শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
29.3 C
Dhaka

মহাকাশে জিম্বাবুয়ের প্রথম স্যাটেলাইট জিমস্যাট-১

টেকভিশন২৪ ডেস্কঃ প্রথমবারের মতো মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছে জিম্বাবুয়ে। দুর্যোগ, কৃষি, খনিজ সম্পদের তথ্য সংগ্রহের জন্য ন্যানো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে বলে জানিয়েছে জিম্বাবুইয়ান ন্যাশনাল জিওস্প্যাশিয়াল অ্যান্ড স্পেস এজেন্সি (জিংসা)।

সোমবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে জিমস্যাট-১ নামে ন্যানো স্যাটেলাইটটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়। জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির মাল্টিনেশন প্রকল্পের আওতায় এটি উৎক্ষেপণ করা হয়েছে।
জিম্বাবুয়ে সরকারের মুখপাত্র নিক ম্যাংওয়ানা এক টুইট বার্তায় বলেন, এটি দেশের জন্য একটি মাইলফলক।
জিম্বাবুয়ের স্যাটেলাইট উৎক্ষেপণ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছে। বিষয়টিকে অনেকেই সাধুবাদ জানিয়েছে, কেউ কেউ আবার উপহাস করেছে।

অনেকেই বলছেন, অর্থনীতি ভঙ্গুর অবস্থায় স্যাটেলাইট উৎক্ষেপণ করা বোকামি। গত ৫ বছর ধরে দারিদ্র্য বেড়েছে দেশটিতে। যখন আপনার পরিবার অনাহারে থাকে তখন আপনি গাড়ি কিনতে পারবেন না।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ক্রমবর্ধমান আর্থিক অস্থিতিশীলতা এবং কৃষি উৎপাদন হ্রাসের কারণে জিম্বাবুয়ের অর্থনৈতিক প্রবৃদ্ধি গত বছরের তুলনায় প্রায় অর্ধেকে নেমে যাওয়ার আশঙ্কা করছে।

উল্লেখ্য, সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রবীণ শাসক রবার্ট মুগাবেকে অপসারণের পর এমারসন নানগাগওয়া ক্ষমতায় আসার এক বছরেরও কম সময়ের মধ্যে স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা শুরু করেন। তিনিই তৈরি করেন জিংসা।

 

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের...

বাজারে শাওমির নতুন ৩ সিকিউরিটি ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেক জায়ান্ট শাওমি উন্নত প্রযুক্তির ৩টি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি