শনিবার, আগস্ট ২২, ২০২৬
30 C
Dhaka

‘স্মার্ট সোসাইটি’ প্রকল্প বিষয়ে আইসিটি প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা

টেকভিশন২৪ ডেস্ক: প্রস্তাবিত ‘স্মার্ট সোসাইটি’ ও আইসিটি বিভাগের অধীন বাস্তবায়িত ‘ডিজিটাল আইল্যান্ড মহেশখালী’ প্রকল্প বিষয়ে এক মতবিনিময় সভা আজ আগারগাওস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সভায় সভাপতিত্ব করেন।

সভায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক রনজিৎ কুমার, ইন্টারন্যাশনাল অর্গানাইজেন ফর মাইগ্রেশন (আইওএম) এর সিনিয়র রিজনাল মাইগ্রেশন অ্যাসিস্ট্যান্স এন্ড প্রোটেকশন স্পেশালিস্ট পেপি কে. সিদ্দিক (Peppi Kiviniemi-Siddiq), বাংলাদেশে নিযুক্ত ইউএন মাইগ্রেশনের ডেপুটি চীফ অব মিশন ফাতেমা নুসরাত গাজ্জালি, সিনিয়র প্রোগ্রাম অফিসার দিসা ফারুক, কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (কোইকা) বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার চোই জিনবো, বিসিসি’র অপারেশন ম্যানেজার জাহিদ নেওয়াজ ফিরোজ, আইসিটি বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

সভায় প্রস্তাবিত ‘স্মার্ট সোসাইটি’ শীর্ষক প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য এবং বাস্তবায়িত ডিজিটাল আইল্যান্ড মহেশখালী প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া মহেশখালী ও সেন্টমার্টিন এর সাথে সন্দ্বীপ ও ভাসানচর এলাকাকে প্রস্তাবিত ‘স্মার্ট সোসাইটি’ প্রকল্পের আওতাভুক্ত করার সিদ্ধান্ত গৃহিত হয়।

এ বিষয়ে যাবতীয় কার্যক্রম অতিদ্রুত সম্পন্ন করার জন্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়।

আইসিটি বিভাগ, আইওএম এবং কোইকা দুই মাসের মধ্যে এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই করে প্রতিবেদন প্রদান করবে।

এ প্রকল্পের মাধ্যমে উক্ত এলাকাসমূহে উচ্চগতির ইন্টারনেট, প্রযুক্তি সুবিধা, স্মার্ট শিক্ষা, জনস্বাস্থ্য, কৃষি, এবং প্রযুক্তিতে প্রবেশাধিকার বাড়ানো, কৃষকদের জন্য ই-বাণিজ্য সুবিধা, আন্তর্জাতিক উৎস থেকে আবহাওয়া পূর্বাভাস সম্পর্কে অবহিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়াও তথ্যপ্রযুক্তিতে শিক্ষক, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও সরকারি কর্মকর্তাদের দক্ষ করতে প্রশিক্ষণসহ ইত্যাদি কার্যক্রম গ্রহণের বিষয়ে জোর দিতে বলা হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

দেশে সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি