সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
22 C
Dhaka

স্বাধীন চলচ্চিত্র নির্মাতা, ফটো-ভিডিওগ্রাফারদের জন্য ভিভো এক্স৬০প্রো

টেকভিশন২৪ প্রতিবেদক: জেইসে’র সাত-সাতটি দূর্দান্ত লেন্সের সমন্বয়ে দেশের বাজারে ভিভো এক্স৬০প্রো আনতে যাচ্ছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। বেশ অনেক বছর আগে জেইসের মাত্র একটি লেন্স নিয়ে বাজারে স্মার্টফোন এনেছিলো অন্য একটি স্মার্টফোন ব্যান্ড। তার বহু বছর পর এবার ভিভো আনছে সাতটি লেন্সের সমন্বয়ে ভিভো এক্স৬০প্রো।

নতুন এই ক্যামেরা প্রযুক্তির কারণে ইতিমধ্যেই পাশ^বর্তী দেশ ভারত ও পাকিস্তানে বেশ সাড়া ফেলেছে স্মার্টফোনটি। বিশেষ করে, স্বাধীন চলচ্চিত্র নির্মাতা ও ফটোগ্রাফাররা লুফে নিচ্ছে ভিভো এক্স৬০প্রো।

ক্যামেরা লেন্স ও মোবাইল ইমেজিং এর জন্য বিশে^র প্রায় সব পেশাদার ও অপেশাদার ফটোগ্রাফারদের কাছে অন্যতম আকর্ষণের নাম ’জেইস’। জার্মানির এই প্রতিষ্ঠানটির ইতিহাস ১৭৫ বছরেরও বেশি। জেইসের তৈরি লেন্স দিয়েই ধারণ করা হয় আন্তর্জাতিক মানের নানা চলচ্চিত্রের অসাধারণ সব দৃশ্য। এর মধ্যে রয়েছে লাইফ অব পাই, টাইটানিক’র মতো সিনেমাও। তবে মোবাইলে জেইসের লেন্সের ব্যবহার হয়েছে খুবই কম।

ভিভো’র ব্যবস্থাপনা পরিচালক মি. ডিউক বলেন, ’আমরা আমাদের ভিভো এক্স৬০প্রো স্মার্টফোনটি বাংলাদেশে আনতে যাচ্ছি। এতে জেইসে’র লেন্স যুক্ত করা হয়েছে। চলচ্চিত্রকার ও পেশাদার ফটোগ্রাফারদের কাছে জেইসের লেন্স অত্যন্ত সুপরিচিত।

আমরা মনে করি, মোবাইলে এসব অত্যাধুনিক প্রযুক্তির লেন্সের সমন্বয়, ইন্ডিপেন্ডেন্ট চলচ্চিত্র নির্মাতা ও ফটোগ্রাফারদের সহায়তা করবে। একই সঙ্গে একটি ডিভাইসে বেশ কয়েকটি লেন্স থাকায়, ক্যামেরার ব্যবহার পদ্ধতিও আরো সহজ হয়ে উঠবে বলে আমাদের বিশ্বাস। ক্যামেরা প্রযুক্তিতে আমরা সব সময়ই নতুন নতুন উদ্ভাবন নিয়ে আসতে চেয়েছি। ভিভো এক্স৬০প্রো এই প্রচেষ্টারই আরো একটি নতুন অধ্যায়।’

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিডিআই এক্সপোতে যত “সেমিনার এবং প্যানেল আলোচনা”

টেকভিশন২৪ ডেস্ক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি