মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
28 C
Dhaka

“স্মৃতির টানে মিলেছিলেন প্রাণের বন্ধনে এআইইউবি  প্রাক্তন শিক্ষার্থীরা”

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) প্রাক্তন শিক্ষার্থীদের জন্য রাজধানীর আমুলিয়া মডেল টাউন, ডেমরাতে আগামী ১০ই নভেম্বর রোজ শুক্রবার একটি পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়ে ছিল।

এ উপলক্ষে আমুলিয়াতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের কয়েক হাজার সংখ্যক প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করে ছিল। আয়োজক সূত্রে জানা যায়, ব্যাতিক্রমধর্মী এই অনুষ্ঠান সকাল ৯ টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল।শিক্ষাজীবন শেষ করে কেউ বেরিয়ে গেছেন অনেকই অনেক বছর আগে। কেউবা সদ্য পড়াশোনার পাট চুকিয়েছেন। তাঁদের কেউ দেশের বিভিন্ন জায়গায় বড় বড় দায়িত্ব পালন করছেন। কেউবা সংসারের হাল ধরেছেন। বয়সের মধ্যেও আছে বিস্তর ফারাক। কিন্তু ১০ই নভেম্বর সাবেক শিক্ষার্থীদের হাসি–আনন্দ–স্মৃতিচারণ–আড্ডায় মুখর হয়ে উঠে ছিল আমুলিয়ার মাঠ। প্রবীণ এবং নবীন সাবেক শিক্ষার্থীদের এক বিশাল মিলন মেলায় হয়ে উঠে ছিল আনন্দ মুখর পরিবেশ।

এই পুনর্মিলনীতে বিশ্ববিদ্যালয়টির সকল বিভাগের সকল ব্যাচ এর  প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি বাংলাদেশের শিল্প-সংস্কৃতির নানা আয়োজন দর্শকদের উপভোগের সুযোগ তৈরী  করে দিয়ে ছিল।

ব্যাতিক্রমধর্মী এই আয়োজনে ছিল নানানরকম সৃজনশীল কার্যকলাপ। বাংলাদেশের বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে ছিল বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া শিশুদের খেলার জায়গা, মেলা , র‍্যাফেল-ড্র সহ সারাদিনব্যাপী নানা আয়োজন সবাই মেতে ছিল। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল সাবেক শিক্ষার্থীদের বিভিন্ন ব্যান্ডের গান। দ্বিতীয় পর্বে ছিল সাবেক শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ম্যাজিক শো।

সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যান্ড দল মাইলস সঙ্গীত পরিবেশন করে সবার মাঝে নিয়ে আসে পুরনো দিনের উন্মাদনা। এছাড়া বাচ্চাদের জন্য পুরো অনুষ্ঠান জুড়ে ছিল বিভিন্ন আয়োজন।প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান এক্স এ-আই-ইউ-বিউয়ান মিটআপ ২.০ ২০২৩ এর প্লাটিনাম স্পন্সর মণ্ডল গ্রুপ, এবং গোল্ড স্পন্সর ব্র্যাক নেট, অ্যাম্বার আই টি, ব্রুভানা এবং ওয়ালটন গ্রুপ। এছাড়া সিল্ভার স্পন্সর হিসেবে ছিল দেশের প্রায় ১৩ টি স্বনামধন্য কোম্পানি।তাছাড়া পার্টনার হিসেবে আছে ইনফোলিংক ইন্টারনেট, ই-টুয়েন্টিফোর ম্যানেজমেন্ট, ব্রেইন ট্রি, প্রোফাইল এবং ফার্নিটেক্স লিমিটেড। এর আগে ২০১৯ সালের মার্চ মাসে এক্স এ-আই-ইউ-বিউয়ান মিটআপ ১.0 অনুষ্ঠিত হয়ে ছিল। সেই পুনর্মিলনীতেও প্রচুর সাবেক শিক্ষার্থীদের সমাগম হয়ে ছিল। তাইতো গত দেড় মাসের বেশি সময় ধরে এক্স এ-আই-ইউ-বিউয়ান মিটআপ ২.0 পুনর্মিলনের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়ে ছিল।

অনলাইন রেজিস্ট্রেশন ও সরাসরি টিকেট নেবার মাধ্যমে এই আয়োজন শুরু হয়ে ছিল। সাবেক শিক্ষার্থীদের মধ্যে একটি ভালো সম্পর্ক তৈরি করাই মুলত এই আয়োজনের প্রধান লক্ষ্য। এই মিলন মেলা শুধুমাত্র সবাইকে একদিন এর জন্য এক সাথে  করবে না, তার পাশাপাশি সবার মাঝে একটি সুসম্পর্কের সেতু হিসেবে কাজ করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

সর্বশেষ

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি