মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
25.9 C
Dhaka

স্মার্টফোন গরম হয়ে গেলে কি করবেন

টেকভিশন২৪ ডেস্ক: পদার্থ বিজ্ঞানে একটা কথার বেশ প্রচলন আছে- ‘এক্টিভিটি ক্রিয়েটস হিটস’। বাংলা করলে দাঁড়ায় – ক্রিয়াই তাপ উৎপন্ন করে। স্মার্টফোনের ক্ষেত্রে এই কথা বেশ মিলে যায়। আমাদের মধ্যে অনেকেই হয়তো স্মার্টফোন গরম হয়ে যাওয়ার সমস্যায় পড়েছেন। বিশেষ করে দীর্ঘক্ষণ কথা বলার পর স্মার্টফোনটি উত্তপ্ত হয়েছে এমন ঘটনা হরহামেশাই দেখা যায়। জানেন কি এর পেছনের কারন?

স্মার্টফোন সংশ্লিষ্টরা বলছেন, বেশ কিছু কারণে স্মার্টফোন গরম হতে পারে। যেমন- প্রসেসর খুব বেশি ব্যস্ত থাকা, ব্যাটারি দুর্বল হয়ে যাওয়া, দুর্বল নেটওয়ার্ক কিংবা আবহাওয়াজনিত কারণে পারিপার্শ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। এছাড়া, স্মার্টফোনে একাধিক অ্যাপ একসাথে ব্যবহার করলে ডিভাইস গরম হবার প্রবল সম্ভাবনা থাকে।

সব ফোনই ব্যবহারজনিত কারণে একটু-আকটু গরম হয়। কিন্তু, যদি গরম হবার কারণে স্মার্টফোনটি হাতে ধরার অবস্থায় না থাকে তখন ব্যাপারটি সমস্যার। কেননা, ফোন হিটিং এর কারণে যেমন ব্যাটারির চার্জ দ্রæত ফুরিয়ে যায় কিংবা ব্যাটারি বিকল হয়ে যেতে পারে তেমনি আপনার পছন্দের ফোনটি তাপে গলেও যেতে পারে। স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এটি নিঃসন্দেহে গুরুতর একটি ঝামেলা।

তবে এর সমাধানও রয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা স্মার্টফোন গরম হবার কিছু সহজ সমাধান দিয়েছেন।

  • মাল্টি টাস্কিং পরিহার করুন। একসাথে অনেকগুলো অ্যাপ খুলে কাজ করলে প্রসেসর খুব ব্যস্ত হয়ে পড়ে। ফলে ফোন গরম হয়ে যায়। একসাথে একাধিক অ্যাপ না খুলে কোন অ্যাপের কাজ শেষ হয়ে গেলে সেটিকে বন্ধ করে দিন। এতে করে আপনার ফোনের প্রসেসরের উপর চাপ কমবে এবং আপনার ফোনটিও হিটিং সমস্যা থেকে মুক্তি পাবে।
  • বিছানা বা সোফায় ফোন চার্জ দেবেন না। এগুলো তাপ শোষণ করে। একই সাথে চার্জ দেবার সময় যে তাপ সৃষ্টি হয়, তা বের হতে পারে না। তাই, চার্জ দেয়ার সময় টেবিলের বা চেয়ারের উপর কিংবা অন্য কোন শক্ত পৃষ্টের উপর ফোনটি রাখার চেষ্টা করুন।
  • যেসব অ্যাপস ফোনকে গরম করে তোলে, সেসব অ্যাপস চিহ্নিত করে ফোন থেকে সরিয়ে ফেলুন। ফোন বন্ধ থাকলেও কিছু অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে কাজ করতে থাকে। যে কারণে ফোন উত্তপ্ত হয়ে ওঠে।
  • আসল চার্জার ব্যবহার করুন। চার্জারের প্রয়োজন হলে আপনার নির্দিষ্ট ব্র্যান্ডের আসল চার্জার ব্যবহার করুন। সস্তা চার্জারের কারণেও আপনার স্মার্টফোনে হিটিং ইস্যুর জন্ম হতে পারে।
  • আপনার ফোনটি সূর্যের সংস্পর্শ থেকে দূরে রাখুন। সূর্যের আলো সরাসরি ফোনে পড়লে ফোন সূর্যের তাপ শোষণ করে নেয়। তাই, ফোনকে গরম হওয়ার ঝুঁকি থেকে মুক্ত করতে সূর্যের তাপ থেকে সুরক্ষিত রাখতে হবে।
  • স্মার্টফোনের ব্রাইটনেস বেশি থাকলেও ফোন গরম হবার সম্ভাবনা থাকে। ব্রাইটনেস যত বেশি হবে, ব্যাটারির উপর চাপও তত বেশি হবে। আর, এর ফলেই ফোনটি গরম হয়ে যাবে। তাই, চেষ্টা করুন ফোনের ব্রাইটনেস পরিমিত মাত্রায় রাখতে।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি