রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
27 C
Dhaka

স্মার্টফোনের আকর্ষণই যখন ক্যামেরা: ভিভো এক্স৬০প্রো

টেকভিশন২৪ ডেস্ক: শুরুর দিনগুলোতে মুঠোফোন ব্যবহারের প্রধান লক্ষ্য ছিলো পারস্পরিক যোগাযোগ। এরপর সময়ের ধারাবাহিকতায় রেডিও এবং গান শোনাসহ, ছবি তোলা, ভিডিও করা এবং গেমিংয়ের মতো নানা উপযোগিতা যুক্ত হয়েছে। প্রত্যহ জীবনের প্রায় সমস্ত কর্মকা-েই অপরিহার্য হয়ে উঠেছে স্মার্টফোন।

আর এখন স্মার্টফোন ক্যামেরা হয়ে উঠেছে অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার। স্মার্টফোন বাজার বিশ্লেষকরা জানান, ক্রেতারা স্মার্টফোনের বিভিন্ন স্পেসিফিকেশনের মধ্যে তুলনামূলক বেশি গুরুত্ব দেন ক্যামেরার ফিচারে। আর তরুণদের ক্ষেত্রে চাহিদার শীর্ষেই থাকে স্মার্টফোন ক্যামেরা।

গ্রাহকের চাহিদা যখন ক্যামেরা তখন স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলোও সেই চাহিদা পূরণে ব্যস্ত। বাজারে আসছে একের পর এক দারুণ ক্যামেরা স্মার্টফোন। তবে, কিছু স্মার্টফোন সবকিছু ছাড়িয়ে যায়। বাজারে এখন তেমনি স্মার্টফোন ভিভো এক্স৬০প্রো।

এই স্মার্টফোনের মূল আকর্ষণ ক্যামেরা, যা দিয়ে প্রফেশনাল ফটোগ্রাফির পাশাপাশি সিনেমাটোগ্রাফিও করা সম্ভব অনায়াসে।

ভিভো এক্স৬০প্রো-তে রয়েছে:

কার্ল জেইসের লেন্স : ভিভো এক্স৬০প্রো কার্ল জেইস লেন্সের সহ-প্রকৌশলীযুক্ত একটি ক্যামেরা সিস্টেম ব্যবহার করছে।  জেইস লেন্স ব্যবহার করে অনেকগুলি শীর্ষস্থানীয় ব্লকবাস্টার চলচ্চিত্রের শুটিং হয়েছে। যা বর্তমানেও পেশাদার সিনেমাটোগ্রাফারদের জন্য পছন্দের লেন্সগুলোর মধ্যে একটি। প্রফেশনাল ফটোগ্রাফারদের কাছেও ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এই কার্ল জেইস লেন্সের। সুতরাং, ভিভো এক্স৬০প্রো পেশাদার ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার এবং ভিজ্যুয়াল কনটেন্ট ক্রিয়েটরদের জন্য হতে পারে অন্যতম আকর্ষণ ।

গিম্বল স্ট্যাবিলাইজেশন ২.০ প্রো প্রযুক্তি: সাধারণত, পেশাদার ফটোগ্রাফাররা ছবি ও ভিডিওকে আরও নিখুঁত এবং পরিষ্কার করে তুলতে গিম্বল স্ট্যাবিলাইজেশন ব্যবহার করেন। ভিভো গিম্বল স্ট্যাবিলাইজেশন ২.০ প্রো  প্রযুক্তিটি এক্স৬০প্রো স্মার্টফোনে সংযোজন করেছে। গিম্বল স্ট্যাবিলাইজেশন চলমান অব¯থায় ৩ ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে। যার ফলে ছবি বা ভিডিও কেঁপে যায় না। সুতরাং, আপনি চলমান পরিবেশে ক্লিক করেও একটি পরিষ্কার ছবি পেতে পারেন ভিভো এক্স৬০প্রো থেকে।

অন্ধকারেও ভালো ছবি: ক্যামেরার অ্যাপারচার যত কম হয় ক্যামেরা আলো ধারণ করতে পারে তত বেশি। ফলে অন্ধকারেও পরিষ্কার ও উজ্জ্বল ছবি ওঠে। ভিভো এক্স৬০প্রো’র ক্যামেরা অ্যাপারচার ১ দশমিক ৪৮ মি.মি.। বলা হচ্ছে, এটি বাজারে থাকা কম অ্যাপারচার রেটের মধ্যে একটি। ফলে রাতের ঝকঝকে ছবি তুলবে ভিভো এক্স৬০প্রো।

সুপার প্যানারোমা: প্যানারোমা মোডে ছবি তুলতে গিয়ে হাত হালকা একটু নড়ে গেলেও ছবি ভেঙে যায়। কেননা কেঁপে যাওয়ার পর প্যানারোমা নতুন করে শ্যুট করা শুরু করে। এই সমস্যায় অনেকেই পড়ে থাকেন। কেননা হাত, মোবাইল বা ক্যামেরা কোনোটিই একবারে একইভাবে সোজা রাখা কঠিন। এই সমস্যার সমাধান করবে ভিভো এক্স৬০প্রো। ভিভো এক্স৬০প্রো সুপার প্যানোরোমা নাইট মোডের সাথে জেইস লেন্স এবং গিম্বল স্ট্যাবিলাইজেশন ২.০ প্রোসহ কো-ইঞ্জিনিয়ারড টেকনোলজি সংযোজন করেছে। যৌথ এই প্রিমিয়াম হার্ডওয়্যার এবং ভিভো’র নিজস্ব এআই সফটওয়্যার এর সমন্বয়ে সুপার প্যানোরোমা নাইট মোড; ব্যবহারকারীদের দারুণ ছবি  তুলতে সহায়তা করে ।

এইচডিআর নাইট পোট্রেট : ভিভো এক্স৬০প্রো নিয়ে এসেছে হাই-ডাইনামিক-রেঞ্জ (এইচডিআর) নাইট পোট্রেট। এটি ছবির ফ্রেমের সুক্ষ-পরিমাপ নির্ধারণ করে এবং অন্ধকারাচ্ছন্ন অবয়বকে পরিমিত আলোর সাথে প্রস্ফুটিত করে দারুণ তুলতে সাহায্য করে।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি