকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। অত্যাধুনিক প্রযুক্তির নতুন মেটবুক দুটি হলো- হুয়াওয়ে মেটবুক ডি১৪ এবং হুয়াওয়ে মেটবুক ডি১৫। ওজনে হালকা এবং স্লিম ডিজাইনের হওয়ায় হুয়াওয়ে মেটবুক ডি সিরিজের প্রতিটি ডিভাইস আপনি সকল যায়গয়ি সহজেই বহন করতে পারবেন।

সম্পূর্ণ মেটালের তৈরি হুয়াওয়ে মেটবুক ডি ১৪ এর ওজন মাত্র ১.৩৮ কেজি এবং পুরুত্ব ১৫.৭ মিমি। এর ১৪ ইঞ্চি আই প্রটেক্ট স্ক্রিন ব্যবহারকারীকে ভিউয়িংয়ের ক্ষেত্রে অসাধারণ অভিজ্ঞতা দেবে। নতুন আপগ্রেডেড ১১ জেনারেশনের ইনটেল কোর আই৫ প্রসেসর চালিত হুয়াওয়ে মেটবুক ডি১৪ যা ১৮০ ডিগ্রি পর্যন্ত বাকানো যায়। কর্মক্ষেত্রে একাধিক ব্যবহারকারীর মধ্যে ডিসপ্লে শেয়ার করা যাবে। এছাড়া এর সুপার ডিভাইস সাপোর্ট সিস্টেম ল্যাপটপটিকে অন্যান্য ডিভাইসের সাথে যুক্ত করার অনন্য সুবিধা দেবে।

অন্যদিকে, পোর্টেবিলিটির মাস্টার হিসেবে বাজারে এসেছে হুয়াওয়ে মেটবুক ডি১৫। প্রতিষ্ঠানটির ১৬.৯ মিমি স্লিম অবয়বের নতুন এই ডিভাইসটির ওজন মাত্র ১.৫৬ কেজি। এছাড়া মেটবুকটির ১৫.৬ ইঞ্চির ফুলভিউ ডিসপ্লে এবং ১৬:৯ অ্যাসপেক্ট রেশিওর আপনাকে সর্বোচ্চ ভিউয়িং এক্সপিরিয়েন্স দেবে। এর ১৯২০x১০৮০ ফুল এইচডি রেজ্যুলেশনের কারণে প্রতিটি ছবি বিশদ ও স্বচ্ছভাবে দেখা যাবে।

দুর্দান্ত অপারেটিং সিস্টেমের অভিজ্ঞতা দিতে হুয়াওয়ে মেটবুক ডি সিরিজের নোটবুকে উচ্চগতির একটি ৫১২জিবির এসএসডি এবং ৮ জিবি র‌্যাম রয়েছে। এই সিরিজের প্রত্যেকটি ডিভাইসে সুপারচার্জ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং এর ৬৫ ওয়াটের ইউএসবি-সি চার্জারটি আপনি চাইলে পকেটে করে নিয়ে যেতে পারবেন। শুধু তাই নয়, নোটবুক বন্ধ থাকলেও রিভার্স চার্জিং প্রযুক্তিতে মোবাইল ফোন চার্জ হবে। এ সকল প্রযুক্তির বিবেচনা, অনন্য ফিচার, দুর্দান্ত পারফরম্যান্স এবং নজরকাড়া ডিজাইনের হুয়াওয়ে মেটবুক ডি সিরিজের ডিভাইসগুলো প্রফেশনাল, শিক্ষার্থী এবং ভ্রমণকারীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে।

দেশের সকল হুয়াওয়ে স্টোর, হুয়াওয়ে এক্সপেরিয়েন্স স্টোর এবং অনুমোদিত ডিলার পয়েন্ট থেকে হুয়াওয়ে মেটবুক ডি১৪ এবং হুয়াওয়ে মেটবুক ডি১৫ কেনা যাবে মাত্র ৭১ হাজার ৯৯৯ টাকায়।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

সর্বশেষ

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি